নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিপদে আছি

নির্বোধের সঙ্গে তর্কে যেয়ো না। সে তোমাকে নিজের পর্যায়ে নামিয়ে আনবে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে তোমাকে হারিয়ে দেবে।

শায়েরী

কিছুই ভালো লাগছেনা! বেকার জীবনযাপন করছি!

শায়েরী › বিস্তারিত পোস্টঃ

নাকফুল ✿ ( পড়লে কমেন্ট বাধ্যতামূলক,হে হে)

২৫ শে মার্চ, ২০১২ রাত ১:০৮





“আমার না ছোট থেকেই নাকফুল জিনিসটা পছন্দ না।“ নিলিমার পাশে দিয়ে হেঁটে গেল দুইজন তরুণী। তাদের একজন নাকফুল পরা। সেটা দেখেই নিলিমা কথাটা বর্ষণকে বলল। বর্ষণ তখন আনমনে। লেকের টলমল পানিগুলোর দিকে তাকিয়ে কি যেন ভাবছে। নিলিমার কথায় চেতনা ফিরে পেল। “ কিন্তু ইদানীং কেন যেন অনেক ভাললাগে।“ বর্ষণ তাকে থামিয়ে দিয়ে বলল, “ কি বল!নাকফুল ভাললাগে? আমার তো একটুও ভাল লাগেনা। কি যে করেনা মেয়েরা।গয়না পরার জন্য নাক ছিদ্র করে গয়না পরে! কি ভয়ঙ্কর!”







বর্ষণের এমন কথা শুনে নিলিমা একদম চুপসে গেল।ভেবেছিল মাত্র বলবে যে আমি নাক পিয়ারস করাতে চাই, কিন্তু এখন কিভাবে বলবে। নাহ আমি নাকফুল পরবই। দেখি রাজি করাতে পারি কিনা।“কিন্তু আমার খুব ভাল লাগে। আমি নাক পিয়ারস করাই? ” এক রকম আবদার-ই করলো ও। বর্ষণ অবাক “কি বলছ! তুমি নাকে ছিদ্র করাবে? না না! এত সুন্দর নাকটা নষ্ট করোনা। না না।“ “ কোথায় আমার নাক একদম সুন্দর না।আর নাকফুল পরলে দেখবা সুন্দর লাগবে।আমার অনেক ইচ্ছে। প্লিজ করিনা? প্লিজ”



“ হুম ঠিক আছে কর।ভাললাগে যেহেতু কর।কিন্তু আমার বাসায় এটা কেও পছন্দ করেনা। মা ও কখনো নাকফুল পরেনি” “অ্যান্টি ও নাকফুল পরেনা! আর তোমার নানি, উনি তো পরে?” অবাক জিজ্ঞাসা নিলিমার। “না উনি ও পরেনা।আমার কোন সমস্যা নেই। তোমার ভাললাগলে তুমি করে ফেলো।“ বর্ষণের উত্তর।







নিলিমা ভাল ভাবেই বুঝল বর্ষণ জিনিসটা একদম পছন্দ করছেনা।অন্য কোনকিছু হলে সে অবশ্যই বাদ দিতো কিন্তু নাকফুল পরার সিদ্ধান্ত ভেস্তে দিতে মন চাচ্ছেনা।থাক করেই ফেলি। ও নাকফুল পরা অবস্থায় আমাকে দেখলে নিশ্চয়ই বলবে ভালই তো লাগছে, বিশ্বাস নিলিমার।











ভয়ে চোখ বন্ধ করে আছে নিলিমা।হঠাৎ ঠুস...... উফ হাল্কা বেথা পেল নাকে বুঝতে পারল নাকফুল পরা শেষ। শক্ত করে হাত ধরে আছে বান্ধবী নাবিলা। কিরে বেথা পেয়েছিস- প্রশ্ন তার। প্রশ্নের উত্তর না দিলে চোখ খুলে আয়নাতে তাকাল। অবাক হয়ে তাকিয়ে প্রশ্ন “ দোস্ত আমাকে কি বেশি উদ্ভট লাগছে? ইস দূর কেমন লাগছে!” নিলিমাকে থামানোর জন্য নাবিলা বলে “নাহ।অনেক ভাল লাগতেসেরে।“ কিন্তু তাতেও শান্ত হতে পারেনা ও। ফোনটা বেজে উঠলো। “হ্যালো?”



“এই কি অবস্থা? নাক ছিদ্র করেছো? ব্যাথা পেয়েছ? কষ্ট হচ্ছে? রেস্ট নাও তো।“ ফোনে বর্ষণের উদ্বিগ্ন কণ্ঠ। “ ইস এমন ভাবে বলছ যেন আমার ওপেন হার্ট সার্জারি হয়েছে!হে হে। আর নাক ছিদ্র কি আবার ? বল পিয়ারস আমি ঠিক আছি। কিন্তু আমাকে খুব বাজে লাগতেসে দেখতে! উহু উহু আমার কি হবে।“ “ দেখলে? আমি মানা করেছিলাম। এখন বুঝো। যাক তুমি অপেক্ষা করো আমি আসতেছি।“ বর্ষণের কথা শুনে খুব মন খারাপ হয় নিলিমার। নাহ কেন এই কাজ করলাম। কথা শোনা উচিৎ ছিল। ইশ কেমন লাগতেসে দেখতে।এই অবস্থায় আমাকে দেখলে ও অনেক রাগ করবে। হাসতেও পারে। ধ্যাত লজ্জায় নিলিমা মাথা নিচু করে মুখ ঢেকে রইল।











একঘণ্টা পর....................





“দেখিতো আমার বউটাকে কেমন লাগছে, দেখি। মাথাটা উঁচু করো দেখিনা?” হঠাৎ বর্ষণের কথায় চমকে উঠলো নিলিমা। “হুম ভালই তো লাগছে দেখি। এই নাও এটা তোমার জন্য।“ বলে বর্ষণ একটা নাকফুল এগিয়ে দিল। ঝিলিক দাওয়া লাল স্টোনের। “ থাঙ্ক ইয়উ । কিন্তু লাল! আমাকে তো লাল মানবেনা। ইশ” নিজেকে কেমন লাগছে না লাগছে এইসব ভাবতে ভাবতে মুখ ফসকে কথাটা বলে ফেলল ও। বর্ষণের মুখটা সাথে সাথে কাল হয়ে গেল। কি ভেবেছিল নিলিমা অনেক খুশি হবে। কেন যেন খুব খারাপ লাগতে লাগলো । নিলিমা কথাটা বলেই ভুল বুঝতে পারলো। এ কি করলাম। যে কিনা নাকফুল পছন্দ করেনা, যার কিনা রাগ হওয়ার কথা সে কিনা নাকফুল নিয়ে এসেছে শুধুমাত্র আমার জন্য!আর আমি কিনা এই প্রতিদান দিলাম। সাথে সাথে বর্ষণের হাতটা জাপটে ধরে ও। টলটলে চোখ নিয়ে তাকিয়ে থাকে, মনে মনে বলে আমি বুঝতে পারিনি। আমাকে মাফ করে দাও বর্ষণ।তুমি আমাকে এত ভালোবাসো ?...... কিন্তু কথাগুলো মুখে বলতে পারেনা। বর্ষণ ও তার মনের ভাষাটা যেন বুঝে নিয়ে ওর হাতটা আর জোরে চেপে ধরল আর মনে মনে যেন বলল হ্যাঁ তোমাকে অনেক ভালোবাসি।



..................................................................







শাবানা জামান গল্পটা বলা শেষ হতেই তার ইউনিভার্সিটি পড়ুয়া নাতি চিৎকার করে উঠলো।“ অসাধারণ দাদী। অসাধারণ। তুমি কিভাবে এত সুন্দর করে গল্প বানাও বলতো ? এটাই আমি ছোট গল্প লিখার প্রতিযোগীটায় পাঠাবো। দারুন প্লট দিয়েছ গল্পের। আমি একটু গুছিয়ে সাজিয়ে পাঠিয়ে দিব। কেমন?



আচ্ছা দিস বলে শাবানা জামানের মুখে হাসি।আয়নাটাতে তাকালেন। চোখে মোটা কাল পুরু কাঁচের ফ্রেম।চুলগুলো কাশফুলের মত সাদা।মুখে-চোখে বয়সের ছাপ।কিন্তু নাকের নাকফুলটি এখনো উজ্জ্বল।







মন্তব্য ৪৯ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১:২৯

কল্পচারী বলেছেন: Hello Grandma!
What's english for Nakful? :D

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৩৫

শায়েরী বলেছেন: হে হে নোজপিন

২| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১:৩১

নোমান নমি বলেছেন: কমেন্ট করলাম।
কিন্তু শাবানা জামানের নাকফুল উজ্ঝল না :P :P

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৩৬

শায়েরী বলেছেন: হে হে আপনি কি করে বুঝলেন

৩| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১:৫৩

মাহবু১৫৪ বলেছেন: :) :)

২৭ শে মার্চ, ২০১২ দুপুর ১২:০২

শায়েরী বলেছেন: এত হাসি কেন ভাই

৪| ২৫ শে মার্চ, ২০১২ রাত ১:৫৮

সাদাসিধা মানুষ বলেছেন: খুব ই চমৎকার গল্প :) :) অনেক ভাল লাগল। জানেন আমার ১ বড় ভাই এর বয়স প্রায় ৩৩-৩৪ কিন্তু নাক কান ফুটো ওয়ালা মেয়েকে বিয়ে করবেনা বলে এখনও বিয়ে হয়নি /:) /:) /:)

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৩৭

শায়েরী বলেছেন: অনেক ধন্যবাদ। কমেন্ট পেলে কি যে ভাল লাগে!
আপনার বড় ভাই এর কথা শুনে অবাক হলাম! পাগল নাকি!

৫| ২৫ শে মার্চ, ২০১২ রাত ২:১৭

আমি তানভীর বলেছেন: কমেন্ট করতেই হবে? না করলে হয় না :P :P :P :P


btw লেখা ভাল লাগছে :)

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৩৯

শায়েরী বলেছেন: না আমার ভাল ভাল কমেন্ট অনেক ভাল লাগে। তাই না করলে হবেনা। =)
বি টি ডাবলিও @ ধইন্না পাতা

৬| ২৫ শে মার্চ, ২০১২ রাত ২:৩৫

নিশাচর ভবঘুরে বলেছেন: ব্লগের একসময়কার সেরা কমেন্টবাজ শায়েরীকে আবার ফিরে পেলাম? :)

স্বাগতম। সুন্দর একটা গল্পে ফিরে এলেন।

কেমন আছেন?

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৪২

শায়েরী বলেছেন: আশ্চর্য ! কেও আমাকে মনে রেখেছে তাহলে! দারুন খুশি হলাম! হে হে। আসলে আমি ব্লগে এসে ঘুরে যাই। লগ ইন ও করিনা। মেজাজ খারাপ লাগে উল্টা পাল্টা পোস্ট দেখলে! এখন এখন ইচ্ছা আছে একদম ফিরে আসার। কিন্তু আমার জিপি এর পি৬ যেরকম ঢিলা জানিনা ঠিক মত আসতে দিবে কিনাহ।

আপনাকে অনেক বেশি ধন্যবাদ! হে হে

৭| ২৫ শে মার্চ, ২০১২ রাত ২:৩৬

পড়শী বলেছেন: অনেক সুন্দর। আমার মনে হয় গল্পটা শাবানা জামানের নিজের জীবনের। রাইট?

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৪৩

শায়েরী বলেছেন: নাহ হে হে সম্পূর্ণ ভুল আপু। একদম কল্পনা থেকে লিখা।

৮| ২৫ শে মার্চ, ২০১২ রাত ২:৪৮

blue_blood বলেছেন: অনেক সুন্দর।

২৬ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৭

শায়েরী বলেছেন: আপনাকে লেটুস পাতা

৯| ২৫ শে মার্চ, ২০১২ সকাল ১০:৫৯

আহসান২০২০ বলেছেন: আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে একটা নাকফুল কিনে দিয়েছিলাম সিংগাপুর থেকে। দেয়ার সময় বলেছিলাম, "আমার ভালোবাসা তোমার নাকে পরিয়ে দিলাম। যদি কাজের চাপে কখনো তোমার থেকে দূরে থাকি, তখন মনে করো আমি তোমার দেহে মিশে আছি"।
কিন্তু ওই হুতুম পেচি অন্য একটা লোককে বিয়ে করে ফেলেছে। সবকিছু সে নিয়ে গেলেও আমার নাকফুলটার প্রতি এখনো দাবী আছে। সারাজীবন থাকবে।

০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১০:৪২

শায়েরী বলেছেন: হা হা অনেক সুইট।
কিন্তু " আমার নাকফুলটার প্রতি এখনো দাবী আছে। সারাজীবন থাকবে।" কথাটার মানে বুঝলাম্না।

১০| ২৫ শে মার্চ, ২০১২ সকাল ১১:৪৪

বিতর্কিত বিতার্কিক বলেছেন: ভার্সিটি তে পড়ি , তবু ও ভিতরের Childish ভাবটা জেনো এখনো রয়ে গেছে ।আমার স্বপ্ন আল্লার যদি রহমত করেন আমি একদিন অনেক বড় কিছু করবো। ইনশাল্লাহ ।

ইনশাল্লাহ একদিন অনেক বড় কিছু করবেন। সেই গল্প সোনার অপেক্ষায় থাকলাম।

০১ লা এপ্রিল, ২০১২ সকাল ১০:৪৮

শায়েরী বলেছেন: অনেক ভাল লাগলো আপনার কথা শুনে
দোয়া করবেন যাতে ভাল একটি গল্প শোনাতে পারি।

১১| ২৫ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০২

মাহফুজার রহমান বলেছেন: চমৎকার
কথায় কথায় গল্প শুনেয়ে দিলে
বেশ ভালোই লাগলো
লিখে যাও বন্ধু
:-B

১২| ২৫ শে মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১২

মিথিলা মাহমুদ বলেছেন: :)

১৩| ২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৪২

নতুন বলেছেন: :)

:)

২৬ শে মার্চ, ২০১২ রাত ২:৪৪

শায়েরী বলেছেন: কি ব্যাপার! সবাই খালি হাসে ক্যান?

১৪| ২৬ শে মার্চ, ২০১২ দুপুর ১২:২৪

সাদাসিধা মানুষ বলেছেন: আসলেই ঐ বড় ভাইটা পাগল! কত আশা ১টু বিয়া খামু আর হয়ই নাহ :(( :(( :(( :((

১৫| ২৭ শে মার্চ, ২০১২ রাত ১১:২২

~মাইনাচ~ বলেছেন: আমিতো পড়িনি, কমেন্টকি দিতে হবে।


শুধু শুরুর কিছু পড়েছি, আর শেষের কিছু, আর মাঝখানের কিছু। আর কিছুইতো পড়িনি ;)

১৬| ২৮ শে মার্চ, ২০১২ রাত ৯:২২

মৃত্যুঞ্জয় বলেছেন: শাবানা জামানের মুখে হাসি।আয়নাটাতে তাকালেন। চোখে মোটা কাল পুরু কাঁচের ফ্রেম।নাকের নাকফুলটি এখনো উজ্জ্বল।


দারুন B-)) B-))

১৭| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:৫৬

মৃত্যুঞ্জয় বলেছেন: গল্পের ফিনিশিং খুব ভালো লাগল

শুরু তো অবশ্যই ভালো হয়েছে , গল্পটিও চমৎকার।

১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৩৩

শায়েরী বলেছেন: ধন্যবাদ

১৮| ৩০ শে মার্চ, ২০১২ দুপুর ১২:৪৩

ইলুসন বলেছেন: ভালবাসার গল্প আর ভাল্লাগেনা! /:) তাও কইছেন এই জন্য কমেন্ট কইরা গেলাম।

০৩ রা এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:২৮

শায়েরী বলেছেন: ভাই ধন্যবাদ
দাঁড়ান আপনার জন্য ভূতের গল্প লিখব

১৯| ০৪ ঠা এপ্রিল, ২০১২ বিকাল ৫:২৮

সাইফুলহাসানসিপাত বলেছেন: অনেকদিন পর লিখলে । গল্প ভাল লাগল । আবার হাওয়া হয়ে যেওনা কিন্তু :|

০৬ ই এপ্রিল, ২০১২ সকাল ৯:২৫

শায়েরী বলেছেন: হে হে ধন্যবাদ
ইনশাল্লাহ হারাবো না

২০| ১০ ই এপ্রিল, ২০১২ বিকাল ৫:৪৪

নতুন বলেছেন:

২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১২

শায়েরী বলেছেন: হি হি ধইন্না পাতা

২১| ২২ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪২

সমুদ্রচারী বলেছেন: কেমন আছেন!!! এখনও কি সুধু কমেন্ট করেন না মাঝে সাঝে কিছু লেখেনও

২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:১০

শায়েরী বলেছেন: হি হি কেমন আছেন আপনি? নাহ আখন কিছুই করিনা আমি আখন ভিজিট মন্ত্রী। খালি ব্লগ ভিজিট করে যাই

২২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১১:০৪

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দারুণ ! অনেক সুন্দর করে লিখেছেন... :)

৩০ শে এপ্রিল, ২০১২ দুপুর ২:৫৩

শায়েরী বলেছেন: সত্যি ! ধন্যবাদ দাদা

২৩| ২৩ শে এপ্রিল, ২০১২ বিকাল ৪:২২

রাহি বলেছেন: পরে পড়ব। :| :|| /:)

২৪| ২৩ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৬:০৮

ইহতিশাম আহমদ বলেছেন: নবীন লেখক সমাবেশ ২০১২-তে পুস্তক প্রর্দশনী ও বিক্রয়ের জন্যে যোগাযোগের আহবান

২৫| ০২ রা আগস্ট, ২০১২ রাত ২:৫৮

সমুদ্রচারী বলেছেন: fb te add kore nile khusi hobo bon,amr profile e link deya ache

২৬| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৪

সামছুল ইসলাম মিয়া কর্নেল বলেছেন: HHHHHHHHHHHAAAAAAAhhhhhhhhhhhhhaaaaaaaaaaa :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D :D a i also want nosepin for my sweet little wife aged 04years................ she will look gorgious!

২৭| ১১ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৫২

*কুনোব্যাঙ* বলেছেন: কমেন্ট করলাম। রিপ্লাইয়ে থ্যাংক্স মাস্ট :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৯

শায়েরী বলেছেন: ধন্যবাদ

২৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৪

জাওয়াদ তাহমিদ বলেছেন: আপুমনি গল্প টা অনেক সুন্দর হয়েছে। :)

২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:১৮

শায়েরী বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

২৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:১৬

দুঃখিত বলেছেন: খুবই জোস লাগলো :)

২৭ শে মার্চ, ২০১৩ রাত ৮:২৯

শায়েরী বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.