নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে কোন \'জঙ্গী\' নেই

০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:২৫

'জং' শব্দটার অর্থ 'যুদ্ধ'। এভাবে, জঙ্গী কথাটার অর্থ দাঁড়ায় - যোদ্ধা বা যুদ্ধ করেন। যে কোন যুদ্ধই প্রাণহানি ডেকে আনে। আগের কালে, রাজারা যুদ্ধ করে দেশ জয় করতেন। তাঁদের অণ্যে যোদ্ধা তৈরি হতো।


আমি লক্ষ্য করে দেখেছি, আমাদের দেশের জমিদারদের রাজপ্রাসাদের পাশে কুঁড়েঘরের সংখ্যাই বেশি। জমিদাররা নিজেদের প্রয়োজনেই কি এই কুঁড়ে ঘরের বাসিন্দাদের যোদ্ধা বা জঙ্গী বানাতেন?

বাংলাদেশ ছোট্ট একটি দেশ। দরিদ্র মানুষের সংখ্যা অগণিত। মানুষ গরিব, বেকারত্ব আছে, দুর্নীতি আছে। রাজনীতিবিদদের কেউ ভারতের দিকে তাকান, কেউ পাকিস্তানের দিকে; আর সাধারণ মানুষ তাকিয়ে থাকে বাজারের দামের দিকে - এসব খুব ভয়ংকর ব্যাপার!

জনগণের মাঝে দুর্নীতি করার প্রবণতা ঢুকে গিয়েছে। মা আর বোনের সম্পত্তি মেরে খাওয়াই জীবনের উদ্দেশ্য অনেক বাঙ্গালীর। এইভাবেই গড়ে উঠে আমাদের পারিবারিক অর্থনীতি। ভাই-বোনের মধ্যে সম্পত্তি ভাগাভাগি হওয়ার কথা, কিন্তু কোথাও কোথাও দেখা যায় - ভাই বলছে, “বোন তো আপন মানুষ, তার জমিটা আপাতত আমার কাছেই থাক।” বোনও ভাবে, “ভাই তো আপন মানুষ, টাকা ফেরত দেবে।” এই ‘আপন মানুষ’ শব্দটির আড়ালেই কখনো কখনো তৈরি হয় বাংলা সাহিত্যের সবচেয়ে দীর্ঘ মামলা!

অন্যের টাকা মেরে দেওয়া এখানকার মানুষের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। ঘুষ নেওয়া, প্রতারণা - এসব নিয়ে আমরা এত ব্যস্ত যে, জঙ্গি হওয়ার সময় কোথায়?

আমাদের সমাজে কেউ মানুষের টাকা মেরে ব্যাংকার হয়, কেউ দুর্নীতি করে নেতা হয়, কেউ আত্মীয়ের জমি মেরে সফল ব্যবসায়ী হয়। তাহলে জঙ্গি হতে গেলে আলাদা প্রশিক্ষণই বা কেন?

বঞ্চনা, উগ্র মতাদর্শ, রাজনৈতিক সংঘাত, দুর্বল প্রতিষ্ঠান ও অনলাইন/অফলাইন র‍্যাডিকালাইজেশনের সুযোগ মিলেই মানুষ খারাপ পথে যায়।

এরকম একটি দেশে জঙ্গী উৎপাদন কীভাবে সম্ভব!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

অপলক বলেছেন: লেখাটা অনেক বাস্তবতায় ভরা এবং খুব সিরিয়াস টপিকস। মনের ভেতরে চাপ তৈরী হয়।

একটা বাস্তব মজার ঘটনা বলি:
আমার এক মামার নাম জাহাঙ্গীর... সংক্ষেপে সবাই ডাকে জঙ্গী বলে। থানার কাছাকাছি এলাকায় ওনার মোবাইলের দোকান + ফ্লেক্সি করে। একবার থানার সামনে দিয়ে যাবার সময়, পেছন থেকে মামাকে দেখতে পেয়ে জোরে ডাক দেই: জঙ্গী মামা... ঐ জঙ্গী। মামা ভীড়ের ভেতরে প্রথমে শুনতে পায় নি, তাই শুধু জঙ্গী বলেই ডাকছি.. আর যাব কই, থানার গেটের দুই কন্সটেবল একবার আমার দিকে তাকায়, একবার মামার দিকে তাকায়... এদিকে একটা পুলিশ ভ্যান গেটেই দাঁড়ান ছিল, ড্রাইভার সাপের মত মাথা বের করে পরিস্থিতি বোঝার চেষ্টা করছিল। আমি ৩২ পাটি দাঁত কেলিয়ে একটা শুকনা হাসি দিয়ে বলছিলাম, উনি জঙ্গি না, ওনার নাম জঙ্গি... =p~ তখন বাংলা ভাই নিয়ে রমরমা অবস্থা...

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

নতুন বলেছেন: জঙ্গী শব্দটাই রাজনিতিকরাই বানাইছে।

আমলীগেরা জঙ্গী জঙ্গী জিকির করছে। এরা ক্ষমতায় এলেই দেশ থেকে সব জঙ্গি গায়েব হয়ে যাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.