| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
জনাব তারেক রহমান,
আসসালামু আলাইকুম।
আমি প্রথমেই জানাতে চাই, ভারতের সাধারণ জনগণের সাথে বাংলাদেশের মানুষের কোন বিরোধ নেই। ঐ দেশের সাধারণ জনগণ আমাদের সাথে শত্রুতা পোষণ করেন, এটা আমার মনে হয় না। তবে, ভারত সরকার এবং সেই দেশের জনগণ এক কথা নয়।
আপনি বিগত দিনে দেখেছেন, ভারত সরকারের ছত্রছায়ায় বাংলাদেশের বিগত সরকার কীভাবে আমাদের দেশে জুলুমের রাজনীতি প্রয়োগ করেছিলো। আপনাকে এইজন্যে দীর্ঘ দিন দেশের বাইরে থাকতে হয়েছে। মরহুম খালেদা জিয়াকে নির্যাতিত হতে হয়েছে। আপনাদের নেতা-কর্মীসহ আমাদের ছাত্র-জনতার উপরে অত্যাচার হয়েছে।
আমরা প্রতিবেশী রাষ্ট্রকে অস্বীকার করতে পারি না। তাই বলে, তাদের অন্যায় কাজকে মেনে নিতে হবে কেন? তারা যত দিন পর্যন্ত তাদের সেই অন্যায়ের দায় স্বীকার না করবে, নিজেদের ভুল স্বীকার করে বাংলাদেশকে বন্ধুত্বপূর্ণ আচরণের প্রতিশ্রুতি দিবে, ততো দিন পর্যন্ত, কোন ভাবেই তাঁদেরকে আবার সুযোগ দেওয়া উচিৎ হবে না।
তাই, আমি আশা করবো, আপনি ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন না। কি হবে তাকে আমন্ত্রন না জানালে? আপনি কি দেখেন নাই, কীভাবে বাংলাদেশের ক্রিকেট বিশ্বমহলে সম্মানের আসনে গিয়েছে ভারত বর্জনের ফলে!
আমার উদ্দেশ্য, ভারতকে বেকায়দায় ফেলে 'সুবিধা' আদায় নয়, বরং, তাদেরকে বুঝানো যে - তাদের অন্যায় কাজ বন্ধ করতে হবে। তাদেরকে বুঝতে হবে - আধিপত্যবাদ কখনোই ভালো ফল বয়ে আনে না।
আপনি ভালো থাকুন নিরন্তর।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:৫৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ওকে! ধর্মের মতো রাজনীতিও আপনার কাছ থেকে শিখতেছি।
ভালো থাকুন নিরন্তর।
২|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৩১
নতুন বলেছেন: ওকে! ধর্মের মতো রাজনীতিও আপনার কাছ থেকে শিখতেছি। ![]()
সেখার শেষ নাই।
৩|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
এ পথের পথিক বলেছেন: বিদল এখন তাদের গোলাম, গোলামীর পরিচয় দিতেই তাকে নিমন্ত্রন
৪|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ কুতুব বলেছেন: আপনি এনসিপির জেনে ভালো লাগলো। আপনাকে অনেকে রাজাকার, মৌলবাদী দলের সাপোর্টার বলে কটাক্ষ করে।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:১৮
নতুন বলেছেন: রাস্টের রাজনিতি ছেলে খেলার মতন আড়ি দেওয়া না।
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েও ড: ইউনুস কে সুভেচ্ছা জানিয়েছিলো। মিটিং করেছে, এখন তারেক জিয়াকে সুভেচ্ছাও জানিয়েছৈ।
তাদের মনে যাই থাক। কিন্তু সরকারী ভাবে যেই সৌজন্যতা দেখিয়েছে সেটা আমাদেরও দেখাতে হবে।
আর যদি ভারত বিএনপিকে থ্রেট মনে না করে, তবেই তারা আমলীগের সমর্থন ছাড়বে, তাই তাদের সাথে প্রফেসনাল সম্পর্ক রাখা টা খুবই জরুরি।