নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামভিল

বলার কিছু নেই

সামভিল › বিস্তারিত পোস্টঃ

প্রিন্টার নিজেই চলে আসবে ডকুমেন্টসহ আপনার ডেস্ক এ

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৫০

ধরুন তো আপনি অফিস এর ডেস্ক এ বসে আছেন ,হঠাৎ আপনার কোন কিছু প্রিন্ট দিতে প্রয়োজন হল । কিন্তু আপনার কাছে প্রিন্টার নেই, আপনাকে নিজে অথবা আপনার পিওন কে দিয়ে কাজটি করাইতে অন্য কোথাও পাঠায়তে হল । হবে সময় এর অপচয়, হবে কষ্ট ।ভাবেন তো যদি এমন হত আপনার কাছে কোন প্রিন্টার নেই, কিন্তু আপনি প্রিন্ট দিলেন আর সেই প্রিন্টার নিজে এসে আপনার প্রিন্ট হইয়ে যাওয়া ডকুমেন্টগুলি আপনার ডেস্ক এ এসে পৌঁছে দিয়ে গেল ।কথাগুলি পড়ে রুপকথার গল্পের মত মনে হইলেও আসলে সত্যিই ।জাপান-আমেরিকার যৌথ মালিকানাধিন ফুজি জেরক্স (Fuji Xerox) কোম্পানি এই রোবটিক প্রিন্টারটি বাজারে আনছে অতি শীগ্রই ।

জাপানের রাজধানী টোকিও তে গত ৩০ অগাস্ট এর পরিক্ষামুলক কাজটিও সম্পন্ন হইছে । ফুজি জেরক্স এর মার্কেটিং সহকারি প্রধান বিবিসির কাছে জানান,

একটা রোবটের মত নিজের বুদ্ধি দিয়ে কাজ করতে সক্ষম এর প্রিন্টারটি । এটি যখন কোন কমান্ড পায়, সাথে সাথে প্রিন্টারটি কমান্ড দেওয়া বাক্তির দিকে চলতে শুরু করে যে কিনা প্রিন্টের জন্য অপেক্ষা করতেছে ।ওই বাক্তিটির কাছে গিয়ে প্রিন্টেড ডকুমেন্টটি উপস্থাপন করবে । এইখানে এক ধরনের উন্নতমানের সেন্সর ব্যবহার করা হইছে, যে কারনে মাঝপথে কোনভাবে এই প্রিন্টার থেকে ডকুমেন্টগুলি চুরি যাওয়ার ভয় না থাকে। শুধুমাএ প্রিন্টের অর্ডার দেওয়া বাক্তিটিই ওই ডকুমেন্টগুলি প্রিন্টার থেকে নিতে সক্ষম । এক ধরনের স্মার্টকার্ড থাকবে যে কার্ডের সাহায্যে প্রিন্টার বুঝতে পারবেন প্রিন্টের অর্ডার দেওয়া বাক্তিটিকে। ওই স্মার্টকার্ড ই বাক্তিটির পরিচয় জানাবে ।

প্রাথমিকভাবে যে প্রিন্টারটির পরিক্ষা চালানো হইছে এটি ছোট কোন অফিস , শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ঘুরে ঘুরে তার কাজটি করতে সক্ষম । অনেক বড় কোন প্রতিষ্ঠানের জন্য আরো উন্নতমানের যন্ত্রপাতি , সেন্সর ব্যাবহার করতে হবে । অনেক দূর থেকেও যাতে কমান্ডগুলি বুঝতে পারে প্রিন্টারটি ।প্রথমদিকে এই রোবটিক প্রিন্টারটারটির দাম অনেক বলে মনে হচ্ছে অনেক গবেষকের মতে । তাদের মতে আরো কম মূল্যে প্রিন্টারটিকে বাজারে আনা উচিত ।

উল্লেখ্য যে, ফুজি জেরক্স(Fuji Xerox) মুলত জাপানের ফুজি ফিল্ম কোম্পানি এবং আমেরিকান ডকুমেন্ট বাবস্থাপনা কোম্পানি জেরক্স এর যৌথ মালিকানায় গড়ে ওঠা বিশ্বের অন্যতম একটা প্রিন্টার তৈরিকারক কোম্পানি ।

আপনার কম্পিউটার ও মোবাইল সম্পর্কিত যেকোন সমস্যার সমাধানের জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ ProjuktiDesk এবং তুলে ধরুন আপনার গুরুত্বপূর্ন মতামত ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.