নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

বড় চোরদের কে বাধিবে !!

২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩


বরিশালের উজিরপুরের এক বাজারে চোর সন্দেহে (!) সারা রাত খুঁটির সাথে বেধে রাখা হলো এক বাবা-কে। বাবা-কে সারারাত না পেয়ে সকালে খুঁজে পেয়ে তার শিশু কন্যা ওই শিকল বাধা অবস্থায় চা-রুটি খাওয়াচ্ছে !! কি এক হৃদয় বিদারক দৃশ্য !!! যে বা যেসব কুলাঙ্গার এমন অমানবিক কাজ করেছে; তার/তাদের বিচার করবে; এমন কোনও মায়ের পুত নেই !!! বর্বর নেতৃত্ব রাস্ট্রের চেয়ারে বসলেই কেবল বিচার ব্যবস্থা এমনটি হয় !! বাংলাদেশের তথাকথিত সভ্য সমাজের এ বর্বরতা; কু-বাতাস, কু-শাসনের বার্তা নিয়ে চিত্র সারা পৃথিবীতেই ছড়িয়ে যাচ্ছে !!
গনতন্ত্রের সরকার তেলের দাম অসহনীয় পর্যয়ে বৃদ্ধি করলেও নাকি কোনও সমস্যা নাই !! গনতন্ত্রের দোহাই দিয়া কবে না জানি ঘরের বৌকে ভাবী বানাইয়া দেয় !!!! সাংবিধানিক ক্ষমতা আছে না; বুকে পারা দিয়ে জিব্বা বের করে ফেলবে !!
গনতান্ত্রিক রাস্ট্রে, পুলিশের উপস্থিতিতে লুটপাট-ভাংচুর সব হালাল !!! পুলিশ শুধু দেখবে ক্ষমতার চেয়ারে কে বসে আছে !!! মন্ত্রী বলেছে, নিজের টাকায় স-ব তৈরী করে দিবে !!! গরু মেরে জুতা দান !! তার কত কত টাকা; বাপরে !!!
ছিঁচকে চোরদের ক্ষমতার প্রসোদভোগী ফুট সোলজার’রা সারা রাত খুঁটিতে বেধে রেখে যথেচ্ছা শাস্তি দেয়; কিন্তু জনগনের জান-মাল রক্ষায় শপথ গ্রহনকারীদের শপথ রক্ষায় ব্যর্থতার জন্য কোন্ খুঁটিতে বাধা উচিৎ ??!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

কামাল১৮ বলেছেন: মর্মান্তিক।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩৯

রাজীব নুর বলেছেন: আহারে---
অত্যন্ত দুঃখজনক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.