| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখি না আমি বহুদিন
কিভাবে লিখব ???
লিখতে হলে যে অনুভুতি লাগে।
কিন্তু বহুদিন হল আমি
অনুভূতিহীন।
কথা বলি না আমি বহুদিন
কিভাবে বলব ?
বলতে হলে যে ভাষা লাগে
কিন্তু বহুদিন হল আমি
ভাষাহীন।
সে বহুদিন আগের কথা
সে এক প্রচন্ড অভিমানী
বালিকা, পরম মমতার সাথে
আমার কবিতা গুলো অনুভব করত।
কবিতা লিখব না আর কোন দিন
কেন লিখব ???
সেই বালিকা যে আজ
আর পাশে নেই।
©somewhere in net ltd.