নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অদ্ভুত সাহাল

অদ্ভুত সাহাল › বিস্তারিত পোস্টঃ

সেলফি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:১৩

সেলফি একখান শিল্প । এই শিল্পে সাধারণত শিল্পীরা নিজের মনের মাধুরী মিশিয়ে নিজের কোমর খান ৩০ ৩৫ ডিগ্রী বাকা করে মাথাটারে আড়াই সেন্টিমিটার উচা কইরা ঠোটখানা চুপসাইয়া ছবি তুলে থাকেন ;)



যে কোন অনুষ্ঠানে সাধারণত এই শিল্পচর্চা হয় আর প্রদর্শিত হয় ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম সহ বিভিন্ন সামাজিক ওয়েবসাইটে । পরিসংখ্যান বলে প্রতিদিন ১ মিলিয়ন সেলফি নামক শিল্পটি প্রদর্শিত হয় এসব সাইটে ।



আর এই শিল্পের বিষয় ???



কোন শিল্পেরই বিষয় থাকে না, অতএব এ শিল্পেরও কোন বিষয় নাই :)



তবে সাধারণত বিষয়গুলো হয় এমন,,,,,,,,,,,,,,,,



- জীবনে পরথম বারের মতন কোন রেষ্টুরেন্টে খাইতে গেছে এমন পিক



- বছর চাইর পাচেক পরে মার্কেটে গেছে তার পিক



- কোন জায়গায় গেছে তার আগা গোড়া সব জায়গা শুদ্ধা পিক :p অবশ্য এ জাতীয় পিক গুলা আমি খুব লাইক করি, না গিয়েই ঐসব জায়গা চিনে নেওয়া যায়



- চিড়িং মাছ কিন্না পিক -_-



- মসজিদে যাইয়া পিক, অথচ মাথায় টুপিটাই নাই



- ঈদে তো সেলফির বিষয়ের উপ্রে প্রতিযোগীতা চলে,,,,,,,,,,জীবনে পরথম কি রানছে না রানছে, কি করছে না করছে, কাজিন কয়ডা আছে, খালা মামা চাচা কয়ডা, আগা গোড়া কোনটাই বাদ নাই সেলফি বিষয় থিক্কা, পাইঞ্জাবী পছন্দ হওয়ার আগে একবার আর কিনার পর আরেকবার থেকে শুরু কইরা চপ্পল কিনা পর্যন্ত কি বাদ আছে সেলফি সাবজেক্ট থিক্কা ??? সবই আছে



- বিয়া/বার্থডে অনুষ্ঠানের কথা কি কমু,,,,,,,,,,,,,,,,,



- হেয় পড়ে আবার পড়ে না, লিখে আবার লিখে না, দিনের বেলা আকাশের তারা গুণে এমন পিক সহ সকল জাগতিক বিষয়ই এই শিল্পের বিষয়





সামনে কোরবানীর ঈদ আসিতেছে । আমরা যেসব পিক দেখতে পারি ঈনশাল্লাহ



- দুই চাইরটা গরুর সামনে খাড়াইয়া ক্যাপশন- এট অমুকতলী গরুর হাট



- মোটা তাজা একটা গরুর সামনে খাড়াইয়া,,,,,,,,,,,,ক্যাপশন - গরুটার শিং দুইটা এপিক না ?



- গরু কিনার পর ক্যাপশন - আমাদের লাল্টুশ গরুটা :* :* কি সুইট !!!!!!



- ঈদের দিন সকাল বেলা গরু গোছল করানির পর ক্যপশন – শেষ গোছল করাইলাম (সাথে স্যাড ইমো)



- জবাই করার পর গরুর আরেকটা পিক – ঈশ কত্তগুলা কষ্ট পাইছে আমাদের গরুটা (কান্দনের পিক)



- মাংশ ভাগাভাগীর পরে ক্লান্ত আমি ক্যাপশনে আরেকটা পিক

...........................

………………………………………………..



বিঃদ্রঃ গল্প মানুষের জীবন থেকেই নেওয়া হয় । কেউ নিজের সাথে মিলাইয়া তাল গোল পাকাইয়া ফেলিবেন না ।



লিখাটা রস+আলো তে পাঠামু । দুয়া করবেন :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.