নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমার কাছে অনেক আইডিয়া আছে এবং আমি তা ব্লগে এপ্লাই করি! জানেনই তো, পৃথিবীর সব কিছুর মূলে রয়েছে আইডিয়া!

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আজকের শিক্ষা - ১

০২ রা মে, ২০২৬ রাত ৯:২৬



সমাজ আমাদের বিভিন্ন ভাবে পরীক্ষা করে। কখনো ধন-সম্পদ দিয়ে, আবার কখনোবা কপর্দকশূন্যতা দিয়েও! সমাজের এই পরীক্ষায় কেউ জিতেন, আবার কেউবা পুরোপুরি পর্যুদস্ত হয়ে বিদায় নেন এই ধরাধাম থেকে। কিন্তু, এমন যদি হয়, সমাজ আমাদের যেমন পরীক্ষায় ফেলে, আমরাও ঠিক তেমনি যদি সমাজকে পরীক্ষায় ফেলে দেই, তাহলে কেমন হবে?

সমাজ থেকে ধনসম্পদ পাওয়ার আশা বাদ রেখে, নিজের ধনসম্পদ দিয়ে সমাজকে ভরিয়ে দেই? সমাজের কাছে চাকরীর আশা না করে, চাকরী তৈরি করে সমাজকেই প্রলোভনে ফেলে দেই? দরীদ্র মানুষ পাঠিয়ে সমাজ আমাদের পরীক্ষায় ফেলার আগে, আমরাই যদি গরীব মানুষদের খুঁজে খুঁজে তাঁদের হাত ভরিয়ে দেই? তাহলে কি হবে?

গুরু শিল্পী এস, এম, সুলতানের এই অমর বাণীটি পড়ে যেসব ভাবনার উদয় হলো, তা শেয়ার করার লোভ সামলাতে পারলাম না।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২৬ রাত ১০:৫৯

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সমাজের কিছু পরীক্ষার পহর মাঝে মাঝে খুবই দীর্ঘ হয়।

ধন্যবাদ নিরন্তর।

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ঠিক বলেছেন। আমাদেরকে পরীক্ষায় পাস করতে হবে যে!

ভালো থাকুন নিরন্তর।

২| ০২ রা মে, ২০২৬ রাত ১১:০৫

ইন্দ্রনীলা বলেছেন: সমাজের সাথে পাল্লা!!

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




চেষ্টা করি?

শুভেচ্ছা নিরন্তর।

৩| ০২ রা মে, ২০২৬ রাত ১১:২৯

সৈয়দ কুতুব বলেছেন: আপনি একটা old home চালু করেন ।

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আইডিয়াটা ভালো।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৩ রা মে, ২০২৬ রাত ১২:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: সমাজের মুখের দিকে তাকিয়ে না থেকে নিজের মত যা সম্ভব তাই করে যাওয়া উচিত। কিন্তু আমরা বড় বেশী 'পাছে লোকে কিছু বলে' তে বিশ্বাস করি। বাংলাদেশের সকল নর নারীর বক্সিং শেখা বাধ্যতামূলক করা উচিত। এতে আত্মবিশ্বাস বাড়ে। সব সাফল্যের মূল হল আত্মবিশ্বাস।

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ঠিক বলেছেণ।
আমাদেরকে মাথা উঁচু করে দাঁড়ানো শিখতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৫| ০৪ ঠা মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৯

রাজীব নুর বলেছেন: আপনাকে সত্য কথা বলি- নিজের ঘর সংসার সামলে সমাজ নিয়ে ভাবার সময় পাই না।

০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ঘর সংসার সমাজের অংশ।

ভালো থাকুন নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.