| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সত্যপথিক শাইয়্যান
আমি একজন চিন্তুক, সমাজ নিয়ে চিন্তা করি! সমাজের ভালোর জন্যে গান-গল্প-ছড়া লিখি ও আইডিয়া শেয়ার করি। আপনি?
আমি লক্ষ্য করে দেখেছি, পৃথিবীতে যতো বড় বড় অপরাধ কর্মকান্ড ঘটেছে, তা হতাশা থেকেই হয়েছে। আপনি যখন কোন কাজ করতে ব্যার্থ হবেন, কেউ যদি আপনাকে খোটা দেয়, বারবার এপ্লাই করেও জব পাচ্ছেন না, ব্যবসায় ফেল্টুশ মারছেন..... আপনি হতাশ হবেন কেন! ইবলিশ হতাশ হয়। কোরআনের যতো জায়গায় ইবলিশের নাম এসেছে, সব জায়গায় সে যে হতাশ, তা প্রকাশ পেয়েছে।
কিন্তু, আপনি তো মানুষ। আশরাফুল মাখলুকাত। সৃষ্টির সেরা জীব। শয়তানদের রাজা ইবলিশের চেয়েও উপরের লেভেলের সৃষ্টি। ইবলিশ যা করে, তা আপনি অনুকরণ করতে যাবেন কেন!
বরং, উল্টোটা করুন। ইবলিস যা করে না, করতে চায় না, সেটার উল্টোটা করুন।
ইবলিশ চায় না মানব জাতি শান্তিতে থাকে। আপনি মানুষের মনে শান্তি সৃষ্টি করুন।
ইবলিশ চায় না মানুষকে সম্মান জানাতে। আপনি এমন কাজ করুন যাতে অপর মানুষের সম্মান বেড়ে যায়।
ইবলিশ মানুষের মনে হতাশা সৃষ্টি করে। আপনি আশার সৃষ্টি করুন।
ইবলিশ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। আপনি মানুষের জন্যে আশার আলো হোন।
ইবলিশ মানুষকে রাগিয়ে দেয়। আপনি মানুষকে শান্ত করুন।
এভাবে উল্টোটা করতে করতে আপনি এক সময়ে দেখবেন, মহামানবদের সমতুল্য কাজ করা শুরু করেছেন।
আপনি কি তাই চান না?
©somewhere in net ltd.