নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাধারন একটি ছেলে !

বাংলায় আমার জীবনানন্দ,বাংলা প্রাণের সুর। আমি এই বাংলার মায়াভরা পথে হেটেছি এতটা দূর।।

শরীফুজ্জামান সজল

লেখার নিয়ম কানুন জানিনা।যা ইচ্ছা হয় লিখি। আমার শখের বিষয় সায়েন্স ফিকশন,ভিডিও গেমস,রোমান্টিক,হরর গল্প।

শরীফুজ্জামান সজল › বিস্তারিত পোস্টঃ

গেমিং জগতের আশ্চর্য- এনভিডিয়া শিল্ড !!

৩০ শে জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৯

নামঃ এনভিডিয়া শিলড -NVIDIA SHIELD







বাজারে এনেছেঃ বিখ্যাত গ্রাফীক্যাল এবং গেম ডেভেলপিং কোম্পানী এনভিডিয়া- NVIDIA



বাজারে এসেছেঃ ৩১ জুলাই,২০১৩



বাজারমূল্যঃ ২৯৯ ইউএস ডলার [বাংলাদেশে ডলারের সাথে রাজস্বের জন্য দাম যোগ হওয়া ও অন্যান্য কারনে দাম কিছু ভিন্ন হবে]



অপারেটিং সিসটেমঃ এনড্রয়েড ৪.৪.২ কিটক্যাট [প্রথমে জেলিবিন ছিল]



অভ্যন্তরীণ গঠনঃ টেগরা ফোর চিপসেট, ১.৯ গিগাহার্টজ কোয়াড কোর A15 কর্টেক্স প্রসেসর,২ গিগাবাইট র‍্যাম,১৬ গিগাবাইট ফ্ল্যাশ মেমরি, মাইক্রো এসডি কার্ড রিডার,৭২ জিফোর্স গ্রাফিক্স কোর,মাইক্রোফোন,জাইরোস্কোপ,একসেলারেটর ও জিপিএস দিয়ে গঠিত এই ডিভাইসটি।অত্যন্ত ক্ষমতাবান একটি মোবাইল ডিভাইস!আর হ্যা,এতে ব্লুটুথ,ওয়াইফাই এর ব্যবস্থাও আছে।মানে একেবারে পুরোদস্তুর সম্পুর্ন একটা সিসটেম।



বাহ্যিক গঠনঃ ৫ ইঞ্চির ডিসপ্লেতে মাল্টিটাচ নেবে,এছাড়া সাথে একটি ফুল কন্ট্রোলার জয়েন্ট করা আছে।স্ক্রিনটি স্বাভাবিক এনড্রয়েড ফোনের মত দেখতে ,ব্যবহারও করা যাবে এনড্রয়েডের মত।তবে এর গেমিং ক্ষমতা অসাধারন।রেজুলেশন ১২৮০*৭২০ হওয়ায় এটিতে যেকোন কিছু দেখা যাবে হাই ডেফিনিশন এ!



মোটের উপর বলা যায় ফোন,ট্যাবলেট,কনসোল,পিসি এর সবকিছুর মাঝামাঝি একটা ডিভাইস বানিয়েছে এনভিডিয়া।এতে হাই ডেফিনিশন ফটো,ভিডিও সব কিছুই দেখা যাবে।এছাড়া তার বা অন্যান্য মাধ্যমে এটা থেকে যেকোন ভিডিও বা গেমের স্ট্রিমিং যেকোন এইচডি মনিটরেও দেখা যাবে!!!এই ডিভাইসে গুগল প্লেস্টোর এর এপস গুলা সাপোর্ট করবে,এনভিডিয়া টেগরা জোন,টুইচ,হুলুপ্লাস সাপোর্ট নিবে।



তবে আসল কথা হল এটায় আপনি হাই ডেফিনিশন পিসির গেমস খেলতে পারবেন!!







হ্যা,ঠিকই শুনেছেন পিসি গেমস!! আমি নিজে এটাতে ব্যাটম্যান আরকাহাম অরিজিনস সুপার স্মুথলি চলতে দেখছি।আরকাহাম অরিজিনস এর মত গেমস এই পাঁচ ইঞ্চি ছোট্ট ডিভাইস মাখনের মত চালাচ্ছে এইটাই ত বিরাট আশ্চর্য!!!!! তবে মোটেই ভাববেন না গেমের কোয়ালিটি খারাপ।যথেষ্ট ভালো!! আর দরকারে আপনার পিসিতে ইনস্টল করা গেমগুলাও আপনি শিল্ডে খেলতে পারবেন শুধু কম্পিউটারের সাথে ডিভাইসটি কানেকট করেই!!!আর এতে ল্যাগের সম্ভবনা প্রায় নেই বললেই চলে।ইউটিউবের একটা ভিডিওতে শুনছিলাম একজন বলছিল অদ্ভুত ব্যাপার হল সাথে কন্ট্রোলার থাকায় মনে হচ্ছে কনসোলে আরাম করে খেলছি আবার গ্রাফীক্স দেখে মনে হচ্ছে হাই এন্ড কোন পিসিতে খেলছি!!! তবে একেবারে সমস্যা নাই তা বলব না, মোবাইল ডিভাইসটি মাঝেমধ্যেই গ্রাফীক্যাল দৌড়ে হাপিয়ে ওঠে।কিছুক্ষন পরই অবশ্য পুরোদমে ছোটা শুরু করে!!



শুধু এর জন্য শিল্ড স্টোর নামে একটা আলাদা অনলাইন স্টর খুলেছে এনভিডিয়া।যেখান থেকে ডাউনলোড করে খেলা যাবে।আর পিসির গেমেরই যখন এই অবস্থা সেখানে এনড্রয়েড! হ্যা,এনড্রয়েডের গেমসগুলি ৭২০পি তে যথারীতি খুবই ভালো চলবে।মানে একেবারে দৌড়াবে!!সনির পিএস ভিটা ও অন্যান্য হ্যান্ডহেল্ড কনসোলের সাথে পাল্লা দিয়ে পারফরম্যান্স আর ভিজুয়াল দুটোতেই রীতিমত বিজয় ছিনিয়ে এনেছে শিল্ড!!



তবে,যেভাবে ডিভাইস গুলির উন্নতি সাধন হচ্ছে তাতে মনে হয় অদূর ভবিষ্যতে এনড্রয়েড,পিসি,কনসোল সব কিছুই এক হয়ে যাবে!!! পকেটে গেমিং ডিভাইস থাকবে,বের করে মানুষ ধুমধাম ১০৮০পিতে ৫০-৬০ গিগার এইচডি গেম খেলা শুরু করবে!!!!



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.