নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শান্ত ছায়া\' র বাংলা ব্লগ

শান্ত ছায়া

দেখা যাক ......

শান্ত ছায়া › বিস্তারিত পোস্টঃ

খোলা চিঠি

১২ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

প্রিয় মা, মামনি,আম্মু, আম্মা, অমনি, আমনি,

জানো, এখন অনেক রাত, তোমাকে কিছু কথা কখনই বলতে পারি নাই, পরে ও বলতে পারবো কি না জানি না। এটাও বলতে পারি না কোনোদিন এই চিঠি তুমি নিজে পড়বা কি না, তাও জানি না, তারপর ও লিখতেছি, থাকুক জমা কিছু না বলার কথার অহেতুক স্বাক্ষী চিঠি। নাহ, আজ মা দিবস তাই লিখছি এমন না। লিখছি কারন, মা তোমাকে খুব উপলব্ধি করছি ঠিক এই মুহুর্তটাতে।

মা, মা, মা ........, অ মাআআ..........। বলো না মা তোমাকে কত ভাবেই না ডাকছি। বলো না মা আমি তোমার নরম গালের দুঃখগুলো কিভাবে মুছে দিয়েছি। বলো না মা কতোবার তোমার মুখে হাসির রেখা টেনে দিয়েছি, মা কতো কতো অসংখ্যবার তোমাকে জড়ায়ে ধরে তোমার গায়ের প্রিয় গন্ধটা নিয়েছি। বলো না মা তোমার বৃদ্ধ বুকে আমাকে কতো বার চেপে ধরে সাহস যুগিয়েছ, বলো না মা ...। বলো না...।।



মা জানো, লিখতে বসে কোনও ভাষা শব্দ খুঁজে পাই নাই তোমার কথা বলার জন্য। তবুও বলি মা। তোমার কাছে তো আমার সাতখুন ও মাফ হয়ে যায়। মা, জানো, তোমাকে নিয়ে ভেবেছি, যখন দেখতাম একজন গর্ভবতী মহিলা কী অমানুষিক কষ্ট করে অফিস করছে, বাসে করে অফিস যাচ্ছে, সিঁড়ি দিয়ে উপড়ে উঠছে, নামছে।

মা তুমি, আমাকে দুনিয়াতে সুস্থ স্বাভাবিক করে আনতে কতো দোয়া মোনাজাতই না করেছ ! নিজের জীবনের সব সুখের বিনিময়ে আল্লাহর কাছে শুধু আমার সুস্থতা সাফল্যের কামনা করেছো। তাই না মা? তারপরে দুনিয়াতে এসেও কতো জ্বালিয়েছি!!! তার কি কোনো ইয়ত্তা আছে! এখন ও আল্লাহর অশেষ কৃপায় জ্বালিয়েই চলেছি।

মা জানো তোমাকে কল্পনা করেছি সেই চাকুরীজীবি মহিলার সাথে যিনি বাসে উঠার জন্য দৌড়াচ্ছেন আর বলছে্ন “দেন না ভাই উঠতে দেন, দেরি হয়ে গেছে এম্নিতেই, বাচ্চাকে স্কুলে দিতে গেসিলাম।“ মা, তোমার কথা ভেবেছি যখন দেখেছি বাসের কন্ডাক্টার এক মাকে ধমক দিয়ে বলছে “ওই বাচ্চার কান্না থামান। বাচ্চার কান্না থামাইতে পারেন না বাচ্চা লইয়া বাসে উডেন কেন?” মা জানো আমার ওইসব জানোয়ারদের ইচ্ছা করে থাবরায়ে তোমার সামনে দাড়া করায়ে বলি “মাফ চা হারামি।“

কতোজন তোমার দিকে বিরক্তির চোখে তাকিয়েছ, রাস্তায় আমার কান্না থামাতে পারছোনা তাই। অফিসে কতো ঝাড়ি খেয়েছো আমার অসুখের জন্য ছুটি নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসার জন্য। আমার পছন্দের খাবারটা কেউ দিলে না খেয়ে নিয়ে এসেছ আমার জন্য। আমার পড়াশুনার বাড়তি খরচের জন্য অভারটাইম করেছো। আরো কতো কতো লাঞ্ছনা গঞ্জনাকে তুচ্ছ মনে করছে শুধু আমার কথা ভেবে।

মা জানো , এখনো তোমার সামনে, হ্যাঁ , শুধু তোমার সামনেই ঠোঁট ফুলিয়ে কাঁদাটাকে দুর্বলতা ভাবতে পারি না। তোমার সাথেই পারি শুধু মনের সব কথা অবলীলায় বলে যেতে, তোমার কাছেই সব আবদার করতে পারি, তোমার উপরেই আমার সব রাগ অভিমান ঝাড়তে পারি, শুধু তোমার সাথে কথা বলতে গেলে কোনো চিন্তাভাবনা ছাড়াই অনর্গল যা ইচ্ছা তা ই বলে যাই। এখনো আমার মাথায় তোমার বৃদ্ধ হাত বুলানোতে পরম সুখ খুঁজে পাই, এখনো তোমার কোলে মাথা রেখে রাজ্যের গল্প শুনতে ভালো লাগে।

প্রিয় মা, দুই যুগের বেশী সময় ধরে এই অবৈতনিক যাবতীয় সার্ভিস দেয়ার জন্য আরো কয়েক দশক শতাব্দী ধরে আমি তোমার উপরেই রাগ করে যাবো, তোমার সাথেই মুখ ঘুরিয়ে আভিমান করে থাকবো, তোমার সাথেই অহেতুক হাসতে থাকবো, তোমার সামনেই ঠোঁট ফুলিয়ে কানবো, ব্যাপক ভাবের সাথে চুপ করে বুঝাবো আমি অনেক জানি। তুমি কিছু মনে করো না মা, মামনি,আম্মু, আম্মা, অমনি, আমনি।

ইতি,

তোমার বেটি।



মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ৮:২৪

আদনান মাননান বলেছেন: অসাধারন উপলব্ধি। আপনার মত করেই দূর পরবাসের এক অভাগা ছেলের উপলব্ধি-http://somewhereinblog.net/blog/adnan_orko/29829637#c9896873

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.