| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা পাপিষ্ঠ ইবলিশ মূসা (আঃ) এর নিকট উপস্হিত হয়ে বলতে লাগলঃ 'হে মূসা আপনাকে আল্লাহ তা'য়ালা রিসালত ও নবুয়তের সম্মানে ভূষিত করেছেন, আপনার সাথে সরাসরি কথা বলেছেন ।' হযরত মূসা (আঃ) বললেন, তা অবশ্যই ; কিন্তু তোমার উদ্দেশ্য কি ? তুমি আমার কাছে কি চাও ? এবং তুমি কে ?' ইবলিশ বললো, -'হে মূসা ! আপনি আপনার প্রভুর কাছে বলুন যে, আপনার একজন মাখলুক তওবা করতে চায় ।' তখন আল্লাহ তা'য়ালা মূসা (আঃ) এর নিকট ওহী প্রেরণ করলেনঃ 'হে মূসা ! তুমি তাকে বলে দাও যে, আল্লাহ তা'য়ালা তোমার দরখাস্ত শ্রবণ করেছেন। অতঃপর তাকে হুকুম কর, সে যেন আদম এর কবরকে সম্মুখে রেখে সিজদা করে । যদি সে এভাবে সিজদা করে নেয়, তা হলেও আমি তার কবূল করে নিবো এবং তার সমস্ত গুনাহ মাফ করে দিবো ।'
হযরত মূসা (আঃ) ইবলীসকে এ কথা জানালে সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে গেল এবং দম্ভের সাথে বলতে লাগল, ' হে মূসা ! আমি আদমকে বেহেশ্তে সিজদা করি নাই, এখন তার মৃত্যুর পর আমি তাকে সিজদা করতে পারি না ।'
বর্ণিত আছে- ইবলিশকে যখন দোযখে নিক্ষেপ করার পর কঠিন শাস্তি দেওয়া হবে, তখন জিজ্ঞাসা করা হবে, -'আল্লাহর আযাব কেমন হচ্ছে ?' সে বলবে,-'অত্যন্ত কঠিন, যারপর আর কঠিন হতে পারেনা ।' এ সময় ইবলিশকে বলা হবে , 'হযরত আদম (আঃ) তো বেহেশ্তে আছেন, তুমি এখনও তাকে সিজদা করে মাফ চেয়ে নাও, তোমাকে মাফ করে দেওয়া হবে ।' এ কথার পরও সে হযরত আদম (আঃ) কে সিজদা করতে অস্বীকার করবে ।
এক রেওয়াতে বর্ণিত আছে, - আল্লাহ তা'য়ালা ইবলীশকে এক লক্ষ বৎসর পর পর দোযখ হতে বাহিরে আনয়ন করবেন এবং হযরত আদাম (আঃ) কে ও বাহিরে আনা হবে । অতঃপর তাকে সিজদা করার হুকুম করা হবে । তখনও বার বার ইবলিশ তা করতে অস্বীকার করবে । এভাবে পুনঃ পুনঃ জাহান্নামে নিক্ষেপ করা হবে ।
প্রিয় পাঠক ! আপনারা যদি ইবলিশের প্রতারণা ও ষড়যন্ত্র হতে রক্ষা পেতে চান, তা'হলে মাওলা পাকের সান্নিধ্যে আশ্রয় গ্রহণ করুন এবং আত্নরক্ষার জন্য তার কাছেই প্রার্থনা করুন ।
১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:০৪
েশখসাদী বলেছেন:
মন কেন ভালো নেই ভাই ? মন ভালো করার জন্য স্রষ্টার কাছে চান ।
২|
১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:১৩
সাইমনরকস বলেছেন: ধন্যবাদ। তবে এসকল ঘটনা অত্যন্ত সত্যি। আল্লাহেক বিশ্বাস করুন। শয়তানের সাখে কখনও আপোষ করতে যাবেন না। তা না হলে শয়তানের সাথে আগুনে পুড়ার জন্য প্রস্তুত থাকুন। কোরআল শরীফেই লেখা রয়েছে যে ধর্মকে নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। এই বাড়াবাড়ির জন্যই আমরা মুসলিমরা এখন জঙ্গি বলে পরিচিত। আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুন। আমীন।
১৩ ই জুলাই, ২০১১ সকাল ৮:০৩
েশখসাদী বলেছেন:
আল্লাহ সবাইকে সুবুদ্ধি দান করুন। আমীন।
৩|
১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৩৪
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: হুম।শয়তান থেকে দূরে থাকুন ![]()
২৩ শে জুলাই, ২০১১ সকাল ৭:১১
েশখসাদী বলেছেন:
আমরা খুব সহজেই তার শিকারে পরিণত হয়ে যাই ।
৪|
১২ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:০৯
আমি নি (?) বলেছেন: তবে যাই বলুন, তার ব্যক্তিত্ব টা কিন্তু দেখার মত। শুধু একবার একটু খানি ছোট হয়ে আদমকে একটা সিজদা দিলেই যেখানে বেহেস্ত, সে নরক বেছে নিয়েছে। সে হাজার বছর, লক্ষ বছর বা অনন্ত কাল নরকে পূড়বে, তাও নত হবে না। নরকের আগুণ তার কাছে ব্যর্থ। সে আগুনে পূড়বে, আর ঈশ্বরকে অন্তহীন পোড়াবে ক্রোধের আগুনে।
৫|
১২ ই জুলাই, ২০১১ রাত ৮:১৪
নষ্ট কবি বলেছেন: আমি নি- আপনার মত করে তো ভেবে দেখিনি
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১১ বিকাল ৫:৫৮
নষ্ট কবি বলেছেন: আগুন ভাল লাগে
আগুন যেমন করে পোড়ায়
আমি তেমন করে পূড়তে চাই
হে হে হে
অসংগতি পূর্ণ কমেন্টের জন্য আমাকে আগুনে দিন
মন ভালা নাই- তাই কমেন্ট খানা করলাম