নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

বিয়ের পয়লা রাতে বিড়াল মারা বা মার্জার নিধন কাব্য:

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:১৪

সৈয়দ মুজতবা আলীর লেখা থেকে সংগ্রহকৃত-

(পুরাটা না পড়লেও শেষটুকু পইড়েন)

অনেকেই বিয়ের পয়লা রাতে বিড়াল মারার বিষয়টি কি জানতে চায় বিজ্ঞজনের কাছে। বিজ্ঞরাও বেশ ভেব চিন্তে একটা আগোছালো উত্তর দেয়। প্রশ্নকর্তা অবশ্য বেশীরভাগ ক্ষেত্রেই সেই উত্তর শুনে হতাশ হন!

ব্লগের পাঠকদের কেউ কেউ হয়ত জানতে পারেন এর সঠিক উত্তর কিন্তু এ অব্দি আমি এর সত্যিকারের কাহিনীটা শুনিনি। গদ্য সাহিত্য পাঠের সময় আমি সাধারনত প্রমান সাইজের কঠিন কঠিন কবিতাগুলোকে পাশ কাটিয়ে যাই। কিন্তু সেদিন মুজতবা আলী সমগ্রে ফের চোখ বুলাতে গিয়ে কি ভেবে ‘গরবে কুশ শব-ই আওয়াল’ বা মার্জার নিধন কাব্যটি পড়তে গিয়ে যেন অন্য রকম কিছু একটা আবিস্কার করলাম। আরে এইটেইতো খুজছিলাম মনে মনে বহুদিন ধরে।

অধমের স্পর্ধা হল মুল কাব্যের সাথে গদ্যের মিশেলে আদি গল্পটি না জানা এই কবিতাটি না পড়া পাঠকদের সামনে তুলে ধরতে।ভুলভ্রান্তি হয়ে থাকলে পাঠকেরা ক্ষমাসুন্দর দৃস্টিতে দেখবেন বলে আশা করি।-

কাব্যের শুরুতে বিস্তর দৃস্টি আকর্ষন পূর্বক কবি বলেছেন;

পুরানা যদিও কেচ্ছা তবু হর্বকৎ

সমঝাইয়া দিবে নয়া হাল হকিকত।

গল্পটা ইরানের দুর্দান্ত সুন্দরী দুই যমজ বোনকে নিয়ে। তাদের রুপের বর্ননা কবি এইভাবে করেছেন;

ইরান দেশেতে ছিল যমজ তরুণী।

ইয়া রঙ ইয়া ঠঙ, নানা গুনে গুণী।

কোথায় লায়লী লাগে কোথায় শিরীন

চোখেতে বিজলী খেলে ঠোঁটে বাজে বীণ।

ওড়না দুলায়ে যবে দুই বোন যায়

কলিজা আছাড় খায় জোড়া রাঙা পায়।

তাদের দেখে নাকি রাস্তার ফকিরেরও মনে প্রমের দোলা লাগে। আর সেই রুপের তারিফ করতে গিয়ে সারা দেশের লোকই যেন জ্ঞান হারায়। রুপতো আছেই তার উপরে এতিম সেই কন্যাদ্বয় প্রচুর ধন সম্পদের মালিক।রুপ আর সেই অর্থ প্রাচূর্যের অহংকারে তাদের যেন মাটিতে পা পড়ে না।

তাই দুই নারী চায় থাকিতে আজাদ

কলঙ্কের ভয়ে শুধু বিয়ে হৈল সাধ

তবে বিয়ে করার পরে কিভাবে স্বমীকে তাদের আজ্ঞাবহ দাস করে রাখা যায়?

অনেক ভেবে চিন্তে তার একটা উপায় বের করল। তারা বিয়ে করবে শুধু এই শর্তে যে তাদের স্বামীদ্বয়কে প্রতিদিন সকালে পঞ্চাশ ঘা করে জুতার বাড়ি খেতে হবে!

স্বভাবতই তাদের সেই শর্তের কথা শুনে সবাই হকচকিয়ে গেল!এইটে কোন কথা হল?

কোন পুরুষের সাধ হবে আপন স্ত্রীর হাতে পঞ্চাশ ঘা করে জুতার বাড়ি খাওয়ার।সেই শহরে শত সহস্র বিবাহযোগ্য সুদশর্ন পুরুষ থাকা সত্বেও এমন অপমান জনক শর্তের কারনে কেউ এগিয়ে এলনা।এভাবেই কেটে গেল মাস বছর কিন্তু তারা থেকে গেল অনুঢ়া।

সেই শহরেরই দুই আপন ভাই ফিরোজ আর মতিন। ভীষন দরিদ্র ছিল তারা।সারাদিন পেটের ধান্দায় ঘুরে বেড়ায়।খেটে খুটে চেয়ে চিন্তে কোনমতে অন্ন সংস্থায় হয়। এত কষ্ট যেন তাদের আর সহ্য হয়না।

অবশেষে মতিন একদিন ফিরোজের কাছে প্রস্তার রাখল সেই দুই কন্যাকে বিয়ে করার। না হয় চোখ মুখ বুজে পঞ্চাশ ঘা জুতার বাড়িই সহ্য করলাম কিন্তু থাকতে পারবতো আরাম আয়েসে। ফিরোজের মনে দ্বীধা ছিল একটু তবুও ভাইয়ের প্ররোচনায় সে রাজী হল।

বিশাল আয়োজন করে তাদের বিয়ে হল-তারপর…

চলি গেল দুই ভাই ভিন্ন হাবেলিতে

মগ্ন হইল মত্ত হইল রস কেলিতে।

….

তিন মাস পরে বিঝ খুদার কুদ্রতে

আচম্বিতে দু ভায়ের দেখা হল পথে।

কোলাকুলি গলাগলি সিনা কলিজায়

মরি মরি মেলা মেলি করে দুজনায়।

ফিরোজের মাথায় বিশাল এক টাক দেখে তাজ্জব বনে গেল মতিন-একি অবস্থা মতিন?

-কেন এইটেই তো হওয়া স্বাভাবিক আমি আশ্চর্য হচ্ছি এই দেখে তোমার মাথার চুল দেখি আগের মতই আছে একটাও পড়েনি বা পাকেনি। তোমার সাস্হ্য দেখি আগের থেকে অনেক ভাল হয়েছে,চেহারায়ও এসেছে চিকনাই। ব্যাপারকি বলতো ভাই?

-আগে বল ব্যাপার কি তোর এই দুরবস্থা কেন?দেখেতো মনে হচ্ছে আগের থেকে খুব একটা ভাল অবস্থায় নেই। তাহলে এই সাদি করে লাভ কি হল?

প্রতিউত্তরে বেশ কাচুমাচু হয়ে লজ্জায় মাথা নিচু করে ফিরোজ বলল,

-প্রতিদিন সকালে জুতার মার খেতে হবে এই চিন্তায় রাতে ঘুম হয়না। খাবারেও রুচী নেই খেতে মন চায়না।কিন্তু তুমিতো দেখছি মার ধোর খেয় বেশ বহাল তবিয়তে আছ।

-কি বলিস-কে মারবে আমায়! হায় হায় তোকে বুঝি এখনো জুতার বাড়ি খেতে হয়।

ভীষন অবাক হল ফিরোজ, তার মানে?

-আমার তো চুল ধরে পেটাতে পেটাতে মাথায় টাক পড়ে গেছে!

-তাই নাকি? আমাকে পেটানোর দুঃসাহস ওর আছে নাকি! প্রথম রাতেই যে ধ্যাতানি দিয়েছি।

-তাই নাকি ক্যামনে-ক্যামনে?

-শোন তাহলে বলছি। আমি আগে থেকেই জানতাম আমার বিবির খুব পেয়ারের একটা বেড়াল আছে- তাই নতুন একটা বুদ্ধি করে বাসর ঘরে ঢোকার আগেই সাথে করে নিয়ে গিয়েছিলাম একখানা ধারালো তলোয়ার।

বিবি যখন নিজ হাতে করে পোলাও কোর্মা মুর্গী কালিয়া তুন্দুরী বাখরখানি নিয়ে যখন আমার কামরায় ঢুকল তার পেছন পেছন আসল সেই অতি আদরের বেড়াল। রসালো খাবারের গন্ধ পেয়ে যেই বিড়ালটা 'মিয়াউ' করেছে অমনি খাপ থেকে তলোয়ার বের করে দিলাম এক কোপ!

এই দেখে বিবি আমার প্রায় মূর্ছা যায় আরকি! ভয়ে তা আতঙ্কে তার চেহারা ফ্যাকাসে হয়ে গেল।

আমি সাহস পেয়ে হুঙ্কার দিলাম- দ্যাখ বিবি এমনিতেই আমার মেজাজ বহুৎ কড়া। কোন রকম টু ফ্যা করবাতো তোমারও দশা হবে এই বিড়ালের মতন।

-এর পর সব জলের মত পরিস্কার। এখন বিবি আমার স্বামী অন্ত প্রান! স্বামীর মুখের উপর কথা বলবে সেই দুঃসাহস তার নাই।বাঘিনীরে একবার বেড়ি পরায় দিলে কই যায় তার তেজ!

এর পরের অংশ আর গদ্যে নয় শুনুন কবির জবানীতে;

ক্যাবাৎ” (ক্যায়া বাত)ক্যাবাৎ” বলি হাওয়া করি ভর

চলিলা ফিরোজ মিঞা পৌছি গেল ঘর।

মিলেছে দাওয়াই আর আন্দেশা তো নাই

খুদার কুদ্রতে ছিল তালেবর ভাই।

তারপর শোন কেচ্ছা শোন সাধুজন

ঠাস্যা দিল সেই দাওয়া পুলকিত মন।

সে রাতে খানার ওক্তে খুল্যা তলোয়ার

কাইট্যা না ফ্যালাইলো মিঞা কল্লা বিল্লিডার

চক্ষু দুটি রাঙ্গা কইরা হুঙ্কারিয়া কয়

“তবিয়ৎ আমার বুরা গর্বড়(গড়বড়) না সয়।

হুঁশিয়ার হয়ে থেকো নয় সর্বনাশ।“

সিতু মিয়া শুনে কয় সাবাশ শাবাশ!

হায়রে বিধির লেখা, হায়রে কিস্মৎ

জহর হইয়া গেল যা ছিল শর্বৎ।

ভোর না হইতেই বিবি লইয়ে পয়জার

মিঞার বুকেতে চড়ি কানে ধরি তার।

দমাদম মারে জুতা দাড়ি ছিঁড়ে কয়

তবিয়ৎ তুমার বুরা বরদাস্ত না হয়?

মেজাজ চড়েছে তব হয়েছ বজ্জাৎ?

শাবুদ করিব তোমা শুনে লও বাৎ

আজ হইতে বেড়ে গেল রেশন তোমার

পঞ্চাশ হইতে হৈল একশ’ পয়জার

এত বলি মারে কিল মারে কানে টান

ইয়াল্লা ফুকারে সিতু,ভাগ্যে পুন্যবান।

কোথায় পাগড়ী গেল কোথায় পজামা

হোঁচট খাইয়া পড়ে কভু দেয় হামা।

খুন ঝরে সর্ব অঙ্গে ছিড়ে গেছে দাড়ি

ফিরোজ পৌছিল শেষে মতিনের বাড়ি।

কাদিয়া কহিল’ ভাইয়া কি দিলি দাওয়াই

লাগানু কামে এবে জান যায় তাই।‘

বর্ণিল তাবৎ বাৎ, মতিন শুনিল

আদর করিয়অ ভায়ে কোলে তুলি নিল।

বুলাইয়া হাত মাথে বুলাইয়া দেহ

‘বিড়াল মেরেছ’ কয় নাই সন্দেহ।

ব্যাকারনে তবু দাদা, কৈরলা ভুল খাটি।

বিলকুল বরবাদ সব গুড় মাটি।

আসলে এলেমে তুমি করনি খেয়াল

শাদির পয়লা রাতে বধিবে বিড়াল।



শেষ কথা:

সাতচল্লিশ কিংবা একাত্তর সব সময়ের জন্য এ কাব্য;

স্বরাজ লাভের সাথে কালোবাজারীরে (কিংবা রাজাকারীরে)

মারনি এখন তাই হাত হানো শিরে।

শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল

না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।

মন্তব্য ৬৮ টি রেটিং +৩১/-০

মন্তব্য (৬৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২০

জুল ভার্ন বলেছেন: খাশা হইছে!

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২১

শেরজা তপন বলেছেন: ধইন্যা...

২| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২৪

নির্বাসন বলেছেন: ++++

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২৬

শেরজা তপন বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২৫

তায়েফ আহমাদ বলেছেন: লেখকের "পঞ্চতন্ত্র" হতে নেয়া।
প্রথমবার পড়ে কী যে মজা পেয়েছিলাম!
মনে করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:২৮

শেরজা তপন বলেছেন: ঠিক ধরেছেন। পঞ্চতন্ত্র কয়েকবার পড়েছি কিন্তু এখানটায় কেন যেন স্কিপ করে গেছি। এইবার পড়ে হেভ্ভী মজা পাইলাম।
আপনাকেও ধন্যবাদ

৪| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩০

সাদী বলেছেন: চমৎকার।++++
Click This Link

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩৩

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ- পড়ছি

৫| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩০

কাক ভুষুন্ডি বলেছেন:
শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল
না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩৪

শেরজা তপন বলেছেন: কথাটা ঠিক -নাকি?

৬| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩২

কন৭১২০০৩ বলেছেন: শাবাস!! সুনদর উপোসটাপনা।

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৩৫

শেরজা তপন বলেছেন: মোবাইলে লিখছেন নাকি? এইরকম বাংলিশ হইল কেন?
ধন্যবাদ মন্তব্যের জন্য

৭| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৪

শিবলী বলেছেন: কবিতা হিসেবে প্রথম পড়লাম।
ধন্যবাদ সংগ্রহ করার জন্য

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৪৯

শেরজা তপন বলেছেন: আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য

৮| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৩

মাষ্টার_মশাই বলেছেন: অনেক পাবলিক কিন্তু বাসরে বিড়াল মারা অন্য কিছু মিন করে।
পোস্টে +++++

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৫

শেরজা তপন বলেছেন: হ্যা ঠিক বলেছেন। আমিও আগে সেইরকম ভাবতাম-ওইটারও অবশ্য যুক্তি আছে!
ধন্যবাদ

৯| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৪

রশিক রশীদ বলেছেন: ভই আপনার বিশাল লেখা দেইখাতো মনে হইতাছে এইটা বিড়াল মারার কাহিনী না কুত্তা মারার কাহিনী তবে কাহিনী সত্য তবে শেষ কথা ঠিক নয় ।+++++

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৮

শেরজা তপন বলেছেন: কথাটাতো আমার না। মতদ্বৈততা থাকতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে কথাটা ঠিক তাই শুধু ব্রাকেটে 'রাজাকারীরা' যোগ করেছি মাত্র।
প্রথমে আমার পড়ে মনে হয়েছিল হাতি মাআর কাহিনী। তাও ভাল কিছুটা গদ্য করে সংক্ষেপে দিয়েছি।
বেরাট কাব্যরে ভাই-ধন্যবাদ

১০| ২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৫

মিলটন বলেছেন: হুম বিড়াল মারলে প্রথম রাতেই

২৬ শে মে, ২০০৯ দুপুর ১:৫৯

শেরজা তপন বলেছেন: মারতে আর পারলাম কই! বিড়ালইতো উল্টা ক্যাক করে গর্দান চেপে ধরল

১১| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০০

মাষ্টার_মশাই বলেছেন: যুক্তি লিখতে গেলে প্রথমে লিখতে হবে ''ইহা একটি ১৮+কমেন্ট'';)

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০২

শেরজা তপন বলেছেন: স্যরি! ‌'উহা একটা ১৮+ কমেন্টস ছিল' ( জায়গা মত বসানোর অনুরোধ করা গেল)

১২| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:০৯

মাষ্টার_মশাই বলেছেন: বুঝলাম না:(

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:১৭

শেরজা তপন বলেছেন: মানে যেইখানে কমেন্ট টা করেছি -পরবর্তীতে যারা পড়বেন তারা যেন ওইখানে ১৮+ টা বসায় নেন। বুঝাইতে পারলাম নাকি ?

১৩| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:১৪

মুঘল সম্রাট বলেছেন: ঠিক বলেছেন। ৪৭ কিংবা ৭১ এর বিড়াল এখন মারা জটিল হবে।

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:১৮

শেরজা তপন বলেছেন: জ্বী সম্রাট- আপনিতো যুগ যুগ ধরে এদের বিশ্বাসঘাতকতা দেখিয়া আসিতেছেন -আপনিই ভাল বলতে পারবেন এইটা জটিল কিনা
ধন্যবাদ

১৪| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:১৮

পানকৌড়ি বলেছেন: ভাগ্যিস এখনো বিয়া করি নাই ।বিয়ার রাইতে এইটা কাজে লাগবো । ধইন্যবাদ । উপকৃত হইলাম ।

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২০

শেরজা তপন বলেছেন: তলোয়ারে সরবাহ আমি করিব-দয়া করিয়া অগ্রীম অর্ডার দিয়া রাখিয়েন। বিড়াল মারিতে পারিলে তলোয়ার ফাও

১৫| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২০

মাষ্টার_মশাই বলেছেন: বুঝছি এবার কত আমার একটায় দোষ সহজ কথা সহজ ভাবে বুঝতে পারিনা।:(

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২১

শেরজা তপন বলেছেন: এইবারতো বুঝলেন -আসলে দোষটা আমারই-বেশী রহস্য করেছিলাম।

১৬| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২২

মার্ক জুবাবের বলেছেন: শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল
না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।

খুব সত্য কথা, পোষ্টে প্লাস...

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:২৫

শেরজা তপন বলেছেন: সত্য কথাটা বুঝতে পারার জন্য ধইন্যা...
প্লাস দেবার জন্য আরেকটা ধইন্যবাদ

১৭| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩০

মাষ্টার_মশাই বলেছেন: এবার যুক্তিগুলো বলে দেন ঝাতি জানবার চাইতাছে কিন্তু তরমের তারনে তইতে তারতাতেনা;)

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৫

শেরজা তপন বলেছেন: ঝাতিরে না হয় পরে আঠারো প্লাস একখান পুস্ট দিয়া বিস্তারিত ব্যাখ্যা করুমনে!
আপনি না মাস্টার মশাই - না হয় গুরু দয়া কইরে এই কাজটা আপনি করেননা?

১৮| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩০

কামালআবু বলেছেন: খবর আছে! strategyটা শুধু মাত্র পুরুষের বেলায় applicable কি? এমন নিদেশনা মহিলারাও নিতে পারে only require a similar story। মনে রাখবেন time is changing, so the world. Thanks for educating????????

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৭

শেরজা তপন বলেছেন: আমার একটা প্রশ্ন-আপনি বিয়ে করেছেন?
হ্যা বা না বললে আলোচনায় যাইতাম। কস্ট করে এখন একটু জানায় রাখেন- পরে বাতচিত হবে

১৯| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৩

রোডায়া বলেছেন: চমৎকার৷

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৩৮

শেরজা তপন বলেছেন: রোডায়া-ধন্যবাদ আপনাকে

২০| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৪৬

জলপাই দেশি বলেছেন: চমৎকার পোস্ট। সকল সময়ের জন্য এটা উপযোগী। গল্পটি আমি নানা ভাবে অনেকবার ব্যবহার করেছি। নারী অধিকারের সাথে এ কাহিনীকে গুলিয়ে ফেলার কোন কারণ নেই। এর সার কথা হচ্ছেঃ
স্বরাজ লাভের সাথে কালোবাজারীরে
মারনি এখন তাই হাত হানো শিরে।
শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল
না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।
- ধন্যবাদ।

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৪৯

শেরজা তপন বলেছেন: -আমার মনের কথাটি এত সুন্দর করে বলার জন্য আপনাকে সবিশেষ ধন্যবাদ।

২১| ২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৪৭

খারেজি বলেছেন:


শেষটুকু্ন আপ্নে বানাইছেন?
পুস্টে পেলাস।

২৬ শে মে, ২০০৯ দুপুর ২:৫১

শেরজা তপন বলেছেন: আমি অধম কাব্য লিখব- তাহলেই হয়েছিল!
সুন্দর কাব্যটাকে গদ্য করে কি হাল করেছি দেখেছেন?
শেষের কাব্যের সাথে ব্রাকেটের কথাটুকু যোগ করেছি মাত্র।
প্লাইসিবার জন্য ধন্যবাদ

২২| ২৬ শে মে, ২০০৯ বিকাল ৩:২২

কিরিটি রায় বলেছেন: ----হায়রে বিধির লেখা, হায়রে কিস্মৎ
জহর হইয়া গেল যা ছিল শর্বৎ।

ভোর না হইতেই বিবি লইয়ে পয়জার
মিঞার বুকেতে চড়ি কানে ধরি তার।

দমাদম মারে জুতা দাড়ি ছিঁড়ে কয়
তবিয়ৎ তুমার বুরা বরদাস্ত না হয়?
------
আজ হইতে বেড়ে গেল রেশন তোমার
পঞ্চাশ হইতে হৈল একশ’ পয়জার
----
কোথায় পাগড়ী গেল কোথায় পজামা
হোঁচট খাইয়া পড়ে কভু দেয় হামা।----


সময়ের কাজ সময়ে না করিলে কি হয়???

২৬ শে মে, ২০০৯ রাত ৮:৩৩

শেরজা তপন বলেছেন: ইহা থেকে বুঝলাম এইরকম হয়...নাকি?

২৩| ২৬ শে মে, ২০০৯ বিকাল ৪:৫৫

শ।মসীর বলেছেন: পানকৌড়ি বলেছেন: ভাগ্যিস এখনো বিয়া করি নাই ।বিয়ার রাইতে এইটা কাজে লাগবো । ধইন্যবাদ । উপকৃত হইলাম ।

২৬ শে মে, ২০০৯ রাত ৮:৩২

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ দেখেন কাজে লাগে কিনা? লাগলে সৈ.মুজতবা আলীকে গুরু মাইনেন

২৪| ২৬ শে মে, ২০০৯ রাত ১০:১২

ফিফথ্‌নিক বলেছেন: আমি বিয়ার রাএ এ মারুম, আর কাহাতক সহ্য করা যায়

২৭ শে মে, ২০০৯ সকাল ১০:৪৪

শেরজা তপন বলেছেন: সহ্য করার কি দেখেছেন-বিয়াটা করেন আগে!
ঠিকাছে চন্স নিয়েন,দেখেন সফলতা আসে কিনা?

২৫| ২৬ শে মে, ২০০৯ রাত ১০:১৭

শূন্য আরণ্যক বলেছেন: +++

চান্স অফ আ লাইফ টাইম ।
একবার ফস্কাইলেই মুস্কিল ।

২৭ শে মে, ২০০৯ সকাল ১০:৪৫

শেরজা তপন বলেছেন: হাঃ হাঃ একদম খাটি কথা

২৬| ২৭ শে মে, ২০০৯ সকাল ৯:০৭

জানজাবিদ বলেছেন: বহুত খুব!

২৭ শে মে, ২০০৯ সকাল ১০:৪৫

শেরজা তপন বলেছেন: শুকরিয়া জনাব

২৭| ২৭ শে মে, ২০০৯ সকাল ৯:১৯

কঁাকন বলেছেন: :)

২৭ শে মে, ২০০৯ সকাল ১০:৪৬

শেরজা তপন বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে

২৮| ২৮ শে মে, ২০০৯ দুপুর ২:০০

মাষ্টার_মশাই বলেছেন: আপনি না মাস্টার মশাই - না হয় গুরু দয়া কইরে এই কাজটা আপনি করেননা?


পোস্টাইবেন আপনে ঝাতিরে কমু আমি :(
এমনিতেই মডুরা আমারে কইষ্যা কইষ্যা মিসকল দিতাছে আপনার ফাদে পা দিয়া ডায়রেক্ট কল খাইতে পারুম না;)

২৮ শে মে, ২০০৯ দুপুর ২:১৪

শেরজা তপন বলেছেন: ঠিকাছে -ঠিকাছে দিমুনে একখান পুস্ট।

...
পোস্টাইবেন আপনে ঝাতিরে কমু আমি
এমনিতেই মডুরা আমারে কইষ্যা কইষ্যা মিসকল দিতাছে আপনার জবাব দিন|মুছে ফেলুন | ব্লক করুন
ফাদে পা দিয়া ডায়রেক্ট কল খাইতে পারুম না...
মজাক পাইছি

২৯| ২৮ শে মে, ২০০৯ বিকাল ৫:৫৯

রোডায়া বলেছেন: মুজতবা আলী সমগ্রের কোন খন্ডে এটা আছে বলতে পারবেন?

৩০| ২৮ শে মে, ২০০৯ রাত ৯:৫১

শেরজা তপন বলেছেন: মুজতবা আলীর পঞ্চতন্ত্রে

৩১| ২৯ শে মে, ২০০৯ রাত ৯:১৮

হাসান মাহবুব বলেছেন: এটা পড়া ছিলোনা। ধন্যবাদ :)

২৯ শে মে, ২০০৯ রাত ১০:০৫

শেরজা তপন বলেছেন: পুরো কবিতাটা সুযোগ সুযোগ পেলে পড়ে নিয়েন। আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।

৩২| ০৪ ঠা জুন, ২০০৯ দুপুর ২:৪০

ডট কম ০০৯ বলেছেন: শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল
না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।

০৪ ঠা জুন, ২০০৯ রাত ৮:৪০

শেরজা তপন বলেছেন: :) ধন্যবাদ

৩৩| ১৫ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৮:১০

স্বপ্নকথক বলেছেন: আর যারা বহুদিন যাবত প্রেম করে তারপর বিয়ে?? তাদের কি প্রেমের প্রথম দিনই বিড়াল মারতে হবে?

২১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮

শেরজা তপন বলেছেন: বিড়াল ততদিনে বাঘ হয়ে যায়:)-সেটা নিয়ে মুজতবা সাহেবতো কিছু লিখেননি! আমার গুর্দার জোর নেই তা নিয়ে কিছু বলা!!

৩৪| ১৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৪২

মার্ক্স বলেছেন: +++

৩৫| ২০ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৫২

টক দঐ বলেছেন: চরম লাইন....:):)
শাদীর পয়লা রাতে মারিবে বিড়াল
না হলে বর্বাদ সব, তাবৎ পয়মাল।
:D:D

৩৬| ২৫ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২০

সজল শর্মা বলেছেন: :D :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.