নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলা আমার

জানতে ও জানাতে চাই

শেখ সাইফুল

আমি যেন আমার কাজটা সঠিক ভাবে করতে পারি এই আমার প্রত্যাশা।

শেখ সাইফুল › বিস্তারিত পোস্টঃ

এগোচ্ছি না পিছিয়ে যাচ্ছি

১৪ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১১

আমি আগেও বলেছি যুদ্ধাপরাধীর বিচার করার দায় আওয়ামী লীগ সরকারের একার নয়। আর এখনকার আওয়ামীলীগ যদি নিজেকে ৭১ এর আওয়ামীলীগ মনে করে তাহলে মস্তবড় ভুল করবে। বঙ্গবন্ধুর আওয়ামীলীগ পেয়েছিল ৯৮% জনগনের মেনডেট, এবং স্বধীনতা পূর্ব বঙ্গবন্ধুর গ্রহনযোগ্যতা ছিল ১০০% কিন্ত বর্তমান আওয়ামীলীগের জসসমর্থন গত নির্বচনে ছিল ৪৪% সুতরাং অর্ধেকের বেশী জনগন আওয়ামীলীগকে প্রত্যক্ষ সমর্থন করে না। এবং বিএনপি'র সমর্থন ছিল ৩৮% এবং এই দলটি বাংলাদেশের নতুন গনতন্ত্র শুরু হবার পর দুই বার সরকার গঠন করেছেন। সুতরাং যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে এই দলটিকে বাইরে রেখে যুদ্ধের ৪০ বছর পর বিচার করতে গেলে কি হবে কি হতে পারে তা একটু জনগন দেখেছে এবং আমার মনে সামনে আরো দেখবে আমাদের রাজনীতিবিদরা কিভাবে জামাত শিবির কে তাদের রাজনীতিতে ব্যবহার করেছে সে নজীর দেখিয়েছে এখন ও দেখাচ্ছে, সরকারের সচ্ছতা থাকা অবশ্যই দরকার এই বিচার সরকার একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যদি মনে করে কে আমাকে ঠেকায় তাহলে ভুল করবে এবং সে ভুলের খেসারত দিবে জনগন, আজ বাংলাদেশের অর্থনীতি যে গতিতে এগিয়ে যাচ্ছে এর জন্য সরকারকে ধন্যবাদ, সরকারের অছস্বতার জন্য সরকার এর ধন্যবাদ টা জনগনের কাছ থেকে পায়নি। সরকার বা বিরোধীদল উভয়ই মনে করে তার ধোয় তুলশির পাতা তাদের গায়ে কোন কালিমা থাকতে পারে না। এ পযন্ত কোর সরকার তাদের কোন ভুলের কথা স্বীকার করে নি, সহনশীলতা দেখায়নাই, যখন যে ক্ষমতাই গেছে সে এমন আচরন করেছে যে মনে হয় সে যেন আগেকার রাজা বা বাদশা যার কোন প্রতিদ্বন্দি নেই।যাই আমি বলতে চাচ্ছি সরকার যদি রাজনৈতিক উদ্দেশে যুদ্ধাপরাধীর বিচার শুরু না করত তাহলে আজকে এই অবস্থা হত না, আজকের জন্য যা হচ্ছে এবং যা হবে সবকিছুর দায় সরকারকে নিতে হবে যদি জয়ী হয় তাহলে পুরস্কার আর পরাজিত হলে কিন্ত ভাই জনগন রাস্তায় টেনে নামাবে। আমি আগেও বলেছি এখনও বলছি যু্দ্ধাপরাধীর বিচার জাতির দায় সরকার যদি এই দায় হতে মুক্ত করতে চায় তাহলে এখনও মুক্তিযোদ্ধারা যারা বেচে আছেন, সমস্ত রাজনৈতিক দলের সাথে বসে কিভাবে যুদ্ধাপরাধীর বিচার করতে হবে কতজনকে বিচারের আওতায় আনতে হবে তার একটা লিষ্ট করে সমন্বিত ভাবে করতে পারত তা না করে শুধু নিজের ইচ্ছামত বিচার করলে জনগন মানবে কেন, বেছে বেছে শুধু বিরোধী দলের যুদ্ধাপরাধিদের ধরবেন আর নিজের দলের তোষন করবেন এটা কিন্ত জনগন মানবে না। বঙ্গবীর কাদের সিদ্দিকি বললেন সাকা চৌধুরীর বাবা পিচ কমিটির চেয়াম্যন ছিল আর শেখ হাসিনার বেয়াই এর বাবাও পিচ কমিটির চেয়ারম্যন ছিল, আমার প্রশ্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা হয়ে কেন রাজাকার পরিবারের সঙ্গে আত্বীয়তা করলেন, আর আজকে আত্বীয়তা করে কিভাবে একা সরকার প্রধান হয়ে শুধু নিজের পছন্দমত লোককে বিচার করবেন এটা অশোভন এবং অযোক্তিক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.