নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

[email protected]

শ।মসীর

At present I am living in the consequences of a choice made earlier বেঁচে আছি এটাই আনন্দের.........।। ইচছা হয় সারাদিন ঘুরি পথ থেকে পথে ঘোরা হয়না..............................।।

শ।মসীর › বিস্তারিত পোস্টঃ

একাশি গম্বুজ বিশিষ্ট ষাট গম্বুজ মসজিদ ......বাগেরহাটের পথে পথে !!!

২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৫





শুধু গোপালগঞ্জের ওসিরাই ক্ষমতাবান, কথাটা ঠিক না, গোপালগঞ্জের মানুষরাও ক্ষমতা বান। ব্যাপারটা পুরোপুরি টের পেলাম যখন দেখলাম খুলনায় বন্ধুর বিয়ে খেতে যাবার জন্য বাস ট্রেনের কোন টিকেট না পেলেও সৌভাগ্যবশত গোপালগঞ্জের একজন ক্ষমতাবান মানুষ ট্রেনের এসি কামরার টিকেট যোগাড় করে দিলেন। কৃতিত্ব দিদারের, তার এই লিংকের কারনে এখন থেকে ট্যুর ম্যানেজারের পোস্টটি তাকে দিয়ে দেয়া হল ট্রেনে বসেই । ব্রডগেজ লাইনে এটাই ছিল প্রথম ভ্রমন এবং বেশ আরামদায়ক বটে। যমুনার উপর দিয়ে প্রথম বারের মত ট্রেনে চেপে পাড়ি দিলাম। দেখা হয়ে গেল অনেকগুলো জংশন- ঈশ্বরদী, দর্শনা, পোড়াদহ.........না দেখেই পাড়ি দিলাম হার্ডিঞ্জব্রীজ ।



খুলনায় গিয়ে কম খরচে থাকার তাপানুকূল রুমে থাকার জন্য সবচেয়ে ভাল প্রেসক্লাবের গেস্ট হাউজ।



কুখ্যাত এরশাদ শিকদারের বিখ্যাত স্বর্ণকমল এর সামনে দিয়ে আমরা চলে গেলাম সোনাডাঙ্গা বাসস্টেশনে , সেখান থেকে বিভিন্ন দিকে খুলনার বাস ছেড়ে যায়। বাঘেরহাট বাসে করে যেতে লাগে এক ঘন্টা বিশ মিনিট।



বাগেরহাটে পৌছে সবসময় মাথায় যে জিনিষটি ঘুরঘুর করছিল সেটা হল কয়েকদিন আগে ঢাকায় উদ্ধার হওয়া তিনটি বাঘের বাচ্চার কথা । পশুক্লেশ নিবারন কারী কোন ক্লাবের মেম্বার না আমি, কিংবা পশুসম্পদ রক্ষার জন্যও কখনো কোন উদ্যেগে ছিলাম বলে মনে পরেনা। কিন্তু কেন জানি, কিংবা বলা যায় বাবা হবার পর থেকে আমার চেতনার জগতে একটা বিশাল পরিবর্তন এসে গেছে। রাস্তায় অসহায় ছেলে পেলে দেখলে আগেও খারাপ লাগত , কিন্তু এখন কেন জানি অপরাধ বোধে ভুগি তাদের এই দূরাবস্হা দেখে , মনে মনে ভাবি অমনতো হবার কথা ছিলনা ঐ শিশুটির। হোটেলে যে শিশুটি কাজ করে, আমাদেরকে পানি দিয়ে যায়.............তার সামনে দেখার মত কোন স্বপ্নই দেয়ার ক্ষমতা নেই আমার, আমাদের।

তেমনি বাঘের বাচ্চাগুলোকে দেখার পর থেকে আমার খালি মনে পড়ছিল বাঘিনীর কথা। মাতৃত্ব কি জিনিস আর মা যে কি সেটা আমি এখন অনেকটা টের পাই। নিজের বাচ্চা গুলোকে না দেখে বাঘিনীর যে কি দশা সেটা কিছুটা কল্পনা করে খুব খারাপ লাগছিল, আর আমরা মানুষরা যে সবচেয়ে হিংস্র পশু বারবার এটাই মনে পড়ছিল।



রাস্তার এপারে আর ওপাড়ে পাশাপাশি দুটো মসজিদ। একটি একগম্বুজ বিশিষ্ট শিংগাইর মসজিদ আর আরেকটি ৮১ গম্বুজ বিশিষ্ট হলেও ষাট গম্বুজ নামেই পরিচিত দেশের অন্যতম বিখ্যাত পূরাকৃর্তী যা পনের শতকের কোন এক সময়ে তৈরি । সেখানে আছে একটি জাদুঘর, খান জাহান আলী মাজারের বিখ্যাট কালাপাহাড় কুমিরটির মমি বানিয়ে সংরক্ষন করা আছে জাদুঘরে , আরো আছে পনেরশতকের নানা মুদ্রা আর তৈজশপত্র ।











নষ্ট না করে আমরা রক্ষা করতে পারিনা, এখানেও তাই । মসজিদের সবগুলো পিলার ঢেকে দেয়া হয়েছে সিমেন্ট বালি দিয়ে শুধুমাত্র একটা রেখে !!! কেনরে ভাই, এমন কোন পদ্ধতি কি খুজে পাওয়া যেতনা এটাকে অবিকৃত রেখে দেয়ার। তারপর বিবরনী বিলবোর্ডটা কি একদম সামনেই দিতে হবে যাতে কেউ মসজিদটির পূর্ণাঙ্গ কোন ছবি তুলতে না পরে, বিদ্যুতের কেবল এমন দৃষ্টিকটু ভাবে ঝুলিয়ে না নিলেই কি নয় ??







বাগেরহাটের আরেকটি দর্শন যোগ্য জায়গা হল খানজাহান আলীর মাজার। যদিও তেমন আকর্ষনীয় কিছু নয়, তবু সেখানে গেলে টের পাওয়া যায় মাজার ব্যবসা কি করে জেঁকে বসে আছে আমাদের সমাজে। শুক্রবারে জুমআর নামাজের চেয়ে দেখলাম খাদেমদের কাছে গুরুত্বপূর্ণ কাজ হল মাজারের টাকা পয়সার হিসেব, লেনদেন আর কালেকশন। কুমির নিয়েও আরেক রমরমা ব্যবসা, অশিক্ষিত গরীব লোকজনকে প্রলোভনের ফাঁদে ফেলে দেয়া হয়, কুমিরের কাছে মানত করার জন্য , যেখানে ইসলামে এক আল্লাহ ছাড়া আর কারো কাছে কোন কিছু চাওয়াকে সরাসরি বাতিল করে দেয়া আছে। আফসোস আমাদের কখনো বোধদয় হবেনা, এই মাজার কখনো মুক্তির দিশারি হতে পারেনা ।



বিবাহ আর বাবা হবার পর ইদানিং যে বিষয়টি খেয়াল করলাম সেটা হল ঢাকার বাইরে গিয়ে বেশী সময় ধরে কেন জানি থাকতে ইচ্ছে করেনা। ঢাকায় থাকলেই যে সবসময় বাসায় থাকি তাত না, তবুও মনে হয় কাছাকাছি আছি । আর বাইরে গেলে মনে হয় কত দূরে । আর এই সমস্যার কারনে সমস্যায় পড়ে আমার ট্যুরমেটরা । কেউ একজন রাজি না থাকলে আমরা সে পথে নরমালি যাইনা । ষাট গম্বুজ মসজিদ দেখে (বাংলাদেশে এই জায়গাটায় আমার বাকি ছিল দেখার , দেখা হয় নাই এমন খুব বিখ্যাত আর কোন জায়গা নেই ) রাতে বিয়ের অনুষ্ঠান শেষেই আমার ফিরে আশার কথা । বাকিদের মনটা খারাপ দেখে রয়ে গেলাম। পরিকল্পনা ছিল সকালে সবাই মিলে যশোর যাব। বিয়ে বাড়িতে ধুম মজা করার পর রাতে বসলাম জার্মানী গ্রীসের খেলা দেখতে , অনেকদিন পর বন্ধুরা সব একরুমে আড্ডা দেয়ার দারুন সুযোগ। সকালে যখন ঘুম ভাঙ্গল তখন এগারটা । সকালের নাস্তা আর নানা হিসেব নিকেশ করে দেখা গেল যশোর আর যাওয়া হচ্ছেনা ।অবশ্য ট্যুর মানে খাওয়া দাওয়া, আর এবারও সেটার কোন কমতি ছিলনা , আমাদেরকে খাবাররত অবস্হায় দেখলে যেকেউই ভাববেন এরা না জানি কতদিন না খেয়ে আছে।



অপেক্ষায় থাকুন বিদ্যাসাগর, দেখা হবে ইনশাআল্লাহ আগামীর কোন দিনে.........

























































মাসজিদ সংলগ্ন দীঘি





মাজার সংলগ্ন দীঘি





মন্তব্য ৮২ টি রেটিং +২৫/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৩

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

এ প্লাস পোস্ট।

সুন্দর পোস্টের জন্য আন্তরিক ধন্যবাদ।

২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৮

শ।মসীর বলেছেন: শুভকামনা আপনার জন্যও ......।

২| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৪

িবদ্রহী বলেছেন: ভালো লাগলো

২৬ শে জুন, ২০১২ দুপুর ১:০১

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ ।

৩| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:১০

সাইফুল শরিফ বলেছেন: ভাইয়া অনেক সুন্দর পোস্ট, যাবার ইচ্ছে আছে ষাট গম্বুজ মসজিদ দেখতে , +++++ , ভাল থাকবেন :)

২৬ শে জুন, ২০১২ দুপুর ১:৫৯

শ।মসীর বলেছেন: ঘুরে আসুন, ভাল লাগবে ।

৪| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:১৪

উৎস১৯৮৯ বলেছেন: আমিও ষাট গম্বুজ মসজিদ দেখে এসেছি। কিন্তু আপনার মত এট সুন্দর বর্ননা দিতে পারতাম না। ভালো পোষ্ট।

২৬ শে জুন, ২০১২ দুপুর ২:১৪

শ।মসীর বলেছেন: আরে পারবেন, লেখা শুরু করেন....।

৫| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:১৫

মিলটন বলেছেন: খুব ভালো লাগলো।

খুলনা যাওয়ার ইচ্ছা আছে। খুব ছোট বেলায় একবার গিয়েছিলাম কিন্তু কোন এক রেষ্টহাউজে বসে খাওয়ার সৃত্মি ছাড়া আর কিছু মনে নেই।

২৬ শে জুন, ২০১২ দুপুর ২:২১

শ।মসীর বলেছেন: ট্রেনে করে যাবার চেস্টা করবেন, ভাল লাগবে আর আরামদায়ক। বাসে জামে পরলে খবর আছে।


খাওয়ার স্মৃতিই সবচেয়ে বড় স্মৃতি :):)

৬| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:১৬

আবু সালেহ বলেছেন: শামসীর ভাই ডাক একটা দিতেন......সঙ্গী হয়ে যেতাম..... :P

পোস্টে +++....

২৬ শে জুন, ২০১২ দুপুর ২:৩৯

শ।মসীর বলেছেন: আগে কইলেই হইত :(:(


ঘুইরা আসেন, ভাল লাগবে । তবে বাসে না যাইয়া ট্রেনে বেটার ।

৭| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:১৯

ফেরারী... বলেছেন: ওয়াও!!! মসজিদের ভিতরের ছবিগুলা তো খুবই সুন্দর আসছে :)

+++

২৬ শে জুন, ২০১২ দুপুর ২:৪১

শ।মসীর বলেছেন: হুমম আমারও ভাল লাগছে, হোয়াইট ব্যালেন্স এর ভ্যালু চেঞ্জ করে টেস্ট করছিলাম :)

৮| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:০৪

সায়েম মুন বলেছেন: অনেক ভাল লাগলো!

২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৮

শ।মসীর বলেছেন: কেমন চলছে মুন !! শুভকামনা ।

৯| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:৪৭

মুনসী১৬১২ বলেছেন: ভালো লাগল

২৬ শে জুন, ২০১২ বিকাল ৩:৫৩

শ।মসীর বলেছেন: শুভকামনা ...।

১০| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:২৫

রাহি বলেছেন: ছবির জন্য প্লাস। যাইতে মুঞ্চায় 8-|

২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৬

শ।মসীর বলেছেন: রওয়ানা দিলেই যাওয়া হবে :)

১১| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৬

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: যাক, বাংলাদেশের সব দর্শনীয় স্থান তোমার ঘোরা হয়ে গেল। আমার অবশ্য অনেক স্থানই বাকী... :( :( /:) /:)

২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৬

শ।মসীর বলেছেন: নিজেকে ভীষন সৌভাগ্যবান মনে হচ্ছে, অন্তত নিজের দেশের মোটামুটি সব কিছু ঘুরে দেখে ফেলেছি ।

আল্লাহর কাছে শুকরিয়া...........


আপনি ত লম্বা দৌড়ের ঘোড়া, বিমান ছাড়া ঘুরেননা :):)

১২| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৫

শোশমিতা বলেছেন: ছবি গুলো অনেক সুন্দর। সুন্দর পোষ্ট +

২৭ শে জুন, ২০১২ সকাল ১১:৫২

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ..।

১৩| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫২

চারশবিশ বলেছেন: খুবই খুবই ভাল লাগল

২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:২৭

শ।মসীর বলেছেন: ধন্যবাদ..।

১৪| ২৬ শে জুন, ২০১২ রাত ৯:৫০

হিবিজিবি বলেছেন: পোস্টে ভালো লাগা রইলো!

২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৪

শ।মসীর বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৭ শে জুন, ২০১২ রাত ১২:২১

বড় বিলাই বলেছেন: দারুণ! আমারও যাওয়া হয়নি এখানে। অবশ্য আমার বাংলাদেশের বেশির ভাগ জায়গাতেই যাওয়া হয়নি। ছবিগুলো সুন্দর, সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না।

২৭ শে জুন, ২০১২ দুপুর ১:০৭

শ।মসীর বলেছেন: টারজান সহ সুন্দর বন একবার না গেলে কি হয় :):)

আর বাগেরহাট তো ঐদিকেই কাছাকাছি........।একবার দৌড় দিন.......আফটার অল বাঘ তো বিলাই এরই বড় ভাই :)

১৬| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৫

যীশূ বলেছেন: ওস্তাদ, নামটা বাগেরহাট, বাঘেরহাট নয়। :)

মসজিদের ভিতরের ছবিগুলো ভালো লেগেছে। :)

২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৫

শ।মসীর বলেছেন: বস অনেক ধন্যবাদ। ঠিক করে দিলাম :)


আছেন কেমন । ছবি দিছেন ক্লিক গ্রীণে !

১৭| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৮

যীশূ বলেছেন: না, এখনো দেইনি। দেয়ার প্লানও নাই আপাতত। দেখা যাক।

২৭ শে জুন, ২০১২ দুপুর ১:১০

শ।মসীর বলেছেন: হুমমম আমিও রিলেটড কোন কিছু পাইতাছিনা । আর এই বারেরটা কম্পিটিশনের চেয়ে মার্কেটিংটাই মনে হয় মূল ইস্যু ।

১৮| ২৭ শে জুন, ২০১২ দুপুর ১:১৬

কেনজিয়া বলেছেন: আসলে গমবুজ কয়টা?

২৭ শে জুন, ২০১২ দুপুর ২:৪৭

শ।মসীর বলেছেন: ৮১ টা

৭ কলামে ১১ টা করে ৭৭ টা
চারটা মিনার এ ৪ টা

১৯| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৯

মাহমুদা সোনিয়া বলেছেন: ওয়াও! সুন্দর তুলসেন তো!! সংসার ধর্মের পরও যে ঘুরাঘুরি বজায় রাখতে পারছেন, সেজন্য ভাবীরে প্লাস!! :D :D

২৮ শে জুন, ২০১২ রাত ১:৫২

শ।মসীর বলেছেন: :):) আসলেই তার প্রাপ্য :):)

২০| ২৭ শে জুন, ২০১২ রাত ৮:১৯

জুল ভার্ন বলেছেন: জীবনে বাগেরহাট কতবার যে গিয়েছি-তা সময় নিয়ে হিসেব করেই বলতে হবে। ষাটগম্বুজ মসজিদ, দিঘী-কুমির দেখতেও অসংখ্যবার গিয়েছি। সেই ছাত্র জীবনে বন্ধুরা মিলে ষাট গম্বুজ মসজিদে প্রকৃত পক্ষে কতটা গম্বুজ রয়েছে-তা বাজী ধরে গোনার চেষ্টা করে প্রতিবারই বিরক্ত হয়ে কখনওই গননা শেষ করতে পারিনি! আজও ষাট গম্বুজ মসজিদে সঠিক কতটা গম্বুজ রয়েছে জানিনা :(

তবে তোমার গণনার প্রতি আস্থা রেখে ১৪ নম্বর দিলাম।

২৮ শে জুন, ২০১২ রাত ২:৪৫

শ।মসীর বলেছেন: আস্হা রাখার জন্য অনেক ধন্যবাদ ।

ভাল থাকবেন ভাইয়া ।

২১| ২৭ শে জুন, ২০১২ রাত ৯:৩৩

মামুন হতভাগা বলেছেন: ছোট বেলা থেকে আজকের দিন পর্যন্ত অজস্রবার যাওয়া জায়গা,আপনার পোস্ট দেখে চোখের সামনে ভেসে উঠছিল জায়গাটা,এখনও খুলনার বাড়ীতে থাকলে জুমমার নামাজ পড়তে মাজারের মসজিদে যাই হরহামেশা।
মাজারের দিঘীর কুমিরগুলানও কেমন জানি আপন হয়ে গেছে।কালা পাহাড় আর ধলা পাহাড়ের শরীরে কতবার হাত বুলিয়েছি ঠিক নাই।দীঘিটার বৈশিস্ট নষ্ট করেছে আমাদের কিছু মাথামোটা গবেটরা,বছর ছয়/সাত আগে ইন্ডিয়া থেকে কিছু কুমির এনে এখানে ছাড়া হয়।সেইগুলান মানুষতো মারছেই পাশের বাড়ীঘরের গরু-ছাগলও বাদ রাখে নাই।এত বড় দীঘিতে সাতার কাটা যায়না এখন,বালতি-মগে পানি নিয়ে গোসল করতে হয়।নতুন কুমির আনার আগ পর্যন্ত কোন সমস্যা ছিলনা।পুরানো কুমিরের গায়ে হাতবুলালেও কিছুই কইত না



পোস্টে অজস্র প্লাস থাকল

২৮ শে জুন, ২০১২ ভোর ৪:৩৪

শ।মসীর বলেছেন: কালা পাহাড় আর ধলা পাহাড় থাকা কালিন পুকুরে সাঁতার কাটা যেত ??

আপনার সাহস ত দারুন, কুমির ধরে বসে আছেন, ইশ আমিও যদি অমন একটা ছবি তুলতে পারতাম :):)

নতুন কুমিরগুলোর একটাকে দেখলাম !!

২২| ২৮ শে জুন, ২০১২ রাত ৩:০৪

অন্য হাওয়া বলেছেন: আর যাওয়া লাগবেনা, ছবি দেখে টাকা বেছে গেল। :)

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৫

শ।মসীর বলেছেন: তাইলেত মানুষের আর ঘর থেকেই বার হবার দরকার নাই !!!

২৩| ২৮ শে জুন, ২০১২ রাত ৩:৩১

টিনটিন` বলেছেন: বাড়ির পাশেই প্রায় অথচ কতদিন যাওয়া হয়না। আপনার ছবিগুলো দেখে মনে হচ্ছে, যাদুঘরও তৈরি করা হয়েছে? আগে ছিলনা।

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৮

শ।মসীর বলেছেন: তাই নাকি, নতুন মনেত হলনা !!!

কালেকশনও খুব বেশী সমৃদ্ধ না ।

২৪| ২৮ শে জুন, ২০১২ দুপুর ১:০৩

আমি তুমি আমরা বলেছেন: +++

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৪

শ।মসীর বলেছেন: :):)

২৫| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৩:০৮

মামুন হতভাগা বলেছেন: সাতার কেটে দীঘির এপার ওপার করা যেত কালা পাহাড় আর ধলা পাহাড় থাকার সময় কিন্তু নতুন গুলান আসার পর সব বন্ধ।
আর কুমীরের গায়ে হাত দিলেও কিছুই বলত না প্রমাণ আমার ছবিটাই :)

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯

শ।মসীর বলেছেন: তবে কুমির গুলো মাত্রাতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে বসে বসে ফার্ম এর মুরগী খেয়ে খেয়ে.......


আপনার সাহসী ছবিত দেখলামই :):)


শুভকামনা ।

২৬| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:২৪

কাউসার রুশো বলেছেন: গ্রেট পোস্ট
++++ :)
খুলনার সাইডটাতে যাওয়াই হলো না এখনও :(

২৮ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৬

শ।মসীর বলেছেন: জলদি চলে যাওয়া হউক :)

২৭| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২১

মোঃ কবির হোসেন বলেছেন: শামসীর ভাই আমি গত কালকেই মাত্র সেফ হলাম। আপনার ''আমাদের তুই'' সিরিজ আমি সব সময় পড়তাম। আপনার বর্তমান লেখাটার মাঝেও পির্তৃত্বের টান দেখতে পেলাম। খুব ভালো লাগলো। আপনাদের পিছনে আছি সব সময়।

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৪৪

শ।মসীর বলেছেন: অনেক ভাল লাগল জেনে......।

পিছনে নয় পাশে থাকুন :):)

২৮| ২৮ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৬

ক্ষুধিত পাষাণ বলেছেন: ভাল লাগল।আপনার পোস্ট পড়ে একবার যাবার ইচ্ছা প্রবল হল।

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫০

শ।মসীর বলেছেন: ঘুরে আসুন সময় করে ।

২৯| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:৪৬

তানভীর আহমেদ সজীব বলেছেন: অবাক কান্ড "ষাট গম্বুজ" মসজিদে ৮১টি গম্বুজ! তাহলে নামকরণ ৮১ গম্বুজ হলোনা কেন?

০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৮

শ।মসীর বলেছেন: সে এক বিরাট ইতিহাস...........জনৈক শুরু করেছিল গননা, মাঝ পথে খৈ হারিয়ে ফেলে :):)

৩০| ২৮ শে জুন, ২০১২ রাত ১১:৫৭

রাতুল_শাহ বলেছেন: ++++++++

০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:০৯

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

৩১| ২৯ শে জুন, ২০১২ সকাল ১০:৩৩

লুকোচুরি বলেছেন: অনেক সুন্দর পোস্ট। যাবার ইচ্ছে আছে ষাট গম্বুজ মসজিদ দেখতে। প্লাস।

০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:১৮

শ।মসীর বলেছেন: আশা করি ঘুরে এসে আমাদেরকে জানাবেন :)

৩২| ৩০ শে জুন, ২০১২ রাত ১০:৩১

দূর্যোধন বলেছেন: দারুন হয়েছে শামসীর ভাই,প্লাসায়িত করা হলো।
৮১ টা গম্বুজ হবার পরও ষাট গম্বুজ নাম কেন?

০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:২৩

শ।মসীর বলেছেন: এই নিয়ে জবাব দেয়ার মত কাউকে পাই নাই ।

গম্বুজের বিন্যাসটা এমন

৭ কলামে ১১ টা করে ৭৭ টা
চারটা মিনার এ ৪ টা

আমার মনে হয় গননায় ভুল হইছিল :):)

তবে পিলারের সংখ্যা ৬০ টি ।

৩৩| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৪১

অন্য পুরুষ বলেছেন: ++++++

০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:১৫

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

৩৪| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১০:৫৯

~মাইনাচ~ বলেছেন: যেখানে ইসলামে এক আল্লাহ ছাড়া আর কারো কাছে কোন কিছু চাওয়াকে সরাসরি বাতিল করে দেয়া আছে। আফসোস আমাদের কখনো বোধদয় হবেনা, এই মাজার কখনো মুক্তির দিশারি হতে পারেনা ।


একদম ঠিক কথা।


আচ্ছা শামশীর ভাই, মসজিদটাতে কি এখনো নামাজ হয়??


সুন্দর পোষ্ট। ছবিগুলো দারুন আসছে

০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:২৫

শ।মসীর বলেছেন: হুমম নিয়মিত নামায হয় ।

মসজিদটি কিন্তু বেশ বড়, আর যখন বানানো হয়েছিল তখন মাইক নামক কিছু ছিলনা । তাই শব্দ প্রক্ষেপনের জন্যই মনে হয় এতগুলো গম্বুজ বানানো, যাতে রিফ্লেক্ট করে করে শব্দ শেষ পর্যন্ত পৌঁছায় - আমার ব্যক্তিগত ধারনা ।

শুভকামনা ।

৩৫| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:০১

~মাইনাচ~ বলেছেন: আরেকটা প্রশ্ন ছিলো সেটা দুর্যোভাই করেছেন।

০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:০৫

শ।মসীর বলেছেন: ৬০টা পিলার গনে কেউ হয়ত ভাবছিলো গম্বুজ ও ৬০টা :)

৩৬| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:০২

জুন বলেছেন: হু শামসীর আমি কয়েকবার ঘুরে এসেছি । আর মামুন হতভাগার ঐ মোটকু কুমিরটাও দেখেছি। সেখানে মাজারে গিলাপ আর কুমিরটাকে মুরগী দেয়ার জন্য কতগুলো টাউট টাইপের লোক খুব জোরাজুরি করছিল। অনেক কষ্টে তাদের হাত থেকে রক্ষা পেয়েছলাম।
অনেক ভালোলাগলো ছবিগুলো আর প্রান্জল লেখা যা সবসময় লিখো।
+

০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:২৩

শ।মসীর বলেছেন: অনেক ধন্যবাদ আপু ।

৩৭| ০১ লা জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

জামিনদার বলেছেন: দারুন সব ছবি আর সুন্দর বর্ণনা।

০১ লা জুলাই, ২০১২ দুপুর ১:০৩

শ।মসীর বলেছেন: আছেন কেমন । শুভকামনা ।

৩৮| ০৩ রা জুলাই, ২০১২ রাত ১২:০৩

[বাকের ভাই] বলেছেন: ঘুরে আসছি আমিও
অসাধারন একটা জায়গা
খান জাহান আলীর মাজার ও দেখেছি । তবে মাজারটা খপ্পরবাজদের আনাগোনাতে ভারে গেছে । খুব অল্পের কাছ দিয়ে বেচে এসেছি । আর একটু হলেই হয়তো হেটে ঢাকা ফিরতে হতো !
তবে কুমির দেখি নাই । আমি যে সময়ে গিয়েছিলাম সে সময়ে কুমির ছিল না ।





৩৯| ০৩ রা জুলাই, ২০১২ সকাল ১১:৩২

শ।মসীর বলেছেন: ধন্যবাদ শেয়ার করার জন্য বাকের ভাই ।

৪০| ০৩ রা জুলাই, ২০১২ রাত ১০:৩০

[বাকের ভাই] বলেছেন: হা
আপনাকে একটা কথা বলা হয় নাই ।
আপনার ছবি তোলার হাত সুন্দর । খুবই সুন্দর ।

০৪ ঠা জুলাই, ২০১২ রাত ১:২৩

শ।মসীর বলেছেন: উতসাহ পেলাম আবারও........।

৪১| ০৭ ই জুলাই, ২০১২ রাত ১:৩৫

আলুমিয়া বলেছেন: আমার বাড়ি বাগেরহাট। আপনার লেখা পড়ে অনেক অনেক ভাল লাগল। ধন্যবাদ।

০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৮

শ।মসীর বলেছেন: শুভকামনা ।

৪২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৫৮

মেহবুবা বলেছেন: আমরা গিয়েছিলাম প্রায় ২/৩ বছর আগে । বেশী ভাল লেগেছিল যাবার রাস্তা যেটি পুরাতন রাস্তা বাগেরহাট যাবার , এমন ছায়া ঢাকা শান্ত পথ আর দেখিনি ।
আর মাজারব্যবসায়ীদের দৌরাত্ম ? আমি নিজেকে সংযত করে শেষ পর্যন্ত কিছু কথা না বলে পারিনি । আল্লাহ্ ওদের হেদায়েত দান করুক ।

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১২ সকাল ৯:৪৫

শ।মসীর বলেছেন: ব্যবসায়ীদের কি আর হেদায়েত হয় !!!


কেমন আছেন আপু ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.