| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখার নিয়ম কানুন জানিনা।যা ইচ্ছা হয় লিখি। আমার শখের বিষয় সায়েন্স ফিকশন,ভিডিও গেমস,রোমান্টিক,হরর গল্প।
[১] Far Cry 4
গেমটি আনছেঃ ডেভেলপিং জায়ান্ট Ubisoft
রিলিজ পাবেঃ ১৮ নভেম্বর,২০১৪
প্লাটফরমঃ Windows PC,PlayStation 4,Xbox One...এছাড়াও লাস্ট জেন PlayStation 3,Xbox 360।
ফার ক্রাই ৩ এর অনবদ্য সাফল্যের পর সিরিজটিতে নতুন প্রান নিয়ে এল ইউবিসফট।বরাবরের মতই এটি একটি ওপেন ওয়ার্ল্ড গেম এব অবশ্যই ফার্স্ট পারসন। ফারক্রাই এর দুনিয়া এবার ইউবিসফট নিয়ে আসছে হিমালয়ে!!! আর এজন্যই গেমাররা আরো বেশি অপেক্ষায় আছে গেমটির!মুল চরিত্র হিসেবে স্থানীয় চরিত্রই বেছে নেয়া হয়েছে।তবে আসল আকর্ষন হিসেবে এবারো নাকি ভিলেনকেই পর্দায় আনতে চায় ইউবি-এমনটাই জানালেন ডিরেকটর মার্ক থম্পসন।এবারের ভিলেন চরিত্র পাগান মিন যে কায়রাট নামক হিমালয়ের একটি রাজ্যের স্বঘোষিত রাজা! তবে সবার মত আমার নিজেরো দেখার ইচ্ছা এই মিন এর চরিত্র ,ব্লকবাস্টার ফারক্রাই ৩ এর ভাসকে টপকাতে পারে কিনা!!!মিন আসলেই স্বভাবে মীন!! নিজে মারার চেয়ে খেলতে ভালবাসে।তার মৃত্যুফাঁদ থেকে বেরোতে গেলে যে কাউকে তাঁর মতই জঘন্য কাজ কারবার করতে হবে এবং নিজেকে মিনের লেভেলে নামিয়ে আনতে হবে!!
গ্রাফীক্স,আশ্চর্য সুব্দর প্রকৃতি আর গেমপ্লে দিয়ে গেমারদের রীতিমত চমকাতে চেয়েছে ইউবিসফট!! তাই প্রস্তুত থাকবেন সব গেমার ভাইরা!!!
[২] Grand Theft Auto 5
গেমটি আনছেঃ Rockstar
রিলিজ পাবেঃ অলরেডি ২০১৩ সালের ১৭ নভেম্বর PS3,Xbox 360 তে মুক্তি পেয়েছে।আর Pc,Xbox One,PS4 গেমটি পেতে যাচ্ছে ২০১৪ সালের শেষ চতুর্ভাগে।
প্লাটফরমঃ PC,PS3,Xbox 360,PS4,Xbox One
রকস্টারের তথ্য অনুযায়ী ২০০৯ সালেই এই গেমটির কাজ শুরু হয়ে যায়!!!! GTA 4 রিলিজের পরই।আর Red Dead Redemption আর Max Payne 3 এর অনেক ডেভেলপার,তাদের অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছে এই গেমে।২০১১ সালেই গেমটি নিয়ে সাড়া পড়ে এবং রিলিজের প্রথম দিন ৮০০ মিলিয়ন আর ৩ দিনে ১ বিলিয়ন ডলার আয় করে সকল রেকর্ড ভেঙেছে গেমটি।গেমের বিশাল দুনিয়ায় গেমাররা কর্মক্ষমতা বাড়িয়ে দেয়া হয়েছে,করা যাবে না এমন কিছুই রাখেনি রকস্টার!! ট্রেভর,মাইকেল,ফ্রাঙ্কলিন নামক তিন চরিত্রকে নিয়ে নানা মিশন খেলতে হয়।হঠাত করে একে অন্যের জীবনে এসে পড়া চরিত্রগুলো একত্রিত হয়ে নানা অপরাধমুলক কাজে জড়ায়।ধার শোধে মাইকেলের জুয়েলারি দোকান ডাকাতি,ডাকাতির মালবন্টন নিয়ে ট্রেভরের কাহিনী কিংবা ওদের গ্যাংস্টারদের সাথে জড়িয়ে পড়া নিয়ে গল্পটি সলিড ফান! শুধু এটুকু বলব GTA 4 যদি আমেরিকান মর্ডার্ন লাইফ আর স্বপ্ন নিয়ে হয় তাহলে তার পেছনে লুকিয়ে থাকা আমেরিকানদের ক্রমবর্ধমান ভাঙন,তাদের জীবনের অনিরাপত্তা আর নানা লুকানো নোংরা বিষয় ফুটিয়ে তোলা হয়েছে GTA 5 এ।সেক্স আর মারামারি আগের চেয়ে খোলামেলা,তবে মুল মিশনের বাইরের কাজগুলিই বেশি মজার।ঘুরতে গিয়ে গাড়ি চুরি,টাকা পয়সা হাতানো,রেস করা এসব সহজে করলেও আর্মি বেজ থেকে প্লেন চুরি টাইপ কাজ করার সময় সতর্ক থাকবেন।নাহলে ...বোঝেনই ত!! ফাটাফাটি আর মারামারির গেম,আর্মির হাতে ধরা পড়লে কি করে বোঝা মুশকিল!!!
[৩] Assassin's Creed Unity
গেমটি আনছেঃ জনপ্রিয় Ubisoft
রিলিজ পাবেঃ ২৮ অক্টোবর,২০১৪
প্লাটফরমঃ PC,PS4,Xbox One
Assassin's Creed এর নাম শোনেননি এমন বোধহয় কোন গেমার নাই।অল্টাইয়ার,এজিওদের পর এবার ফ্রান্সের অর্নো হতে যাচ্ছে নতুন এসাসিন ক্রিডের নায়ক!ফ্রান্সের রাজা আর তার বেখেয়ালী প্রশাসনের জন্য ১৮০০ শতকে ফ্রান্স তথন অসুস্থ!!! গণতন্ত্রের রক্তক্ষরন হচ্ছে!!! মানুষ খাদ্য,স্বাধীনতা আর ন্যায়ের জন্য হাহাকার করে যা রাজাকে বিচলিত করে না!!! তাই শুরু হল বিদ্রোহ,কিন্তু সুগঠিত আর্মির বিরুদ্ধে সাধারনের লড়াই করে জেতা দারুন সমস্যা!!!তাই আঁধার থেকে বেরিয়ে এল অপরাধীদের মৃত্যুদুতেরা,হ্যাঁ এসাসিনেরা!!! বহুদুর পর্যন্ত নিঃশব্দে ধারালো অস্ত্রের আঘাত হানা ফ্যান্টম ব্লেড,ফ্রেন্স কাটলেস আর ডুয়েল গান নিয়ে আপনার আমাকে যোগ দিতে হবে এসাসিন অর্নোর সাথে এই অসম যুদ্ধে!!
কি আপনি প্রস্তুত তো?
[৪] Battlefield Hardline
গেমটি আনছেঃ বহু আলোচিত সমালোচিত Electronic Arts
রিলিজ পাবেঃ ২০১৫ এর প্রথম চতুর্ভাগে
প্লাটফরমঃ PC,PS3,Xbox 360,PS4,Xbox One
নিক মেনডোজা নামক SWAT অফিসারকে নিয়ে সাজানো গল্পে এবার আসছে নতুন ফিদার।গেমাররা এবার মিশনগুলি নিজেদের ইচ্ছামত কমপ্লিট করতে পারবে।নিঃশব্দে বা ভায়োলেন্টভাবে মারামারি করে।ব্যাংক ডাকাতদের ধরা ,তাদের কাছ থেকে ডাকাতিকৃত জিনিস উদ্ধার,সাধারনদের বাঁচানোর দায়িত্ব অফিসার নিকের।আর এ দায়িত্ব পালন করতে গেমারদের জন্য চোখ ধাধানো গ্রাফীক্সের এই ফার্স্ট পারসন শুটার গেমটা ডেভেলপ করেছে ভিসেরাল গেমস আর EA !
[৫] The Witcher 3:Wild Hunt
গেমটি আনছেঃ CD Project RED
প্লাটফরমঃ PC,PS4,Xbox One
রিলিজ পাবেঃ ২৪ ফেব্রুয়ারী,২০১৫
গত দুই পর্বের গেরাল্টের কাহিনী শেষ।এবার নতুন এক জার্নিতে তাকে দেখা যাবে।উত্তরের নানা রাজ্যগুলোতে আক্রমন হচ্ছে।সেখানে শুধু পাওয়া যাচ্ছে রক্তাক্ত মাটি আর ধংসের চিহ্ন।এক রহস্যময় আর ভয়ানক আর্মি নেমে আসছে যেন নরক থেকে।এই অমানবিক আর্মির নাম 'Wild Hunt' সত্যি নামের মতই বুনোভাবেই শিকার করছে তারা।দেখা যাক এদের ঠেকানোর জন্য কত ঝড় ঝাপ্টা পোহাতে হয়!
গেমটি বিশাল এক জগত নিয়ে গঠিত।যেটাকে বলা হচ্ছে Skyrim এর তুলনায় নাকি ২০% বড়! আর মেইন মিশন,সাইড মিশন দিয়ে এতে নাকি ১০০ ঘন্টার সলিড গেমপ্লে আছে!!!!জীবন্ত দুনিয়া আর বিকট দানবের অপেক্ষায় তাই হাতে তলোয়ার রেখে,ঘোড়াটায় জাকিয়ে বসুন।সামনে বিশাল জার্নিতে শামিল হোন।
[৬] Batman Arkham Knight
গেমটি আনছেঃ Rocksteady,আর বরাবরের মত WB Games ত থাকছেই!
রিলিজ পাবেঃ ২০১৫ সালের অঘোষিত সময়ে।আরকহাম সিরিজের শেষ গেম।
প্লাটফরমঃ PC,PS4,Xbox One
লাইন লাঞ্চার,ব্যাটরাং ছোড়া বা ব্যাটমোবাইলে বিশাল শহরে ঘোরা বা সুপারভিলেনদের নাস্তানাবুদ করা এসব নানা কারনে আরকাহাম সিরিজ বিখ্যাত।জোকারের পতন ঘটেছে আর অন্যান্য ভিলেনদের ধ্বংসাত্বক অবস্থা এমন অবস্থায় শহরের মানুষ সবচেয়ে নিরাপদ বোধ করছে।কিন্তু কতদিন! কাকতাড়ুয়া খ্যাত Supervillain Scarecrow এবার নতুন প্ল্যান বানিয়েছে।তার সাথে এসে যোগ দিয়েছে অন্ধকার জগতের মাথারা।শেষে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় ও সারা শহরে বোমা,বিষ টক্সিনের প্রভাবে ক্রিমিনাল আর পুলিশ ছাড়া শহর খালি হতে শুরু করেছে!! ভিলেনদের সর্বোচ্চ আর বৃহত্তম অপরাধ কার্যক্রমের চেষ্টায় ন্যায় রক্ষা অনেকটা অসম্ভব।আকস্মিক শক আর নানা বিপদে পড়া ব্যাটম্যান খ্যাত ব্রুস ওয়েন কে আরো একবার খাঁচা ছেড়ে বেরোতে হবে।অস্ত্র আর ব্যাটম্যানের বিধ্বংসী পোশাক পরে নিল সে।সুপার ভিলেন আর সুপারহিরোর মধ্যকার ন্যায় অথবা অন্যায় নির্ধারনী যুদ্ধে আপনাকে শেষ বারের মত আমন্ত্রন জানাচ্ছে ডার্ক নাইট!
আসবেন কিন্তু!!!!
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ২:৩৩
শরীফুজ্জামান সজল বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৪ দুপুর ১:১৫
[বাকের ভাই] বলেছেন: দারুন পোস্ট