নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাযাবরের ব্লগ

অথৈ সাগর

www.facebook.com/othoiisagor

অথৈ সাগর › বিস্তারিত পোস্টঃ

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ুন!!! প্রতারিত হবার আগে কিছু জেনে নিন !!

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:০২

মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ুন!!!পাচ বছরে চিফ ইঞ্জিনিয়ার / ক্যাপ্টেন হয়ে হাজার হাজার ডলার উপার্জন করুণ ।





২/৩ বছর পূর্বে আমার এক পরিচিত লোকের মাধ্যমে একজন ভদ্রলক দেখা করতে চাইলেন। তাকে বললাম আপনি ইচ্চে করলে ফোনেই কথা বার্তা বলতে পারেন। কিন্তু একপ্রকার জোর করেই দেখা করলেন।পড়ে বুঝলাম কেন তিনি এত উতলা।একটি পত্রিকার এড দেখালেন আমাকে। যেখানে বেশ হাই লাইট করে উপরের কথা গুলো লেখা ছিল। তিনি তার ছেলেকে মেরিন ইঞ্জিনিয়ার বানাতে চান। এবং এই জন্য ফি মাত্র ১০ লাখ টাকা।যেহেতু টাকার অংকটা একটু বেশি তাই তিনি আমার সাথে একটু আলাপ করতে এসেছিলেন।



মেরিন পড়ার জন্য বাংলাদেশে একটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে যা “মেরিন একাডেমী” নামে পরিচিত। প্রতি বছরই এখানে বিজ্ঞপ্তি দিয়ে ক্যাডেট নেয়া হয়। এবং এটাই এখন পর্যন্ত মেরিনার হয়ার সবচেয়ে বৈধ এবং সম্মানজনক প্রতিষ্ঠান।বাংলাদেশের মেরিন একাডেমী থেকে পাশ করা ক্যাডেটগণ সারা বিশ্বে অত্যান্ত সুনামের সাথে কাজ করছে । আর একারনেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের মেরিনারদের অনেক চাহিদা। কিন্তু কিছু অসাধু ব্যাবসায়ি এটাকে পুজি করে নামে / বেনামে প্রতারণা করে আসছে।





গত পাচ ছয় বছরে অনেক গুলো প্রতিষ্ঠান ক্যাডেট ট্রেনিং এবং চাকরীর প্রলোভন দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছে। অনেক পরিবার ফতুর করে ছেড়েছে । তাই সবারি উচিত একটু জেনে শুনে তাদের সন্তানদের ভর্তি করানো।



আসুন কিছু বেসিক জেনে নেই।



মেরিন ও অন্যান্য পড়াশুনার বিস্তর ফারাক । নামে এবং সরকারি অনুমোদন নিয়ে যারা মেরিন পড়াচ্ছে তারা অনেকেই বিদেশী ব্যাচেলার ডিগ্রী দিয়ে থাকে। এগুলোর আসল বা নকল যাই হোক মেরিনের চাকরীর ক্ষেত্রে মুল্যহিন।আমাদের অনেকেই মজা করে বলে থাকে ডিগ্রিটা বিয়ের সময় কাজে লাগে আর কোথাও না। মেরিনের চাকরীর জন্য প্রথমেই আপনার দরকার হবে একটি পাসপোর্ট সদৃশ বই যা সিডিসি নামে পরিচিত।এই সিডিসি টি ইস্যু করে সরকার। মেরিন একাডেমী থেকে যারা পাশ করে বের হয় তাদেরকে সরকারি ভাবে সিডিসি দেয়া হয়। কিন্তু এর বাইরে যারা মেরিনে চাকরি করতে ইচ্ছুক সবাইকে নিজ উদ্যোগে সিডিসি বের করে নিতে হয়।এবং এটা যে কত কষ্ট সাধ্য তা একমাত্র যারা কাজটি করেছেন তারাই ভাল বলতে পারবেন। তাই কোথাও ভর্তির আগে জেনে নিবেন তারা সিডিসি করে দিবে কিনা বা কি পরিমাণ সহযোগিতা করবে।



সিডিসি বের হয়ে গেলেই যে আপনার সব কাজ শেষ , আপনি মেরিনার হয়ে গেলেন তা কিন্তু না। এর পর আপনাকে শিক্ষানবিস বা ক্যাডেট হিসাবে জাহাজে চাকরি করতে হবে। এবং ক্ষেত্র বিশেষ ২৪ মাস থেকে ৩৬ মাস সী টাইম করতে হবে। মানে ২৪ থকে ৩৬ মাস জাহাজে চাকরি করতে হবে শিক্ষানবিস বা ক্যাডেট হিসাবে। তারপর আপনাকে একটা কোর্স করে অনেক গুলো পরিক্ষা দিতে হবে। এসব পরীক্ষা পাশ করলে আপনি একটি সার্টিফিকেট পাবেন যাকে লাইসেন্স বা সিওসি ( সার্টিফিকেট অফ কম্পিটেন্সি )বলা হয়। এবার আপনি জুনিয়ার অফিসার বা ইঞ্জিনিয়ার হিসাবে জাহাজে সত্যিকার অর্থে চাকরি করতে পারবেন। তবে এই সিওসি পাওয়ার সব ফর্মালিটি শেষ করতে কমপক্ষে এক বছর লাগবেই। যারা ইঞ্জিন ক্যাডেট থেকে পরীক্ষা দিবে তাদের ৬ মাস ওয়ার্কশপ করতে হয়।



পরীক্ষার জন্য যে কোর্স করতে হয় তা মুলতঃ ইংল্যান্ড , সিঙ্গাপুর , অস্ট্রেলিয়া অথবা আমাদের দেশে হয়। বাংলাদেশ ছাড়া যে কোন দেশে করতে গেলেই প্রচুর টাকা লাগে এবং অনেক সময় কোর্স অগ্রিম বুকিং হয়ে থাকে।সিঙ্গাপুরে এক বছর পর্যন্ত বুকিং হয়ে থাকে।বাংলাদেশে অনেক সিস্টেম লস হয়। তাই সবাই সাধারণত বিদেশেই যায় ।দুই বছর কোন ইন্সটিটিউটে ট্রেনিং এর পর দুই বছর ক্যাডেট হিসাবে চাকরি এবং তার পর পরীক্ষা মানে কমপক্ষে ৫/৬ বছর লাগবে জুনিয়ার অফিসার বা ইঞ্জিনিয়ার হিসাবে জাহাজে চাকরি করার জন্য।যারা প্রাইভেটে মেরিন পড়াশুনা করবেন এই কথাটা মাথায় রাখলে পড়ে সুবিধা হবে।



ক্যাডেট হিসাবে চাকরি পাওয়াটাও এত সহজ না। বিশ্ব শিপিং ব্যাবসায় মন্দার কারনে অনেক কোম্পানি এখন আর ক্যাডেট নিতে চায় না।আর একজন নতুন ক্যাডেটকে জাহাজে উঠান কত টাফ তা যে কোন মেরিন ম্যানিং এজেন্টের কাছে গেলেই জানতে পারবেন। অনেক এজেন্ট একজন ক্যাডেট উঠানোর জন্য প্রচুর টাকা নিয়ে থাকে। আর যদি কমপক্ষে ২৪ মাস সী টাইমও করতে হলে একজন ক্যাডেটকে দুই বার এই ঝামেলায় পড়তে হবে।কারন এক জাহাজে একবছরের বেশি থাকা যায় না।



মেরিন একাডেমীর ক্যাডেটরা সী টাইম ও পরীক্ষায় অনেক ছাড় পেয়ে থাকে। তাই কোন মতেই তাদের সাথে তুলনা করা ঠিক হবে না।



আমার এই লেখার উদ্দেশ্য কাউকে নিরুৎসাহিত করা না। শুধু কোথাও ভর্তির আগে একটু খোঁজ খবর নিয়ে নিবেন। প্রতিষ্ঠানটি ডিজি শিপিং থেকে অনুমতি প্রাপ্ত কিনা খবর নিন। দরকার হলে ডিজি শিপিং থেকে খোঁজ খবর নিন। সিডিসি বের করার ব্যাপারে কি ধরনের সহযোগিতা করবে তা কনফার্ম করুণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাডেট হিসাবে চাকরীর ব্যাবস্থা করবে কিনা না করলে আপনি তার ব্যাবস্থা করতে পারবেন কিনা তা যাচাই করুণ.



অনেকেই দাবি করে তাদের ইন্সটিটিউটের ক্যাডেটদের মেরিন একাডেমীর ক্যাডেটদের মত পরীক্ষায় এবং সী টাইমে ছাড় আছে।আমার জানা মতে এটা এখনও কোন প্রতিষ্ঠানকে দেয়া হয় নি।দরকার হলে এটাও ডিজি শিপিং থেকে জেনে নিন।আর ক্যাডেটদের কত মাস হলে পরীক্ষা দিতে পারবে তা সঠিক ভাবে শুধু ডিজি শিপিং এ পাবেন।





অনেক অভিভাবক সন্তানদের প্রাইভেট মেরিন ইন্সটিটিউটে ভর্তি করেই স্বপ্ন দেখেন ছেলে দুই বছরে মেরনি অফিসার বা ইঞ্জিনিয়ার হয়ে বের হবে।কারিকারি ডলার আয় করবে।যা পড়ে সবাইকে হতাশ করে।সঠিক ধারনা আপনাকে ঠিকমত গাইড করতে সাহায্য করবে।



পোস্ট টা আরও আপডেট হবে।ব্লগের অন্যান্য মেরিনার/এ বিষয় জানেন এমন কেউ কোন তথ্য দিলে তা আপডেট করে দেয়া হবে।

মন্তব্য ৭৮ টি রেটিং +৩৬/-০

মন্তব্য (৭৮) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:১৪

সবুজ সাথী বলেছেন: ধন্যবাদ, উপকারী পোস্ট।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩২

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ সবুজ সাথী ।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:২৪

ফায়সাল হারুন বলেছেন: তথ্যবহুল পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ ফায়সাল হারুন ।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৩১

নির্লিপ্ত বাঁধন বলেছেন: তথ্যবহুল পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫১

অথৈ সাগর বলেছেন: অনেক ধন্যবাদ নির্লিপ্ত বাঁধন ।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৫

শয়ন কুমার বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:০৬

অথৈ সাগর বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৪৯

মাহমুদ সিএসই বলেছেন:

কলেজে পড়ার সময় মেরিন ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখতাম। সমুদ্র, জাহাজ, নতুন দেশ, নতুন বন্দর এসব খুব মন টানতো। বাসা থেকে সমর্থন না থাকার পরও লুকিয়ে ফরম কিনে চট্টগ্রাম মেরিন একাডেমিতে লিখিত পরীক্ষা দিয়ে চান্স পেয়েছিলাম। মেডিকেল পরীক্ষার আগে বাসায় জানাজানি হয়ে যায় এবং সমুদ্র জয়ের স্বপ্নের ওখানেই সমাপ্তি :(

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:১২

অথৈ সাগর বলেছেন: অনেক পরিবারই চায় না তার সন্তান মেরিন ইঞ্জিনিয়ার হোক । আবার অনেক পরিবারে এই পেশা খুব প্রিয় । আমাকেও অনেক প্রতিকুল অবস্থায় মেরিনে পড়তে হয়েছে।
আশা করি আপনার বর্তমান পেশায় আপনি সফল হবেন।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

দা লর্ড বলেছেন: তথ্যবহুল পোস্ট এর জন্য অসংখ্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১২

অথৈ সাগর বলেছেন: আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:০৭

ফারজুল আরেফিন বলেছেন: ভাল হয়েছে ভাইয়া।
++++++

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬

মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: +++

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২৭

অথৈ সাগর বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১৩

ঈষাম বলেছেন: ভাল পোস্ট

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৭

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ ঈশান ।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২৬

রাইসুল জুহালা বলেছেন: চমৎকার পোস্ট। অনেকেরই কাজে লাগবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪২

অথৈ সাগর বলেছেন: আমাকে অনেকে জিজ্ঞাসা করে অমুক ইন্সটিটিউট কেমন ? আসল কিনা কিন্তু সব সময় বলা যায় না কারণ না জেনে বলাও ঠিক না। তাই একটা ছোট্ট প্রয়াস ।

আপনাকে ধন্যবাদ ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৫০

আশিকুর রহমান অমিত বলেছেন: সুন্দর পোষ্ট, অনেকের চোখ খুলবে আশা করি কারন ইদানীং পেপারগুলোতে প্রাইভেট মেরিনের যে চকচকে বিজ্ঞাপন দিচ্ছে তা ভীতিজনক।

আমার নিজের কিছুটা ইচ্ছে ছিল মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু পিতা মাতা কেউ চায়নি তাই এখন মেক্যানিকাল ইঞ্জিনিয়ার হচ্ছি :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫৪

অথৈ সাগর বলেছেন: অনেকটা ঐ কারনেই আজকের এই পোস্ট দিয়েছি । আমি নিজেও এটা নিয়ে আতঙ্কিত । এদের মার্কেটিং টীম অনেক ভাল । মানুষকে
নয়ছয় বুঝিয়ে দেয়।

আজকাল অনেক পিতামাতাই চায় না তার সন্তান মেরিনে যাক । বিশেষ করে সোমালিয়ান পাইরেটের উত্থানের পর।

মেক্যানিকাল ইঞ্জিনিয়ারিং ও খুব ভাল । আশা করি আপনার জীবন সফল হবে। শুভ কামনা।

১২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১০

বাদ দেন বলেছেন: আচ্ছা মেরিন ফিশারিজ কি মেরিন ইঞ্জি বানায় :)

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০২

অথৈ সাগর বলেছেন: উত্তর টা না এবং হ্যা । প্রাইভেট ইন্সটিটিউট থেকে ক্যাডেটরা যে ভাবে মেরিন ইঞ্জিনিয়ার হয় । ওরাও তাই । তবে কিছু বড় ফিশিং বোট আছে যে গুলোর সী টাইম পরীক্ষার জন্য কাউন্ট হয় । তাই ওরা ফিশিং বোটে ৩৬ মাস চাকরি করে অনেকটা ডাইরেক্টদের মত পরীক্ষা দিতে পারে ।

আর কিছু ব্যাপার আছে পরে আবার লিখব।

১৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২২

গ্যাম্বলার বলেছেন: তথ্যবহুল পোস্ট। অসংখ্য ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১২

অথৈ সাগর বলেছেন: ভাই আপনে তো পুরা শেয়ার মার্কেট ধসাইয়া ফেলছেন । ;) ;)

ধন্যবাদ ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

আলমাস১৭ বলেছেন: দিলেন তো সকলের ব্যবসা ফাস কইরা। B-) B-) B-) B-)

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৮

অথৈ সাগর বলেছেন: ভাই কিছুই ফাস করি নাই । শুধু সাবধান করলাম । ফাস করার ইচ্ছে থাকলে আর ব্যাপক লিখতে পারতাম ।

আপনাকে ধন্যবাদ । ;) ;) ;) :)

১৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৮

মোস্তফা কামাল পলাশ বলেছেন: আমাদের মাঝে সচেতনতা বাড়াতে আপনার পোষ্ট টি অনেক সাহায্য করবে।


আপনাকে আোনেক ধন্যবাদ।

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৬

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ কামাল পলাশ । আপনার পানামা খালের পোস্ট কবে আসবে।

অপেক্ষায় আছি ।

আপনাকেও ধন্যবাদ ।

১৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৬

দূর্যোধন বলেছেন: কাজের পোস্ট,সন্তান হলে কাজে লাগবে :#)

১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৯

অথৈ সাগর বলেছেন: জী সন্তান না হওয়া পর্যন্ত পারা-প্রতিবেশি- আত্নিয় সজন -বন্ধু বান্ধববের কাজে লাগাতে পাড়েন। :#)

আসলে পত্র পত্রিকায় যেভাবে বিজ্ঞাপন দেখছি । তাতে মনে হয় ঐ সব স্কুলে ভর্তি হলেই চীফ ইঞ্জিনিয়ার বা ক্যাপ্টেন হয়ে বের হবে।

ধন্যবাদ ।

১৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫২

নীরব দর্শক বলেছেন: কামের পুষ্ট। ++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:০৩

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ ।

১৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪২

গ্যাম্বলার বলেছেন: লেখক বলেছেন: ভাই আপনে তো পুরা শেয়ার মার্কেট ধসাইয়া ফেলছেন....

ভাইরে আমি যে নিজেই একজন ধ্বসে যাওয়া পাবলিক........ :( :(

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১১

অথৈ সাগর বলেছেন: ধরা খায় নি এমন লকের সংখ্যা অনেক কম । আশা করি "আমরা করব জয় একদিন"

আপনাকে ধন্যবাদ।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:০৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
অনেক সুন্দর পোস্ট।
অনেকেরই কাজে লাগবে, আশা করি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২৫

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ দুর্জয় । সবাই সচেতন হবে এটাই কাম্য ।

২০| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১:১৭

মিরাজ is বলেছেন: দারুণ পোষ্ট ভাই।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:৪২

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ মিরাজ ।

২১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০৫

সুদীপ্ত কর বলেছেন: কামের পুষ্ট। শেয়ার দিলাম

+++++++++

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:১৩

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ । পরিচিত সবাইকে জানান তারা যেন সহজে প্রতারিত না হয় ।

২২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:১৫

হোদল রাজা বলেছেন: খুবই কাজের পোস্ট হইছে!

মেরিন বিষয়ে ব্যাবসাহীরা ইনভলবড হয়ে গেছে। ট্রেইনিংটা হয়ে গেছে ব্যাবসা। উত্তরাতেই দেখলাম তিনটা প্রতিস্ঠান। অবস্হা দেখে ভয় পাইছি।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:৩৯

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ । এসব প্রতিস্ঠানে বেশির ভাগ ক্ষেত্রেই কোন প্রফেশনাল টিচার নেই কিন্তু আছে শক্ত মার্কেটিং টিম। ওরা নয়ছয় বুঝিয়ে কাজ হাসিল করে নেয়। শুধু ঢাকাতেই পাঁচটা প্রতিষ্ঠান আছে এরকম।

২৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০১

রবিন মিলফোর্ড বলেছেন: ++++++++ । উপকারি পোস্ট ।

শেয়ার দিলাম ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৫৯

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ ছুট গোয়েন্দা ;)

২৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:০৬

১১স্টার বলেছেন: উপকারে আসলো আমার ভাতিজাকে লিংক দিলাম তার কাজে লাগবে।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:০০

অথৈ সাগর বলেছেন: আপনাকেও ধন্যবাদ । আমাদের প্রচেস্টা সবাইকে সতর্ক করা।

২৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৩

ম্যাকানিক বলেছেন: ভাইজান আপনার ফোকাসটা আরেকটু বড় করেন মানে মেরিন একাডেমী , মেরিন ফিশারিজ একাডেমী , মেরিন পলিটেকনিক ইন্সটিটিউট তাদের এন্ট্রি রিকয়ারমেন্ট এবং চাকরীর বাজার এবং বাজারের স্কীল ডিমান্ড মানে কে কোথায় ভর্তি হইলে কোথায় যাইয়া ঠেকবে সেইটা তুলে ধরলে লোকজনের বুঝতে সুবিধা হবে।
আপনার প্রচেষ্টায় প্লাস।

১২ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:১০

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ আপনার আইডিয়ার জন্য । এই পোষ্টেই নজর রাখুন ।

২৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪২

আরজু পনি বলেছেন:

নিজের জন্য না হলেও কাজের পোস্ট ...
ভালো লাগা দিলাম :)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৭

অথৈ সাগর বলেছেন: আসলে এইটা আমারও কোন কাজে আসবে না তার পরও পোস্টাইলাম ;) ;)

ধন্যবাদ দিলাম :) :)

২৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১১:২৬

ছাইরাছ হেলাল বলেছেন:

অনেক প্রয়োজনীয় হতে পারে অনেকের জন্য ।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:২০

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ হেলাল ভাই ।ব্যাঙ্গের ছাতার মত অনেক অনুমোদন হীন প্রতিষ্ঠান গড়ে উঠছে । সবাইকে এতু সাবধান করা। :(

২৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৫:৫৪

নিখিলেস প্যারিসে বলেছেন: সতর্কতার জন্য ধন্যবাদ..

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৬

অথৈ সাগর বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ। :)

২৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

নাআমি বলেছেন: চমৎকার প্রয়োজনীয় পোস্ট !

ধন্যবাদ সেয়ারের জন্য।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৩৮

অথৈ সাগর বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ;) ;)

৩০| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৪১

নীরব দর্শক বলেছেন: জাহাজ চালাইবার মুঞ্চায় :-B

১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৫০

অথৈ সাগর বলেছেন: এইটা খুব সহজ কাজ । চাবি মাইরা দিবেন ছাইরা । অটোমেটিক চলতে থাকবো। ;) ;)

৩১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪৭

মাহবু১৫৪ বলেছেন: ৩১ তম ভাল লাগা


খুব উপযোগী পোস্ট। যারা মেরিন ইঞ্জিনিয়ার হতে চান তাদের জন্য মাস্ট রিড পোস্ট।


++++++


ছোটকালে মনের গভীরে মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার একটা ইচ্ছে ছিল। কিন্তু নানা জনের কাছে নানারকম নেগেটিভ বাণী শুনেছিলাম, এমনকি সেই সময় সাগর পাড়ি দিবো এটা নিয়ে আমার কিছুটা ভয়ও কাজ করতো। তাই মনের গভীরে যে ইচ্ছেটা ছিল সেটা অংকুরেই বিনষ্ট হয়ে গেল। এখন তো জীবনের গতিপথ বদলে গিয়েছে। ফেরার আর উপায় নেই।

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:১০

অথৈ সাগর বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।

মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে আমরা মাঝে মধ্যে মজা করি। যাদের পূর্ব পুরুষ অনেক পাপ করেছে তারাই মেরিনে যায়। আপনার পূর্ব পুরুষরা খুব ভাল ছিল তাই আপনাকে এই দুর্বিষহ জীবন যাপন করতে হয়নি। B-) B-)

৩২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৩৪

রাজীব বলেছেন: মেরিন ইঞ্জিনিয়ার নিয়ে আমরা মাঝে মধ্যে মজা করি। যাদের পূর্ব পুরুষ অনেক পাপ করেছে তারাই মেরিনে যায়। আপনার পূর্ব পুরুষরা খুব ভাল ছিল তাই আপনাকে এই দুর্বিষহ জীবন যাপন করতে হয়নি।

বুঝলাম আমার পুর্বপুরুষরা পাপ করেনি তাই আমি বাইচা গেছি। =p~ =p~

২০ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১২:৪৪

অথৈ সাগর বলেছেন: কি বাচা বাইচা গেছেন মেরিনে একবার না গেলে বুঝতে পারবেন না। :) :) :)

৩৩| ১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩২

chai বলেছেন: ৩২ তম ভাললাগা।সতর্কতার জন্য ধন্যবাদ..

১০ ই মার্চ, ২০১২ রাত ১২:৩৯

অথৈ সাগর বলেছেন:
ধন্যবাদ chai ।

৩৪| ২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৪

পুরোনো পাপী বলেছেন: পরীক্ষা গুলার শম্পর্কে আর ডিজি শিপিং সম্পর্কে ছুডু এক্খান ধারনা দেই, এই খানে পরীক্ষার রেজিস্ট্রেশন কর্তে প্রায় ১ সপ্তাহ লাগে যা মাত্র কয়েক মিনিটের কাজ্, আর গত পর্শু ৪ মিনিটের পরীক্ষা দিতে আমরা মাত্র ১৪ ঘন্টা বইসা ছিলাম্। পরীক্ষার রেজাল্ট যদিও ৩ মাসের মধ্যে দেওয়ার কথা, আমাদের ক্যাপ্টেন জসিম স্যার এর বদৌলতে তা ৬ মাসে রুপান্তরিত হইসে অলিখিত নিয়মের মাধ্যমে।

২৯ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩০

অথৈ সাগর বলেছেন:

গত পরশু আমিও সারাদিন ছিলাম ঐ খানে ১ মিনিটের কাজ মাত্র ৩দিনে শেষ করেছি। পুর একটা সপ্তাহ আমার মাটি। আপনি মনে হয় জসিম স্যারের ঐ খানে কম্পিতার টেস্টের জন্য অপেক্ষা করছিলেন ?

৩৫| ২৯ শে মার্চ, ২০১২ দুপুর ১২:১৭

পুরোনো পাপী বলেছেন: :D :D আর হইবার চাবি মেরিণ ইন্জিনিয়ার্!! :D:D

২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:২০

অথৈ সাগর বলেছেন:

কি হইবার বুজতে পারলাম না। :D :D

৩৬| ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৩৫

এক্স ফ্যাক্টর বলেছেন: vi private merin enginner porar jonno after hsc konta best, i mean pore kono prb hbe nah, janaben ki, amr porar essa ase to tay, plz janan

১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:০৭

অথৈ সাগর বলেছেন: আমি ডিসেম্বরের শেষ দিকে দেশে আসছি তখন যোগাযোগ করেন।

৩৭| ১৪ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:২০

এক্স ফ্যাক্টর বলেছেন: ok vi, but kivabe jogajog korbo, apnar phn no/mail/fb , amr tottho khub drkr

১৪ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৩:১৬

অথৈ সাগর বলেছেন: আমার ফেবু [email protected] অথবা দেশে আসলে ব্লগে যোগাযোগ করেন । সরাসরি কোন প্রতিষ্ঠান সাজেস্ট করতে পারছি না বলে দুঃখিত ।

৩৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৬

আমি তুমি আমরা বলেছেন: কাজের পোস্ট

০৯ ই মে, ২০১৩ রাত ১২:৩০

অথৈ সাগর বলেছেন: ধন্যবাদ । চেষ্টা করব নতুন একটা আপডেট দিতে ।

৩৯| ১৭ ই মে, ২০১৩ দুপুর ১:৪৩

অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: vai.amargpa 3.5point nai.ar choukhe chossma.ami ki hoibar parum?

পুরোনো পাপী বলেছেন: :D :D আর হইবার চাবি মেরিণ ইন্জিনিয়ার্!! :D:D
দূর্যোধন বলেছেন: কাজের পোস্ট,সন্তান হলে কাজে লাগবে :#)

৪০| ২১ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

মন্মথ মাসঊদ্ বলেছেন: ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে কিছু জানালে খুশি হতাম

৪১| ০২ রা অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৯

হতভাগা রাজু বলেছেন: ভাই আমি ডিপ্লোমা করেছি সিভিলে ।এখন কোন প্রাইভেট ভার্সিটিতে NAME নিয়ে পড়াশুনা করলে কেমন বাঁশ খেতে পারি ??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.