| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
বাংলাদেশে কেন যেন এই ব্যাপারটা কালচার হয়ে গিয়েছে। পিতার সম্পদ থেকে ভাইয়েরা বোনদের আর ছেলেরা মাকে বঞ্চিত করেন।
আমি কিছু মুসলিম পরিবারের ঘটনা শুনেছি যাতে ভাইয়েরা 'ইমোশনাল ব্ল্যাকমেইলিং' করে বোনদের কাছ থেকে পিতৃ সম্পদ 'লিখিয়ে' নেন। আর, স্বামীর মৃত্যুর পরে, স্ত্রী স্বামীর সম্পদ থেকে যে তিন ভাগের এক ভাগ পাওয়ার কথা, তা অনেক ছেলে-মেয়েই কেন যেন ভুলে যান!
ইসলাম সর্বযুগের সেরা ধর্ম। যুগের সাথে তাল মিলিয়ে ইসলাম চলতে পারে। কয়েক যুগ আগে মায়েদের একা ফেলে রেখে বিদেশে চলে যাওয়ার কোন ঘটনা আমি শুনি নাই, ছেলেরা মায়েদের একা রেখে আলাদা হয়ে যাওয়া আমাদের কালচার নয়। অথচ, এখন, অহরহ এমন ঘটনা ঘটছে। তাই, দেশের আইন এমন হওয়া উচিৎ যাতে সম্পদের সঠিক বণ্টন হোয়।
একজন ব্লগার হিসেবে, আপনি কি মনে করেন না যে, মায়েদের এবং বোনদের ঠকানো উচিৎ নয়? আপনি এক্ষেত্রে নিজ পরিবারে কোনো পদক্ষেপ নিয়েছেন কি?
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৩৩
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
নানাবাড়ির সম্পদ অনেক নাতিই পান না।
ভালো থাকুন নিরন্তর।
২|
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৭
ঋণাত্মক শূণ্য বলেছেন: ইমোশনাল ব্লাক মেইল? আমার মামারা তো আমার মা-খালাদের এক্কেরে বেওয়ারিশই করে দিয়েছে। জমি এমন ভাবে নিয়েছে, যেখানে মামারা চার ভাই বাদে তাদের যে কোন বোনই নাই!
আলহামদুলিল্লাহ। আব্বা বেঁচে আছেন, এখনও আমাদের জমি ভাগা ভাগি হয় নি। তবে কিছুদিন আগে আব্বার কেনা জমি লাগোয়া একটা জমি আমি আর বড় ভাই মিলে কিনেছি। বোনের বিয়েতে পাওয়া দেন মোহরের লাখ দুয়েক টাকা ছিলো, সে সেটা দিয়েছে। তাতে সে প্রায় ৭.৫ % জমি পায়। আমরা দুই ভাই মিলে বাকি টাকা দিয়েছি। তাকে ৩৩% জায়গার মালিকানায় রাখা হয়েছে। আব্বার জমির থেকে এক সুতাও তাকে কম দেওয়ার ইচ্ছা নাই।
আম্মা মারা যাবার পর আব্বার আবার বিয়ে হয়, হিসাবে তিনিও আব্বার জায়গার মালিক। তাকেও বঞ্চিত করবার কোন ইচ্ছা নাই।
০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৩৫
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
আমাদের কালচারে মেয়েদের ঠকানো একটি চল হয়ে গিয়েছে!
ব্যাপারটা দুঃখজনক।
আপনার সাধুবাদ জানাই এমন পদক্ষেপের জন্যে।
ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪০
সৈয়দ কুতুব বলেছেন: বিষয়টা নিয়ে মহাজাগতিক সাহেব লিখলে খুবই ভালো হতো । সরকার কি করতে চাইছে এবং কিভাবে সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক সেটা নিয়ে কমপারেটিভ আলোচনা দরকার ।