| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুমের মধ্যে নাক ডাকেন অনেকেই। কেউ একটু অল্প শব্দ করেন, কেউবা বেশি। তবে কেউ তো আর ইচ্ছে করে নাক ডাকেন না। বিশেষজ্ঞরা বলছেন, নাক ডাকা কয়েকটি সমস্যার কারণে হতে পারে। কেউ যদি মুখ বন্ধ করে নাক ডাকেন, তার জিহ্বায় কোন সমস্যা আছে কিনা তা পরীক্ষা করাতে হবে। মুখ খোলা রেখে নাক ডাকার কারণ হতে পারে গলায় নরম টিস্যুর উপস্থিতি। সাধারণভাবে পিঠের ওপর ভর দিয়ে শোবার অভ্যাসে কেউ যদি নাক ডাকেন, তবে শব্দটা হবে কম। এক্ষেত্রে শোবার ধরন পাল্টে ফেললেই অর্থাৎ যে কোন দিকে কাত হয়ে শোবার অভ্যাস করলেই নাক ডাকা থেকে নিষ্কৃতি পাওয়া যেতে পারে। যদি শোবার অভ্যাস বারবার পাল্টেও লাভ না হয়, সেক্ষেত্রে চিকিৎসকের শরণাপন্ন হওয়াটাই একমাত্র সমাধান। নাক ডাকা থেকে রেহাই পেতে নিচের ৯টি গুরুত্বপূর্ণ টিপস মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা:
১) ওজন কমানো,
২) প্রতিদিন নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা,
৩) ধূমপান ত্যাগ করা,
৪) অ্যালকোহল, মাদক বা ঘুমের বড়ি সেবনের অভ্যাস থাকলে তা পরিত্যাগ করা,
৫) রাতে সুনির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়া,
৬) নাক সবসময় পরিস্কার রাখা,
৭) এসি থাকলে শোবার ঘরের পরিবেশ প্রয়োজনমত আর্দ্র রাখা,
৮) রাতে অতিরিক্ত না খাওয়া,
৯) পিঠের ওপর ভর দিয়ে শোবার অভ্যাস থাকলে তা ত্যাগ করা।
২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
শামীম 776 বলেছেন: কিছুদিন পরে স্প্রে বাহির হবে অপেক্ষায় থাকেন।
ধন্যবাদ।
২|
২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:১৫
মনিরুল ইসলাম বাবু বলেছেন: @ নক্শী কাঁথার মাঠ, দেশে পাওয়া যায় এমন কোন স্প্রের নাম আপনার জানা আছে কি ? জানা থাকলে জানাবেন কি ?
৩|
২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:২৩
নক্শী কাঁথার মাঠ বলেছেন: লাজ ফার্মায় পাবেন, কলাবাগানে।
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:০৬
নক্শী কাঁথার মাঠ বলেছেন: আমি যেভাবেই শুই, প্রচুর নাক ডাকি। নিয়মিত ব্যায়াম করে কারো কোনদিন নাক ডাকা বন্ধ হয়েছে শুনিনি। নাক ডাকা বন্ধের জন্য একটা স্প্রে পাওয়া যায় যা ঘুমানোর আগে ব্যবহার করলেই হয়।