| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিলিস্তিনের জাতীয় কবি মাহমুদ দারবিশ ... যখনই দারবিশের কবিতা পড়া শুরু করলাম এক ধরনের বিষাদ, চাপা ক্ষোভ, মৃত্যুর ছায়া থাকতো প্রতিটা লাইনে ! প্রতিটা লাইন ইসরাইলের বুলেট, বিমান হামলার কোরাসে বিদ্ধ থাকতো !!
মাহমুদ দারবিশের ছোট বেলা থেকেই কোন ঘর বাড়ি ছিল না, রিফিউজি ক্যাম্পেই বেড়ে উঠা ! একদিন স্কুলে কবিতা প্রতিযোগিতায় তিনি তার জীবনের প্রথম কবিতায় লিখেন -
"বন্ধু তোমাদের সূর্য ভালো আলো দেয়, তাই তোমরা আনন্দ কর ! তোমাদের খেলনা আছে, তোমরা খেলা কর, কিন্তু আমরা পারি না, তোমাদের ঘর আছে, অথচ আমাদের ঘর নেই " !!
এই কয়টা লাইন পড়ার পর পৃথিবীর নিষ্ঠুর মানুষের ও চোখে পানি আসবে ! এখন চারিদিকে সারা বিশ্ব মিডিয়া ফুটবল বিশ্বকাপের প্রচারণায় ব্যস্ত , আর সেই মুহূর্তেই ইসরাইল বিমান বাহিনী হানা দিলো নিরীহ ফিলিস্তিনের ঘুমের ভিতর ! এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৮০ ! এই দৃশ্য দেখে পানি আসে না হাসি পায় , অট্টহাসি !
এই গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘ, নাভি পিল্লাইরা এখন কাউকে ফোন দিবে না ! মানবাধিকারের মাস্টারবেশন ও করবে না ! সব মানবাধিকার কাদের মোল্লা নিজামিদের বেলায় প্রযোজ্য ! দুনিয়াতে একমাত্র সাচ্চা মুসলমান তারাই, আর ফিলিস্তিনিরা ধইঞ্চা !! আসল কথা একটা দুনিয়ার তাবত যুদ্ধাপরাধীদের বাঁচানোর দায়িত্বটা জাতিসংঘই নিছে, সেইটা বাংলাদেশী যুদ্ধাপরাধী হোক, আর ইসরাইলী যুদ্ধাপরাধী হোক !! তাই শিমন পেরেজের মত যুদ্ধাপরাধী যখন শান্তিতে নোবেল পায় তখনই বুঝি শান্তি -মানবাধিকার এখন ক্ষুদ্র ঋণ আর শক্তি দইয়ের অভাবে নুয়ে পড়ছে!
সবাই অমানুষ হয় নাই নোয়াম চমস্কির মত পৃথিবী সেরা বুদ্ধিজীবী প্রকাশ্যে বলছে "This is not War, This is Murder" ! ...
মাহমুদ দারবিশের কবিতা "A Soldier Dreaming of White lilies" দিয়েই শেষ করি -
"আমি খুব ভালো মনের একজন মানুষ চাই ।
বন্দুকের নল ভর্তি ভারি ম্যাগাজিন না !
আমি মরতে চাই না ।
আমার ভালোবাসার উপর , আমার স্ত্রীর উপর, সন্তানের উপর , বন্দুকের নল রেখে !
©somewhere in net ltd.