নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ আনিসুর রহমান শান্ত

Currently , a student of Faculty of Business Studies , University of Dhaka.

মোঃ আনিসুর রহমান শান্ত › বিস্তারিত পোস্টঃ

প্রথম দেখা ,শেষ দেখা অখ্যাত কবিতা , পড়ে সময় নষ্ট হলে আমি দায়ী নই

২৭ শে অক্টোবর, ২০১৩ ভোর ৫:৪৭

___প্রথম দেখা ,শেষ দেখা



মোঃ আনিসুর রহমান (শান্ত)


----- ----- -----





কান্না এলে কাঁদে সবাই ,

আকাশটারও এই রীতি ।

বৃষ্টির সাথে আছে জড়িয়ে ,

আমার কিছু স্মৃতি ।



বন্ধু যদি ভাবো আমায় ,

বলি তোমার কাছে ।

দোহাই তোমার বলোনা যেন,

ভালোবাসাই মিছে ।



পড়ন্ত এক বিকেল বেলা,

ছাদে হলো দেখা ;

তখনও ঠিক জানতাম না,

"কি আছে ভাগ্য রেখায় ?"



বৃষ্টি হলে জানালার পাশে ,

থাকতো দাড়িয়ে ;

আমার চোখে পড়লে চোখ,

যেত পালিয়ে ।



কম্পিত সেই চোখের পলক ,মায়ার মোহনা ;

চোখাচোখি হলে প্রিয়া

আর তাকায় না ।



ভর দুপুরে বৃষ্টি এলে,

চলে যেতো ছাদে ।

বোঝ এবার ! পড়েছি বন্ধু

কেমন মেয়ের ফাঁদে ।



সন্ধ্যা হলেই তাকে দেখতাম,

পড়ার ঘরে যেতে ;

ফোনে যদি কথা বলতাম ,

শুনতো আড়ি পেতে ।



তার ছিল আরেক অভ্যেস ,

জোড়ে জোড়ে পড়তো ;

তা শুনে মনটা আমার ,

কেমন যেন করতো ।



সেই আমি আজ বৃষ্টি ভেঙে,

পখ চলেছি একা ;

এই হল প্রিয়ার সাথে ,

এক পলকের শেষ দেখা ।


ThE eNd







.

Debut Publication at

গল্প" target="_blank" >Click This Link কবিতা ডট কম

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.