| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ শনিবার, ২ ফেব্রুয়ারী, সকালটা ভাল গেলো খুলনার, কিন্ত বিকাল ৪.৩০ থেকে খুলনার নিরালার মোড়ে শুরু হয়ে গেল জামাত বিএনপি' র সাথে পুলিশের যুদ্ধ, আমি একটা কোম্পানিতে কাজ করি আমাকে যেতেই হবে কাজে, আমি যখন নিরালা দিয়ে যাচ্ছিলাম দেখলাম আমাদের গলির রাস্তা অনেক ভিড় আমি ভাবছিলাম এই রাস্তা এত ভিড় কেন, আমি যেই আমার গাড়ী নিরালার দিকে মোড় নিলাম তখন সবাই বলল ভাই এই দিক দিয়ে যাবেন না, সামনে গোলাগুলি হচ্ছে, আমি ঘুরে অন্য রাস্তা দিয়ে গেলাম দেখলাম, শহরের সমস্ত জায়গায় কেমন যেন একটা অস্তিরতা কাজ করছে অনেক দোকান বন্ধ যেগুলো খোলা ছিল সেগুলোও অর্ধেক সাটার টানা যেকোন মুহুর্তে বন্ধ করতে পারবে। কেউ কোন কথা বলতে চাচ্ছে না, সবার মনে একটাই আতঙ্ক কোথায় যে জামাত শিবির লুকিয়ে আছে আর কি বলব তার যদি অতর্কিত হামলা চালায়, আর আমার পরিচিত হিন্দু সম্প্রদায়ের দাদা দিদিরা বলছে শাখা সিদুর খুলে বাইরে বেরোতে হবে। সবসময় একটা আতঙ্কে সময় কাটাচ্ছে তারা। আমার মনে হচ্ছে এই যদি এমন হয় তাহলে ৭১ এ আমার বাবা মা আর আমার দেশের মানুষ কি আতঙ্কের মধ্যে না সময় পার করেছে। অনেকেই বলছে এটা যেন একাত্তরের পুনরাবুত্তি। সবাই শঙ্কিত কি হবে, সরকার কি পারবে এই জুলুম নিবৃত করতে। না সরকার আর একটি সমস্যার সৃষ্টি করে ফেলবে, যাতে মানুষের জান মালের উপর নিরাপত্তা বিঘ্নিত হয়। তবে বেশীর ভাগ মানুষ যারা রাজনীতি করে না বা বিবেক বোধ আছে তার যুদ্ধাপরাধীর বিচার কার্যকর দেখতে চাই। তবে সবার আশা এর সুষ্ঠ প্রতিকার হোক।
©somewhere in net ltd.