| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!
মাননীয় শিক্ষামন্ত্রী,
আসসালামু আলাইকুম।
গতবার, আপনি যখন দায়িত্ব নেন, আমি তখন ইউনিভার্সিটির ছাত্র। সেই সময়ে আমার মনে হয়েছিলো, আপনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার দিকে বেশি মননিবেশ করেছিলেন। কিন্তু, আমাদের ভার্সিটি স্তরের শিক্ষার মানের দিকে খুব একটা লক্ষ্য রাখেন নাই, মনে হয়।
এতে কি হয়েছে? আমাদের ভার্সিটিগুলোতে একদল চাটুকার শিক্ষক তৈরি হয়েছিলেন যারা ক্লাস ফাঁকি দিয়ে রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন। ফলে, সেই সময়ে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার্থীরা চরম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। আমি আশা করি, এইবারে আপনি এইসব ব্যপারে আপনার চমক দেখাবেন।
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান গত ২০ বছরে কতটা নিচে নেমেছে জানেন কি? আমাদের শিক্ষকরা ঠিক মতো ক্লাস নেওয়ার মতো যোগ্যতা রাখেন কি? আপনার সদিচ্ছা আছে, আপনি বাইরের উন্নত দেশগুলোর উচ্চতা ও মানে আমাদের শিক্ষালয়গুলোকে নেওয়ার আগে, আপনাকে অবশ্যই এইসব জানতে হবে। আমি জানি, আপনি তা জানেনও।
ব্যক্তিগত ভাবে বলি, আমি বর্তমানে একটি পাবলিক ও একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একই সাথে মাস্টার্স করছি। আমি ইতিমধ্যে যুক্তরাজ্যের একটি 'বি' ক্যাটাগরির ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি। তাই, আমি জানি, আমাদের দেশের শিক্ষালয়গুলোর পাঠদানের মান কতটা নিচে! আমাদের শিক্ষকরা এক্ষেত্রে কেন ব্যর্থ সেই দিকটা আপনাকে ভেবে দেখার অনুরোধ করছি।
আপনি ভালো থাকুন নিরন্তর।
©somewhere in net ltd.