| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক কিছুই লিখতে ইচ্ছা করছে কিন্তু বেশিক্ষণ লিখা যাবে বলে মনে হয় না। এই বাসায় আমার কাজ খাওয়া আর ঘুম। সারাদিন একা থাকতে থাকতে অসহ্য লাগে। উঠে খেতেও ইচ্ছা করে না। মন খারাপ করলেও কিছু করার থাকে না। সবার অনেক কাজ। খালি আমার কোন কাজ থাকে না।
আমার দিকে সবাই খুব ভাল করে দায়িত্ব পালন করে। বাইরে থেকে আসার সময় কিছু খাবার নিয়ে আসে আর কেউ কেউ ১০ টা বাজলে ঘুমাতে বলে। আসলে আমি ঘুমালে সবার সুবিধা। সবাই বেঁচে যায়। তবুও যে মনে করে এইটুকু করে তাতেই আমি ধন্য!
এই জীবনে সব ভুল মনে হয় আমি একাই করি। আর কেউ কিছু করে না। ভুল তো আমি নিজেও বুঝি না। কাউকে জিজ্ঞেস করলে সেইটার উত্তর দেয়ার সময় তো কারো থাকে না। তাহলে সব কিছুতে আমার দোষ কেন হবে?আমি সবসময় একটা স্বপ্ন দেখি। একদিন আমার এত এত কাজ হবে যে আমার এই মানুষদের জন্য কোন সময় থাকবে না। সেইদিন যদি বুঝে যে আমার দিনগুলি কিভাবে কাটত। তবে আমার কিছুতেই কারো কিছু হয় না। কোনদিন হবেও না।
কয়েকদিন ধরে একটা জিনিস মনে হচ্ছে। সমবয়সী একটা ভাই বা বোন থাকলে মনে হয় ভাল হত। সুখ দুঃখের কিছু কথা বলার তো একটা মানুষ থাকত। তবে আমার আশেপাশে যে আসে সেই বিজি হয়ে যায়। আমার তো একা থাকার অভ্যাস ছিল, একা থাকতে ভালও লাগত। কেন যে অভ্যাসটা বদলে গেল! আমার তো আগেই বুঝা উচিত ছিল যে আমার মত মানুষের জন্য নষ্ট করার মত কারো সময় থাকে না, কোনদিন থাকবেও না।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:২৭
েছাট িশশু বলেছেন: ধন্যবাদ ![]()
২|
১৯ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১:০৯
মহাকাল333 বলেছেন: েছাট িশশু,লেখাটি পড়ে ভাল লাগলো..ভালো থাকুন , সুন্দর থাকুন ।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:৩৫
বেলা শেষে বলেছেন: এই জীবনে সব ভুল মনে হয় আমি একাই করি। নো, we do more then you.
Assalamualikum Apumoni, thenk you very much for good writing, good Feelings, good style writing....
respect to you..
up to next time....