| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার নিয়ম কানুন জানিনা।যা ইচ্ছা হয় লিখি। আমার শখের বিষয় সায়েন্স ফিকশন,ভিডিও গেমস,রোমান্টিক,হরর গল্প।
আর একবার যেতে খুব ইচ্ছা হয়!!!!!!!
আর ভাল লাগে না কিছুই।মন খারাপ হলে ছোটবেলায় বন্ধুবান্ধবদের সাথে ঘুরতাম।
ছোটবেলায় কত খেলাধুলার মধ্যে থাকতাম!!! মনে হত এত তাড়াতাড়ি দিন চলে যায় কেন?
আর এখন ঠিক উলটো!!!!!
মনে হয় যত তাড়াতাড়ি দিন যায় ততই ভাল।বন্ধুদের সাথে এখনো বেড়াই তবে আমার মনে হয় সেই প্রাইমারী-হাইস্কুলে যারা বন্ধু ছিল তারা যেন সবার থেকে কয়েকধাপ এগিয়ে।কত দিন যে কত বন্ধুর প্যান্ট খুলে দিছি প্রাইমারীতে থাকতে,কতজনের সাথে মারামারি-লাথালাথি করছি !!!!
তখন তো আর এত লজ্জা ছিল না,এখন তো প্যান্টের বিপদসীমার ত্রিসীমানায় কেউ আইলেই বেকায়দা!!!!
আর মেয়েদের সাথে লাথালাথি তো দূরের ব্যাপার এখন কথা বলাই যেন এভারেষ্ট জয়!!!!
খুব মিস করছি ছোটবেলাকে
আর একবার ফেরত যেতে চাই ওইসময়ে...।ওরে নারে ভাই ,কারো প্যান্ট খুলতে না বা মাইয়াগো লাথাইতে না-ওই ছোটবেলার অনুভূতিটা আরেকবার পেতে চাই । খুব ইচ্ছা করে
অন্তত আর একটা বার ঘুরে আসতে ওই সময় থেকে।
![]()
©somewhere in net ltd.