নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সামভিল

বলার কিছু নেই

সামভিল › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেট থেকে সব কিছু ডাউনলোড করুন। একদম সহজে!

২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৯

এখন থেকে চাইলেই আপনি ইন্টারনেট থেকে যেকোনো কিছু ডাউনলোড করতে পারবেন। তা সেটা ভিডিও, এমপিথ্রি, ছবি, যাই হোক না কেন!

আপনার শুধু দরকার হবে ফায়ারফক্সের একটা অ্যাডঅন। অ্যাডঅনটির নাম ভিডিও ডাউনলোড হেল্পার। ডাউনলোড করুন এই লিন্ক থেকে – মাত্র ৪৮৭ কিলোবাইট।
ইনস্টল করার পর যখন ফায়ারফক্সে কোনো পেজ খুললেই, সেখানের সব গান, ছবি, ভিডিও ইত্যাদি সবকিছুর ডাউনলোড লিন্ক আপনি পেয়ে যাবেন। ডাউনলোড করার এই অ্যাডঅনটি বেশ মজার। অ্যাডঅনটিতে তিনটি বেলুন আছে,

ডাউনলোড করার মত কিছু পেলেই বেলুন তিনটি ঘুরতে থাকবে। বেলুনটির পাশে একটি তীর চিন্হ দেখা দেবে। সেটিতে ক্লিক করলেই কি কি ডাউনলোড করা যাবে, তার তালিকা চলে আসবে। কি অনেক মজার, তাই না?

যেমন ইউটিউবে কোন ভিডিও শুরু হওয়া মাত্রই অ্যাডঅনটির বেলুনগুলো ঘুরতে শুরু করলে আপনি দেখা দেয়া তীর চিন্হতে ক্লিক করলেই তালিকা দেখবেন –
Shaon Asilo Fire
Shaon Asilo Fire.flv
[HQ 18]Shaon Asilo Fire
[HQ 35]Shaon Asilo Fire.mp4

চারটির সাইজ চার রকম। শুধু নামসহটা সবচে’ ছোট, এফএলভিযুক্ত লিন্কটা একটু বড়ো, হাই কোয়ালিটি ১৮ টা এমপিফোর ও মাঝারি, হাই কোয়ালিটি ৩৫টা এফএলভি ও সবচে’ বড়ো।

চারটিতেই কিন্তু পুরো ভিডিও আছে। শুধু সাইজেরই কিছু তফাৎ। আপনার পছন্দের সাইজেরটিতে ক্লিক করুন। ব্যস, ডাউনলোড শুরু হয়ে যাবে।

শুধু ইউটিউব না, যে কোন সাইটের যে কোন ভিডিও বা গান বা যে কোন মিডিয়া ফাইল এভাবে ডাউনলোড করা যায়। অ্যাডঅনটা ইনস্টল করে নিজে নিজেই ট্রাই করে দেখুন। ডাউনলোড করুন মনের সুখে।

মনে রাখবেন, আপনি শুধুমাত্র ফায়ারফক্সই ইউজ করে ডাউনলোড করতে পারবেন। অন্য কোনো ব্রাউজার দিয়ে এই অ্যাডঅন ইউজ করতে পারবেন না।

বিঃদ্রঃ অ্যাডঅনটা দিয়ে আপনি দু’টি সাইটের গান ডাউনলোড করতে পারবেন না।
একটি হোলো ডীজার, অন্যটি মিউজিক ইন্ডিয়া অনলাইন। সেখান থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা নিয়ে পরে একদিন আলোচনা করব আশা করি।
আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:০১

ইমরান আশফাক বলেছেন: গুগল ক্রোম ইউজ করে কিভাবে এটা করা যায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.