| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন বাংলাদেশে যে অবস্থার সৃষ্টি হয়েছে যে আপনি যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলতে যা্ন তাহলে একদল আপনার গায়ে নাস্তিকের তকমা লাগিয়ে দিবে, আবার যদি মুক্তিযুদ্ধের বিচার নিয়ে আওয়ামীলীগ এর অবস্থান ও কার্যকলাপ নিয়ে সঠিক কথা বলেন তাহলে আপনি হয়ে যাবেন রাজাকার, এখন কোন কথা বলার উপায় নেই, একটা গান শুনেছিলাম ছোটবেলায় গানের শিল্পি কে মনে নেই তবে গানের প্রথম কলি মনে আছে এবং তার সত্যতা পরতে পরতে অনুভব করছি এই বাংলাদেশে, কলিটা ছিল, " জামানা খারাব হে উচিত বলা মানা উচিত কথা বলতে গেলে সবাই বলে সালা,"। আজকে আমাদের সাধারন মানুষের ঠিক এই অবস্থা। রাজাকার না নাস্তিক কোনটা বেছে নিবেন আপনার ব্যাপার তবে যেটাই নেন কাউকে খুশি করার জন্য কোনটাই নিয়েন না মন যা বলে সেটা করুন তাহলে অন্তত নিজের কাছে সঠিক থাকবেন।
©somewhere in net ltd.