| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেলোয়ার হোসাইন সাইদির ফাঁসি র রায় দেয়ার সাথে সাথে সারা দেশে জামাত শিবির এর তান্ডবে মারা গেছে আনুমানিক ৫২ জন, স্বাধীন বাংলাদেশে এটা প্রত্যাশিত নয়। জামাতে ইসলামী একটা ইসলামী দল তারা তাদের আচরনে ইসলাম বহন করবে এটাই সব ধর্মের মানুষ প্রত্যাশা করে। ইসলাম শুধু জিহাদের কথা বলে না। সহনশীলতা, ধৈর্য, সহমর্মিতা, ন্যায়বিচার, এগুলো নিশ্চিত করে। অথচ এর কোনটাই যেন ইসলামী দলগুলোর মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না। আওয়ামী বা বিএনপি এরা পুজিবাদী সমাজের ধারক বাহক এরা যে আচরন করবে একটা ইসলামী দল যদি সেই আচরন করে তাহলে তো ইসলাম কলুষিত হবে। আমাদের দেশের ইসলামী দলগুলো যে কার্যক্রম দেখাচ্ছে তা দেখে সারাবিশ্বের মানুষ কি ভাবছে, আজকে বিশ্বের কাছে ইসলাম মানে উগ্রবাদী, ইসলাম মানে জঙ্গি, ইসলাম একটা আতঙ্কিত শব্দে পরিণত হচ্ছে, এর জন্য কে দায়ী? আমরা না অমুসলিমত, আমি ইসলাম সর্ম্পকে খুব বেশি জানি না, তবে শুনেছি হযরত মুহাম্মদ (সাঃ) কে সব মানুষ বিশ্বাস করত, মুসলিম ও অমুসলিম আল আমিন উপাধি তিনি পেয়েছেন কিন্ত মুসলিম অমুসলিম সবার কাছ থেকে। এটা কিন্তু অর্জন করে নিতে হয়েছে তাকে, মানুষ তার কাছে আসত ন্যায় বিচারের জন্য, মানুষ তার প্রচারিত ইসলাম ধর্ম গ্রহন করুক আর না করুক তাকে কিন্ত মেনে নিয়ছিল সত্য আর ন্যায় এর আদর্শ হিসাবে, কিন্ত এখন আমাদের দেশে যারা ধর্মীয় দল করেছেন বা করছেন ইসলাম রক্ষা করার জন্য তারা একটু ভাবুন তো আপনারা ইসলাম রক্ষা করচছন না ইসলাম বিকৃত করছেন, ভাই আপনারা যারা ইসলাম রক্ষার নামে দল গঠন করছেন তারা আগে ইসলাম ধারন করেন, এমন যেন হয় মানুষ আপনাদের দেখে বোঝে ইসলাম মানে ধৈর্য ধারন করা, ইসলাম মানে সুন্দর করে কথা বলা সব মানুষের সাথে, সব ধর্ম ও ধর্মে মানুষকে সম্মান করা, মানুষকে ভালবাসা, তাহলে ইসলাম বিশ্বের মাঝে সমাদৃত হবে অথচ আপনাদের জন্য আজকে হুজুর গোছের মানুষ দেখলে মানুষ দুরে সরে যাচ্ছে ভয়ে যে কাছে বোমা থাকতে পারে, আপনাদের দেখলে কথা বলতে ভয় পায় যে কোন কথা কি বলে ফেলি উনি যদি মাইন্ড করে ফেলেন তাহলে বিপদ আছে, আজকে সমাজ কর্তৃক আপনার ধিকৃত হচ্ছেন। এটা কেন ভাই এটা তো ইসলামের চরিত্র হতে পারে না। আপনারা বলতে পারেন এটা পশ্চিমা সমাজ আপনাদের নামে অপপ্রচার করছে, কিন্ত ভাই একটা মিথ্যাও পৃথিবীর বুকে ইতিহাস এ সমুউজ্জল হতে পারে নি, দেখেন আবু লাহাব, নমরুদ, হিটলার, মীর জাফর কাউকে মানুষ অনুসরন করে না ঘৃনা করে, সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করা যায়না। যা হোক ভাই আমি বলতে চাই আগে আমাদের আচরন ঠিক করি তার পর অন্যকে বলি আপনার আচরন ঠিক করেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৭:৪৪
শেখ সাইফুল বলেছেন: ইসলামী দল গুলোর কাছ থেকে মানুষ এ রকম তান্ডব প্রত্যাশা করে না। আর এ রকম আচরন ইসলাম সমর্থন করে না, সুতরাং আপনারা যদি ইসলাম রক্ষা করতে চান তাহলে সহনশীল ও বিনয়ী হন। ইসলাম বিনয়ের ধর্ম আপনার বিনয়ই আপনার ধর্মকে সকল ধর্মের মানুষের কাছে শুভেচ্ছাবানী পৌছে দেবে যা হযরত মুহাম্মদ (সাঃ) করেছিলেন।