| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
"উদোর পিন্ডি বুধোর ঘাড়ে" হলো বাংলা ভাষার একটি অত্যন্ত পরিচিত প্রবাদ বা বাগধারা, যার অর্থ হলো একজনের দোষ, অপরাধ বা দায়িত্ব অন্য কারও ওপর চাপানো।
যেমন - আপনি যখন বলবেন যে - "আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর বাবা শেখ ও তাজউদ্দিনকে হত্যা করেছেন একা।"
অথবা - আপনি যদি বলেন - "গ্রেনেড আক্রমণ ও উলফার জন্য ১০ ট্রাক অস্ত্র আনার পিছনে বর্তমান প্রধানমন্ত্রী দায়ী।"
অথচ, আপনি যখন এড়িয়ে যান যে, গত সরকারের আমলে ১টিও হত্যাকাণ্ড হয় নাই, একজন মায়ের বুক-ও খালি হয় নাই, ১টিও গুমখুন হয় নাই।
মানুষ পাপ করবে, তা বলাই বাহুল্য। পাপ করলে মানুষের ভাগ্যে শাস্তি নেমে আসবেই। কিন্তু, কোন পাপের কোন শাস্তি সেটা কীভাবে নির্ধারণ হয়? তার মাপকাঠি কি? স্রষ্টার হয়ে রাষ্ট্র হয়তো সেই মাপকাঠি ঠিক করতে পারে।
তবে, গুম-খুন আমাদের রাষ্ট্রের পাপের শাস্তি হিসেবে কোন কালে ধার্য ছিলো না বলেই জানি। আইনের মানুষ না হয়েও যতটুকু আইন বুঝি, গুম - খুন আমাদের দেশে একজন মানুষের করা পাপের শাস্তি দেওয়ার কালচার নয়।
আপনি আরব-সুদান-সিরিয়ার মানুষদের অসভ্য, বেদুইন বলেন। গুম-খুন তাদের দেশের কালচার হতে পারে। আপনি সেই দেশের কালচারকে যারা আমাদের দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, তাঁদেরকে সমর্থন করছেন?!
অতচ, আপনি যদি গ্রেনেড হামলার বিরুদ্ধে হয়ে থাকেন, গুম-খুনের বিরুদ্ধেও আপনার কলম চালানো উচিৎ ছিলো। এটাই দেশের মানুষ আপনাদের মতো মানুষের কাছে আশা করেছিলো।
©somewhere in net ltd.
১|
০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫
সৈয়দ কুতুব বলেছেন: আপনাকে সরকারের এডভাইজার পদে দেখতে চাই ।