| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান, মাল ও ইজ্জত তোমার চেয়েও অধিক সম্মানিত।"(সুনান ইবনে মাজাহ: ৩৯৩২, তিরমিজি)
হাদিসটি পড়তে পড়তে চোখে পানি বেড়িয়ে এলো। মনে পড়ে গেলো, আমাদের দেশে একজন মুমিনের রক্ত আরেকজন মুমিনের হাতে কতই না ফেলনা, কতই না নগণ্য, কতই না তুচ্ছ হয় উঠেছে!
প্রতিটি মানুষই ভালো ও খারাপ কাজ করতে পারে। করেও তাই! শেখা হাসিনা ও তাঁর সভাসদবৃন্দ ভুলের ঊর্ধ্বে ছিলেন না। তাঁরা দেশের জন্য অনেক ভালো কাজ করেছেন। দেশের মানুষ তাঁদের কাজের কারণেই পদ্মা ব্রিজ পেয়েছেন, পেয়েছেন মেট্রো রেল, একটি আলাদা আইডেন্টিটি। কিন্তু, এর বিনিময়মূল্য হিসেবে কয়েক শত তাজা প্রাণ কেউ কেড়ে নিতে পারে না।
কিন্তু, বাস্তব সত্য হচ্ছে, আমাদের দেশের আগের রাজনৈতিক সরকার নিজ দেশের তরুণ-যুবাদের 'হানাদারদের দোসর' আখ্যা দিয়ে কয়েক লক্ষ বাংলাদেশির প্রাণকে ঝুঁকিতে ফেলে দিয়েছিলেন, হাত রাঙ্গিয়েছিলেন পাঁচশত মণিমাণিক্যসম তরুণ-যুবার রক্তে।
এই অত্যাচারের শেষ কোথায়? কোনদিন শাসকবর্গের হাতে অত্যাচারীত মানবতার দীর্ঘ নিঃশ্বাস শেষ হবে? শেষ একমাত্র হতে পারে, যদি শেখ হাসিনা ও তাঁর সভাসদবৃন্দ ক্ষমা চান নিজেদের ভুল বুঝার জন্যে, নিজেদের কৃতকর্মের জন্যে। একমাত্র ক্ষমা প্রার্থনাই পারে নতুন আলো দেখাতে।
আপনি সেই সাহস করতে পারবেন কি, মাননীয়া বঙ্গবন্ধুর কন্যা?
২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৬
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ব্যারিস্টার সুমন ভাইয়ের আইনজীবীরা এই মূহুর্তে তা না করার অনুরোধ করেছেন, বিভিন্ন কারণে।
ধন্যবাদ।
২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সুমন ভাই মুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন।
২|
২৩ শে জুন, ২০২৬ রাত ১১:৫৪
ঢাকার লোক বলেছেন: মুমিনের হাতে মুমিনের রক্ত ঝরছে ! দেশে মুসলমান আছে বটে, এতো মুমিন কোথায় দেখলেন? ![]()
২৪ শে জুন, ২০২৬ রাত ২:১৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
মুফতি ঢাকার লোক,
আপনি কোটি কোটি বাংলাদেশিকে কাফের ডাকার কে? এই সাহস কোথায় পেলে হে, গর্দভ?
৩|
২৪ শে জুন, ২০২৬ ভোর ৪:০৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অবশ্যই ক্ষমা চাওয়া উচিত না।
রাষ্ট্রীয় সম্পত্তির রক্ষার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোন পদক্ষেপ নিতেই পারে।
ইরানের সাম্প্রতিক আন্দোলনগুলোর সময় অসংখ্য মানুষের প্রাণ হারিয়েছেন। তাই বলে কি ইরাণের সরকারের পতন ঘটেছে?
কিংবা তারা প্রাণ হারানোর দায়িত্ব নিয়ে ক্ষমা চেয়েছে?
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা ইচ্ছা করলে অন্য দেশের চেয়ে বেশি উন্নত চিন্তা ও মনমানসিকতার হতে পারি।
অন্যদের দিকে কেন চেয়ে থাকতে হবে?
ভালো থাকুন।
৪|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৪৪
ধুলো মেঘ বলেছেন: আওয়ামী লীগ বা শেখ হাসিনা এমন কি উন্নয়ন করেছে, যা অন্য কোন দল ১৬ বছর একনাগাড়ে ক্ষমতায় থাকলে করতোনা? বিনেপি ক্ষমতায় এলে কি পদ্মা সেতু হতোনা? অবশ্যই হত, এবং অনেক কম খরচে হত। মেট্রোরেল হত - আরো শক্তপোক্তভাবে হত। তবে বিআরটি বা এলিভেটেড এক্সপ্রেস নামের ফান্ডখোর অপচয়মূলক প্রকল্পগুলো হয়তোবা আলোর মুখ দেখতো না। কিন্তু আওয়ামী লীগ টানা ক্ষমতায় না থাকলেঃ
- ব্যাংকগুলোর এই দুর্দশা হতো না।
- শেয়ার বাজারের বিনয়োগকারীদের পেটে লাথি পড়তোনা।
- আমদানি নির্ভর অর্থনীতির কবলে দেশের মানুষ পড়তো না।
এগুলোর ব্যাপারে গ্যারান্টি দিয়েই বলা যায়।
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:৩৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা নবী রাসূল নই।
তাই, ভুল করতেই পারি।
আবার তা শোধরাতেও বেগ পেতে হয় না।
ভালো থাকুন।
৫|
২৪ শে জুন, ২০২৬ সকাল ১০:৪৯
মাহদী হাসান শিহাব বলেছেন: শেখ হাসিনা যে ভুল করেছে, এটাই সে বিশ্বাস করে না। আওয়ামি লীগের নেতৃবৃন্দও ভুল করেছে বলে মনে করে না।
ক্ষমা চাওয়া তো দূরের কথা।
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৩:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমরা কেউই ভুলের উর্ধে নই, এটা আমাদেরকে মেনে নিতে হবে।
তখনই, আমরা উন্নত মানুষ হিসেবে পরিচিত পাবো।
ভালো থাকুন নিরন্তর।
৬|
২৪ শে জুন, ২০২৬ বিকাল ৫:৪২
মাথা পাগলা বলেছেন: এই মুহুর্তে পলিটিক্যাল চিন্তা-ভাবনার দিক দিয়ে চিন্তা করলে লীগ চাইলেও ক্ষমা চাইতে পারবে না। আর অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
২৪ শে জুন, ২০২৬ রাত ৮:২০
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আসলে, জেদ ও অহংকার মানুষকে গোল্লায় নিয়ে যায়।
আমি জীবনে যতো মানুষ দেখেছি যারা এই দুটোকে আঁকড়ে রেখেছেন, তাঁরা সমাজশুন্য, পরিবার বিচ্ছিন্ন, মানুষ তাঁদের দেখে ঘৃণা করে। ফলে, এক সময়ে তাঁরা মানসিক রোগী হয়ে যান।
ভালো থাকুন স্বতন্ত্র।
৭|
২৪ শে জুন, ২০২৬ রাত ১১:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: তারা যদি অন্যায় না করে থাকে তাহলেতো দেশে ফেরায় তাদের সমস্যা হওয়ার কথা নয়। দেশে আসুক, সবকিছু আইনিভাবে মোকাবিলা করুক। আইন যদি মনে করে তারা নির্দোষ তবে তারা নিজ নিজ কাজে ফিরে যেতেও সমস্যা দেখি না। তারা অবশ্য সত্যিটা জানে। আর দেশের মানুষ তাদের ক্ষমা করবে বলেও আমার মনে হয় না।
২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
দেশে ফিরে না এসেও ক্ষমা চাওয়া যায়।
ধন্যবাদ নিরন্তর।
৮|
২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৫
রাজীব নুর বলেছেন: যারা ৩২ নম্বর ভেঙ্গেছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা শেখ মুজিবের ভাস্কর্যে মুতেছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা শেখ মুজিবের ভাস্কর্য ভেঙ্গে দিয়েছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা গোপালগঞ্জ গিয়ে মুজিব মূর্দাবাদ বলেছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা আওয়ামীলীগ সাপোর্টারদের পিটিয়েছে, হত্যা করেছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা আওয়ামীলীগওলাদের বাড়িঘর ভেঙ্গেছে, আগুন দিয়েছে- তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
যারা পুলিশ হত্যা করেছে, অস্ত্র লুট করেছে, তাদের ক্ষমা চাওয়া উচিৎ নয়?
২৫ শে জুন, ২০২৬ বিকাল ৫:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সবাইকেই ক্ষমা চাইতে হবে, দেশবাসীকে আতংকিত ও সন্ত্রস্ত রাখার জন্যে।
শুভেচ্ছা স্বতন্ত্র।
৯|
২৫ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১১
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ শ্যাইয়ান ভালো।
১০|
২৬ শে জুন, ২০২৬ দুপুর ১:২২
আলামিন১০৪ বলেছেন: সিরাজ, মির্জাফরকে বারে বারে ক্ষমা করেছিল। ফলাফল?
হাসিনা জনগণের কাছে মাফ চেয়ে শুধু একবারের জন্য ভোট প্রার্থনা করেছিল, তারপর কী হয়েছিল- সবাই জানে। জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে হ্ত্যা-গুম আর ত্রাশের রাজনীতি কায়েম করেছিল। বিএনপি আর জামাআত যদি আবারো এই বিশ্বাসঘাতকদের পাতা ফাঁদে পা দেয় তাহলে জাতি তাদের ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করে নতুন কাউকে মুকুট পড়াবে।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:০৯
সৈয়দ কুতুব বলেছেন: অনশনের কি খবর ?