| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
๑๑۞๑๑۞๑☀๑۞๑๑۞๑๑۞๑
নিজেকে নিয়ে অনেক কিছুই বলার
আছে আবার কিছুই বলার নাই ।
অনেকে বলে '"আমি নিজের ঢোল
নিজে পিটাতে পারিনা না '"
আমি কিন্তু পিটাইতে চাই।কিন্তু ঢোল
পিটাইতে গেলে ঐ ঢোলটাই
যে ফেটে যাবে তাই পিটাইনা।
কেননা দুনিয়াটাই এমন যে নিজের ঢোল/
ব্যান্ড নিজে না বাজাইলে অন্য কেউ
বাজানোর নাই ।তাই যাদের যাদের ঢোল
আছে তারাই যেন আমার নামে ঢোল
পিটায়।
@@@@@@
আমার আমি ~
আমার সম্পর্কে বলার বা না বলার
মতো কিছু আমি না ।
আমার সম্পূর্ন নাম মোঃ আশিকুর
রহমান (শান্ত)।আমার
নামটা অনেকেই পছন্দ
করে কিন্তু কিছু কারণে আমার এই
নামটা তেমন পছন্দনা ।
♣•♣•♣•♣•♣•♣•♣•♣
আপাতত
ফাজলামি করা,সিরিয়াসলি প্রেম
করা,আড্ডাবাজি আর
মাঝেমাঝে একটুসখানি পড়ালেখা করা ছাড়
া আমার আর কোন কাজ
নাই...বেকার সমিতির পার্মানেন্ট সদস্য
।
♣•♣•♣
আমি একটা বিশিষ্ট বদ ছেলে। বাবা-
মা কে কষ্ট দিই ।
আমার
চেনাজানাদের মধ্যে এমন মানুষ
মাইক্রোস্কোপ
দিয়ে খুঁজে পাওয়া যাবে নাকি সন্দেহ
যে কিনা আমার দ্বারা কষ্টিত হয়েছে।
কোন এক বিচিত্র কারণে প্রায় সবাই
আমাকে অতি পছন্দ করে।
আমার খারাপ লাগে না, খারাপ
লাগে তখন যখন তারা এমন ভাব
দেখায় যেন আমি তাদের অতি অপ্রিয়।
খামোখা এই অভিনয় যে ক্যান
করে কে জানে !
♣•♣•♣•♣♣♣
আমার অতি প্রিয় কিছু জিনিস
♥ একটানা মুশলধারে বৃষ্টি
♥ ঘন কুয়াশা
♥(কফির এবং দুধ চা) কাপের ধোঁয়া
♥ নদীর পাড় (গাছের
ছায়া থাকতে ছবে দুপুরের জন্য)
♥শরতের বিকেল
♥ শীতের রাত
♥ বাংলাদেশের গ্রাম্য পরিবেশ
♥ বাংলা ভাষা
♥ ক্রিকেট খেলা
♥ভালো বন্ধু
♥ পূর্নিমার চাঁদ
♥ ফুলের বাগান
♥ রুটিনবিহীন জীবন
♥ ভূতেঁর গল্প
♥ একটু আধটু হাসি ঠাট্টা
♥ কম্পিউটারে গেমস্ খেলা
♥ কাজিনদের সাথে আড্ডা দেওয়া
♥ হেডফোনে গান শোনা.....
♥•♥•♥•♥•♥•♥
নিজেকে নিয়ে গর্ব করার মতো কিছু
আমার নাই ।আমি গর্ব করি শুধু
দুইটা জিনিস নিয়ে-১.আমার ক্লিয়ার
কাট কথা নিয়ে
২.আমার ভালবাসার
ক্ষমতা নিয়ে ।
আমি ছেলেটা অন্যকে প্রচন্ড
ভালবাসতে পারি ।যেই
ভালবাসা বেশির ভাগ সময় বিরক্তির
উদ্রেক ঘটায় । মজার না ?
~একটু খুঁটি নাটির আমি ~
নাম : মোঃ আশিকুর রহমান [শান্ত]
শিক্ষাগত যোগ্যতা :আমার দোষ হউক
আর কপালের দোষই হউক
এখনো পর্যন্ত কিছু
শিখতে পারছি বলে করি না।
উচ্চতা : পাঁচ ফুট দশ ।
কে জানে ভবিষ্যতে আরো খাটো হয়ে যাই
কিনা?যে রকমের প্রেসার
পড়তেছে পরিবার থেকে তার চাপে হলেও
হতে পারি।
গাত্রবর্ণ :ফর্সা
প্রিয় জিনিস : মোবাইলফোন,বই
(অতি অবশ্যই গল্পের )
,ক্রিকেট ব্যাট এবং বল,চা-কফি-
আইসক্রিম ,হেডফোন ।
অপ্রিয় জিনিস : রসায়ন এবং পদার্থ
বিদ্যা প্রজাতির সকল বই ও মানুষ।
প্রিয় ফুল : গোলাপ,বকুল ফুল
প্রিয় রং:কালো
প্রিয় ফল : আম,তরমুজ, লিচু
অপ্রিয় ফল : নরম কাঠাঁল এবং বাঙ্গী
প্রিয় প্রাণী : কাঠবিড়ালি
অপ্রিয় প্রাণী :সকল সরীসৃপ
প্রিয় যানবাহন : রিক্সা, ,ট্রেন
অপ্রিয় যানবাহন : নৌকা (কারন
এখনো সাতার শিখতে পারি নাই)
প্রিয় পোশাক :জিন্স প্যান্ট ,পান্জাবী
প্রিয় মুখ : আমার
মা এবং যে হবে আমার প্রিয়তমা (সবার
প্রথমে আমার আম্মু)
অপ্রিয় মুখ : আয়নার সামনে দাঁড়ালেই
তাকে দেখতে পাই ।
প্রিয় শখ : বাগানে ফুল গাছ
লাগানো এবং নিজেকে সর্বদা গুছিয়ে রাখা
(আমি নাকি একজন শৌখিন
মানুষ-"আমার মা")
প্রিয় গান :রোমান্টিক
এবং বাস্তবধর্মী প্রেমের গান
অপ্রিয় গান :যাবতীয় ঘুম আসা সঙ্গীত
এবং বিভিন্ন ভাষা মিশ্রিত
উদ্ভট লুলু গান ।
ভালবাসি : তাকে ভালবাসতে (মনের
মানুষকে)
ঘৃণা করি : ঘৃণা করতে
(তবে আমার ক্ষেত্রে এই দুইটা শুরু
হলে নিউক্লিয়ার চেইন
রীতি অনুসরণ করে চলে । একবার শুরু
হলে বাড়তেই থাকে ।)
আমি যাই করি ওইটার জন্য
কখনো পস্তাই না ।
উরন্ত মশা ও বসে থাকা মাছি মারার
এক্সপার্ট
### পছন্দ করি খেতে,বিয়ের দাওয়াত
এবং মেজবানের প্রতি অসম্ভব
লালায়িত।
পছন্দের খাবারের মধ্যে-
চটপটি
ফুচকা
কলিজার সিংগাড়া
টমেটোর ঝোল
কালা ভুনা
খাসির রেজালা
কাঁচা আমের শরবত
বোরহানি
কুলফি মালাই
মহিষের দধি
ভাপা পিঠা
চিংড়ির বড়া
কাঁকড়া ভুনা
রুই মাছের কোপ্তা
আলু-পটলের নিরামিষ
টাকি ভর্তা
রসমালাই
ভুঁড়ি ভাজা
দুধ- কদু
বেলের মোরব্বা
বিরিয়ানী
গুড়- আমড়ার টক ঝোল
ডাল ভর্তা
শুটকি ভর্তা ইত্যাদি......
#### যেকোন বিয়ে,চল্লিশা,নুনু
কাটানি,জন্মদিন,গায়ে হলুদ,মাথা কামানি,
আকিকার
দাওয়াত সানন্দে গ্রহন করি এবং যত্ন
সহকারে খাদ্য ধ্বংস করি।
দাওয়াতে আমাকে ভাই,প্রেমিক,কাজিন,ধ
র্ম
ভাই,উকিল বাপ,বন্ধু যেকোন
ভাবে উপস্থিত
করতে পারেন।
আমি মনোকষ্টে ভুগবো না।
##### আমি বিরক্তিকর রকমের
সুখী মানুষ। আপনার মন খারাপের
বান্ডিল
নিয়ে আমার ত্রিসীমানায় না আসার
অনুরোধ
রইল।
©somewhere in net ltd.