নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাত্রাশুভ।

কর্কট রাশি

সূর্য আমি, ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব। তবু ধরণীর পরে, চিহ্ন রেখে যাব।

কর্কট রাশি › বিস্তারিত পোস্টঃ

Airtel গ্রাহকরা একটু খেয়াল করুন।

১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৬

একটু আগে আমার airtel নাম্বারে 01675600101 নাম্বারটি থেকে কল আসে। আমি যথারীতি কলটা রিসিভ করে হ্যালো বলি এবং অপর প্রান্ত থেকে বলা হয় যে airtel কাস্টমার কেয়ার বনানী শাখা থেকে আমাকে কল দেয়া হয়েছে,আমি নাকি গতরাতে airtel এর বোর্ড মিটিং এ লটারীর মাধ্যমে জয়ী হয়ে 5,000/= টাকা বোনাস পেয়েছি, :D :D :D ;) ;) এখন টাকাটা আমি কীভাবে নিতে চাই ক্যাশ নাকি মোবাইলে............

আমি বললাম যে ক্যাশ নিবো। এটা বলেই আমি কলটা রেকর্ড করা শুরু করি। :) কিন্তু অপর পাশ থেকে সম্ভবত ব্যাপারটা বুঝে ফেলে এবং কল কেটে দেয়।

আমি সাথে সাথে airtel কাস্টমার কেয়ারে কল দেই এবং নাম্বারটা দিয়ে বিস্তারিত জানাই কিন্তু তারা নাকি এই ব্যাপারে কিছু করতে অপারগ। X( X( আমি বললাম যে এই নাম্বারে কল দিয়ে আপনারা তাদের অন্তত এইসব কাজ যেন আর না করে সেই ব্যাপারে সাবধান তো করতে পারেন,তারা নাকি তাতেও অপারগ। X(( X(( X(( মেজাজটা এতো খারাপ হল কথাটা শুনে যে বলার মত না। কলটা যে রিসিভ করেছে সে মহিলা না হয়ে পুরুষ হলে নিশ্চিত একটা গালি দিয়ে বসতাম। মোবাইলে হারামিগুলার বিজ্ঞাপনের জ্বালায় সারাদিন শান্তিতে থাকতে পারিনা অথচ এইসব ব্যাপারে মোবাইলে কোন বিজ্ঞাপন পাইনা কেন তা জিজ্ঞেস করতেই কলটা কেটে দিলো নাকি airtel এর বিখ্যাত নেটওয়ার্কের কারণে কেটে গেলো তা বুঝতে পারলাম না।

ব্যাপার নিয়ে লিখলাম কারণ অনেকেই হয়তো এইসব জানেন না তাদের জানানোর জন্য আর airtel এর কাস্টমার কেয়ারের অপারগতা শেয়ার করার জন্য।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০১৩ দুপুর ২:৫৯

নতুন বলেছেন: এই সব কাজে মোবাইল অপারেটরা কেন যে সাহাজ্য করতে চায়না বুঝিনা...

এই সব নম্বারের বিরুদ্ধে তাদের ব্যবস্হা নেওয়া উচিত..///

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৬

কর্কট রাশি বলেছেন: উচিৎ তো অবশ্যই কিন্তু তারাতো উচিৎ কাজে অপারগ।

২| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩

অপরিচিত অতিথি বলেছেন: আমারেও একদিন ফোন দিসিলো!!!!!!!

১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৮

কর্কট রাশি বলেছেন: ভাই কতো পাইছিলেন বোনাস? B-)

৩| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:২০

রাজীব হোসাইন সরকার বলেছেন: চিন্তা করছিলাম, আজ একটা এয়ারটেল সিম কিনব।

আশায় গুড়ে বালি, সাথে কিছু .।.।.। আছে :(

১১ ই জুন, ২০১৩ রাত ৮:৪১

কর্কট রাশি বলেছেন: না কেনাই ভালো। নেটওয়ার্ক ফুল থাকলেও কল যায়না।

৪| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৩:৩৯

নিষ্‌কর্মা বলেছেন: আমাদের দেশে যারা মোবাইল অপারেটরে চাকরি করে, তারা টাট্টী পায়খানায় সকালের মলত্যাগের মাধ্যমে দিন শুরু করলেও ঐ অফিসে ঢোকার পরে আমরা যারা গ্রহীতা, আমরা হয়ে যাই তাদের চোখে bloody civilian

সামান্য সেবা দিতেও তাদের এই যে অনীহা, এইটা আমাদের জাতীয় মানসিকতারই প্রতিফলন। আমরা একজন আরেক জনের চোখে সব সময়েই bloody civilian

৫| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:০১

সেমিবস বলেছেন: ভাগ্যিস এয়ারটেল নাই

৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১

মাহমুদ হাসানাত বলেছেন: খুবই বিপদজনক ফোন। আর ধরবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.