| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
রাত দুটায় রাকিবের ফোন বেজে উঠলো।
—ভাই, আপনার মুক্তিযোদ্ধা সনদটা কোথায়?
—কেন?
—একজন আমেরিকা-প্রবাসী ব্লগার বলেছেন, আপনি নাকি ভুয়া মুক্তিযোদ্ধা।
রাকিব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,
—আমার সনদ তো আলমারিতে। কিন্তু আশ্চর্য ব্যাপার, আমার ১৯৭১-এর গুলির দাগগুলোও আছে।
—দাগ দেখেছেন তিনি?
—না। তিনি আমেরিকা থেকে দেখেননি। সম্ভবত তাঁর বিশেষ দূরবীন আছে।
পরদিন ব্লগার আবার লিখলেন, “আমি সত্য উদ্ঘাটন করেছি।”
রাকিব হাসলেন।
সেদিন রাতে আমেরিকা প্রবাসী ব্লগার স্বপ্ন দেখলেন - একটি অন্ধকার মাঠ। হাজার মানুষ দাঁড়িয়ে। একজন বললো,
—আপনার সনদ কোথায়?
ব্লগার জিজ্ঞাসা করলেন, “কোন সনদ?”
লোকটি মৃদু হেসে বললো,
—সত্য বলার।
২|
২৩ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৪
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আপনার সনদ কোথায়?
..............................................
বাস্তবতা হলো আমাদের সৎ কাজের সনদ থাকা আবশ্যক
জাতি গঠনে যা অপরিহার্য !
৩|
২৪ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৩৯
রাজীব নুর বলেছেন: আজও দেশে আসল মুক্তিযোদ্ধার চেয়ে ভূয়া মুক্তিযোদ্ধা বেশি।