নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার

জানতে ও জানাতে চাই

শেখ সাইফুল

আমি যেন আমার কাজটা সঠিক ভাবে করতে পারি এই আমার প্রত্যাশা।

শেখ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

বিচার অসম্ভব

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৬

বিচার সম্পূর্ন করতে হলে অবশ্যই আওয়ামী লীগ কে বিএনপি 'র সাথে বসে ঐক্যমতে আসতে হবে তা না হলে দেশে অরাজগতা সৃষ্টি হবে যার খেসারত দিতে হবে সাধারন মানুষ কে। কারন হিসাবে একটা উপমা দিলেই আপনারা পরিষ্কার হয়ে যাবেন। মনে করুন আপনার গ্রামের মোট লোকসংখ্যা ১০০০ তার মধ্যে বিএনপি'র সমর্থক ৩০০ বা তার কাছাকাছি অনুরুপ আওয়ামীলীগের সমর্থক ও একই । আর জামাত আছে ১০০ বা ১৫০ বাকী লোক নিরপেক্ষ তারা কোন ভুমিকা কোনদিন রাখবে না। আর বিএনপি আর আওয়ামী লীগ দল করে কোন না কোন স্বর্থের জন্য স্বর্থের একটু হানি হলে এরা দল পাল্টাতে একটুও দ্বিধা করে না। কিন্তু জামাত শিবির কিন্ত সার্থের জন্য দল করে না বা স্বর্থের জন্য দল পরিবর্তন করে না। আপনার জানেন আমার মনে হয় একটা প্রমানও পাবেন না যে জামাত বা শিবির এর সদস্য হতে দল ত্যাগ করে অন্য কোন দলে যোগ দিয়েছেন। কিন্ত এর প্রমান অন্য দলগুলোতে হরহামেসাই দেয়া যায়। এখন জামাত শিবির এর দলীয় কার্যক্রমের নমুনা এই কয়েকদিনে দেখেছে দেশের লোক। এখন এদের সামাজিক ভাবে প্রতিরোধ না করতে পারলে শুধু আইন বা বিচার করে আমার মনে হয় একা আওয়ামীলীগ পারবে না। কারন আওয়ামীলীগ বিএনপি বাদে জামাতের বিরুদ্ধে মাঠে নামলে গৃহযুদ্ধ বেধে যাবে যা বিএনপি সমর্থিত হবে সেখানে জীবনের বাজি রেখে আওয়ামী লীগ কিন্ত যুদ্ধে যাবে না আর প্রশাশন দিয়ে দেশের ৪০% মানুষকে দমন করতে গেলে কি যে হবে তা আমি তো ভাবতে পারছি না আপনারা ভাবতে পারলে সরকারকে জানাবেন। অন্যথায় বাংলাদেশের অবস্থা কিন্ত আবগানিস্থানের মত হতে সময় বেশী লাগবে না। তাই বলি যারা বুদ্ধিজীবি আছেন তারা অন্তত দলবাজী না করে সরকারকে ভাল পরামর্শ দেন যেন বিএনপিকে এবং অন্য যে ইসলামী দল আছে তাদের সাথে আলোচনা করে জামাত শিবির এর মত যুদ্ধাপরাধীদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার রহিত করা হউক। কোন অবস্থাতেই আমার মনে হয় না বিএনপি কে বাদ দিয়ে জামাত শিবিরকে দমন করা যাবে। আজকে সারাদেশে মানুষ কথা বলতে ভয় পাচ্ছে, এভাবে একসময় মানুষ কিন্ত সরকারের উপর দোসারোপ করা শুরু করবে যে সরকার যদি ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি'র তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার দাবিকে অগ্রাহ্য করে তাহলে বিএনপি ও ক্ষমতার জন্য জামাত শিবির কে মদদ দিয়ে যাবে। এখন ভাই ক্ষমতা আটকে ধরতে গেলে জামাত হাতছারা হবে আর জামাত হাত ছাড়া হলে মানে রাখবেন আজকে েযেভাবে তান্ডব করছে আগামী ২০ বছর পর এভাবে ক্ষমতা নিয়ে নিবে ঠিক আবগানিস্থানের মত। তখন কিন্ত বিএনপি বা আওয়ামীলীগ গলায় মাছের কাটাঁ ফোটার মত কথা বন্দ করে বসে থাকা ছাড়া কোন উপায় থাকবে ন্।এই ৪০ বছরে আপনাদের মদদে যা দেখাল এভাবে আর ২০ বছর গেলে এদের ক্ষমতা জ্যামিতিক হারে বাড়বে। সুতরাং আওয়ামী লীগ ক্ষমতাশীন দল হিসাবে এবং মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে জাতীয় ভাবে এ সমস্যার মোকাবেলা করতে হবে তা না হলে এ সমস্যা এত সহজে সমাধান করা যাবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.