নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মাঝে মাঝে মনে হয় জীবনটা অন্যরকম হবার কথা ছিল!

শেরজা তপন

অনেক সুখের গল্প হল-এবার কিছু কষ্টের কথা শুনি...

শেরজা তপন › বিস্তারিত পোস্টঃ

একটি অসভ্য জাতির রাজনীতি!

৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:২১


সাল ২০০৮। ব্লগারদের দারুণ সমাগম আর চরম জোশ। ব্লগে ঝড় তুলে দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন তখন সবার।
বিএনপি আর জামায়াত জোট তখন ভীষণ কোণঠাসা। কেউ একজন মুখ ফসকে ওদের পক্ষে কথা বললেই তার চৌদ্দ গুষ্টি উদ্ধার করে, ছাগু-মাগু ট্যাগ দিয়ে ফুটন্ত তেলের কড়াইয়ে মুচমুচে ভাজা হতো ( ৫ই আগষ্টের পরে ব্লগে লীগ ভক্তদের যেমন হাল ছিল।)। প্রথম আলো ব্লগকে তাচ্ছিল্য করে সামু ব্লগাররা ‘আলু ব্লগ’ বলেই ডাকত। মাহবুব মোর্শেদ, ত্রিভুজের মতো ব্লগাররা নিজেদের একটু জাতে ওঠানোর জন্য ঠারে-ঠোরে সামুতে এসে দু’ছত্র লিখলেই আর যায় কই—খপ করে ধরে তাদের ন্যাংটো করে শূলে চড়ানো হতো। কত ডাকসাইটে ব্লগারের ব্লগিংয়ের অকালমৃত্যু হয়েছে তখন।

কিন্তু সেই প্রথম আলোর দেখানো পথেই সবসময় হেঁটেছে সামুর ব্লগাররা। আজকে ব্লগের এই যে অবনমন আর ভয়ংকর পরিণতি, সেটা ওদের বিশ্বাস আর আদর্শিক পথে তাল মিলিয়ে হাঁটার ফলই।

সেই ব্লগাররা আজ কোথায়, যারা লিখেছিলেন—
৩০ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১:৩৬
—বিগত চারদলীয় জোট আমলের লাগামহীন অনিয়ম, দুর্নীতি আর সীমাহীন দুঃশাসনেও মানুষ ছিল প্রায় নিশ্চুপ, কেননা জনগণ অপেক্ষায় ছিল হয়তো নির্বাচনের জন্য। তার মতামত প্রকাশের একটিই জায়গা, আর তা হলো ব্যালট পেপার। সেই ব্যালট পেপারে তার রায় দিতে দেরি হলো দুটি বছর, কিন্তু মানুষ ভুলে যায়নি; দু’বছর অপেক্ষা করেও তার রায় দিয়েছে সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি আর স্বজনপ্রীতির বিপক্ষে। জনতা রায় দিয়েছে যুদ্ধাপরাধীদের বিপক্ষে, জঙ্গিবাদের বিরুদ্ধে।

বিষাক্ত বোলতার জন্ম (২০০৮-এর আগে আওয়ামী লীগ)
ডিম ফুটে লার্ভা বের হয়েছিল (পা নেই, সাদা কৃমির মতো)।
লার্ভা নিজে খাবার জোগাড় করতে পারে না।
কর্মী (আমরা আম জনগণ) বোলতা খাওয়ায়।
এই সময়েই বিষগ্রন্থি (venom gland) ধীরে ধীরে গঠিত হতে থাকে—তবে লার্ভা তখনও কামড়াতে পারে না।

ব্লগ তখন উত্তাল। বিএনপি জোটের ভরাডুবি আর আওয়ামী লীগের জয় যেন ছিল ব্লগারদেরই জয়। তারেক জিয়া তখন ‘খাম্বা তারেক’। হাওয়া ভবন তখন যেন বাংলাদেশের সব সন্ত্রাসী কর্মকাণ্ড আর দুর্নীতির কাঁচামালের ফ্যাক্টরি—পুরো দেশ আর সমাজ পচে গিয়েছিল তারেক জিয়ার ভয়ংকর, জটিল, কুটিল বিষনিঃশ্বাসে! এইট পাশ খালেদা জিয়া যেন দেশের সব সর্বনাশের মক্ষীরানি!!

আমার তখন মনে হয়েছিল—
“তারেক জিয়া যদি কোনো দিন নায়কের বেশে দেশে ফেরে, সেদিন যেন আমার মৃত্যু হয়।”
তবে বারবার নিজেকে এই বলে সান্ত্বনা দিয়েছি যে—আরে নাহ্‌, এটা কখনো হয় নাকি! এটা হওয়ার নয়।

মরা তখন বুঝে-না-বুঝে তাল মিলিয়েছি!! এরপর সময় বহিয়া গেল—লীগ তখন যেন পিউপায় রূপান্তরিত হলো।
লীগ যেন বোলতার লার্ভার মতো নিজেকে কোকুনে মুড়িয়ে নেয়—বাহ্যিকভাবে নড়াচড়া নেই।
ভেতরে বড় পরিবর্তন হয়—ডানা তৈরি, চোখ, পা, হুল (stinger)।
পুরো বিষাক্ত ব্যবস্থা (venom system) তৈরি হয়।

শুরু হলো আরেক খেলা—রাজাকারদের ফাঁসি। ব্লগ ফের উত্তাল হলো শাহবাগের সাথে। রাজাকারদের ফাঁসিই যেন আমাদের লক্ষ ব্লগারের ধ্যান, জ্ঞান, স্বপ্ন—সব।
কোনো অদৃশ্য গুটি খেলায় আমাদের বদ্ধমূল ধারণা হয়েছিল যে, রাজাকারদের ফাঁসি হলেই দেশের সব সমস্যার চট করে সমাধান হয়ে যাবে।

অবশেষে রাজাকারদের ফাঁসি হলো। আমাদের মনে হচ্ছিল—‘নটে গাছটি মুড়ল, আমার গল্প ফুরল।’

কিন্তু না; লীগ তখন তাদের ভয়ংকর হুল নিয়ে পূর্ণাঙ্গ বোলতায় রূপ নিল।

প্রথমেই বেছে বেছে মিডিয়ায় আক্রমণ ও খবর প্রচারে নিয়ন্ত্রণ শুরু হলো। ব্লগারদের কাজ তখন শেষ। যারা দায়িত্ব নিয়ে বিশেষ মিশনে ব্লগে এসেছিলেন, তারা অনেকেই ধীরে ধীরে কেটে পড়লেন। বাকি রইল বোকাচোদা কিছু ব্লগার, যারা ঘরের খেয়ে বনের মহিষ তাড়ানো শুরু করলেন। এদের অনেকেরই ঠাঁই হয়েছিল আয়নাঘরে, কিংবা জান দিতে হয়েছে ক্রসফায়ারে।
এই ব্লগটা ধ্বংসের পেছনের কারিগরদের আমরা কি কখনো খুঁজে দেখার চেষ্টা করেছি??

আজ তারেক জিয়া মহা নায়কের বেশে ফিরে এসেছে, আর আমি শালা বেঁচে আছি বহাল তবিয়তে। এখন অপেক্ষায় আছি—কোনো একদিন মহানায়কের বেশে আরেক রাজপুত্র ফেরার - আপাও বেঁচে থাকলে ফিরবেন। কী, ফিরবে না কি বলেন??
***
নিজেকে নিজে প্রতিদিন গালি দিই—রাজনীতির গুষ্টি কিলাই। ভারতকেও গালি দিই, কিন্তু রাজনীতির খবর দেখা বাদ দিয়ে ‘ভারতীয় কপিল শর্মার কমেডি শো’ দেখি।
***
এই দেশের পচা-গলা রাজনীতি নিয়ে যাদের সাথে অকারনে দ্বন্দে জড়িয়েছি তারা ক্ষমা করে দিয়েন।

মন্তব্য ৩৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ৮:৩৮

কিরকুট বলেছেন: ছাগল কে ছাগল বলতে সময় বা পরিস্থিতি কোন বিষয় না। যারা ছাগল প্রজাতির তারা ওটাই থাকবে, কেউ না বললেও থাকবে বললেও থাকবে। কয়লা ধুইলে ময়লা যাবার সম্ভাবনা শূন্যের কোটায়। যাহ শালা, মুখ ফসকে কোটা বলে ফেলেছি, কোটা না মেধা, এটাই তো ছিলো সেই সব সিকৃত ছাগলদের শ্লোগান, তো আজ মেধা কোন ড্রেনে আছে সম্ভাবত, ছাগলদ্বারা ধিকৃত কোটার কাঠাল পাতাই কিন্তু এরা চিবোচ্ছে।

অনেক কথা বলে ফেলেছি, ক্ষমা ঘেন্যা করে ক্ষমা করবেন।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২০

শেরজা তপন বলেছেন: যা বলেছেন ভাল বলেছেন- আপনার মনের কথা উগড়ে দিয়েছেন।

২| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১০:৪৮

পথের ধূলো বলেছেন: মুদ্রার এপিট আর ওপিট। আমাদের রাজনীতি উদ্দেশ্য বিধেয় যেন সব একই :(

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২১

শেরজা তপন বলেছেন: আপনার সাথে সহমত। দুঃখিত দেরিতে মন্তব্যের উত্তর দেবার জন্য। ভাল থাকুন।

৩| ৩০ শে জানুয়ারি, ২০২৬ রাত ১১:২৪

শ্রাবণধারা বলেছেন: আপনার পরবর্তী পোস্টের ভূমিকা হিসেবে এই পোস্টটা ভালো হয়েছে! :)

পুনরায় ফিরে আসায় স্বাগতম!

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২২

শেরজা তপন বলেছেন: অনেক ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। বারবার ফিরে এসেও আসা হয় না :(

৪| ৩১ শে জানুয়ারি, ২০২৬ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: জন্মেছি এমন ভাগ্য নিয়ে, কতো কিছুযে দেখার বাকী!

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৩

শেরজা তপন বলেছেন: দুর্বলেরাই শুধু নিজের ভাগ্যকে দুষে। আপনার মত আমিও দুর্বল।

৫| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:১২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: দেশের রাজনিতী আসলে ক্রিমিনালদের খপ্পরে পড়েছে। ৫ই আগস্ঠের পরে অনেক আশাবাদী ছিলাম এনসিপিরে নিয়া, কিন্তু পরে হতাশ হইলাম। বিম্পিরে নিয়াও হতাশ। তারপরেও আশা ছাড়া যাবে না। ' হাল ছেড়োনা বন্ধু তবে কন্ঠ ছাড়ো জোরে'

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:২৫

শেরজা তপন বলেছেন: আপনার কথার সাথে পুরোপুরি সহমত না হলেও -৮০ শতাংশ সহমত।
তারপরেও আশা ছাড়া যাবে না- চমৎকার কথা

৬| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৪

খায়রুল আহসান বলেছেন: জাতি মোটেই অধম নয়। অধম কেবল জাতীয় নেতৃত্বে যারা আসেন, তারা। যুগে যুগে আবার এই তথাকথিত 'অধম' জাতিই বীর বিক্রমে তাদেরকে আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিতে পিছপা হয় নি।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩০

শেরজা তপন বলেছেন: নেতারা জাতীতাবাদের এক গ্লাস শরবত গিলিয়ে আমাদের মোহান্ধ করে ফেলে। ঝাঁকে ঝাকে কাতারে কাতারে জনগনের তথাকতিথ মা-মাটির জন্য রক্ত দেয়াটা অতি আবশ্যক হয়ে দাঁড়ায়- পেছনে ইন্ধন দেয়; কবি, সাহিত্যিক সুরকার গায়ক বাজনাদার মিডিয়া সহ অসংখ্য সারিন্দ আর ফায়দা লোটে বিশেষ কিছু মানুষ।

৭| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:২৪

কিরকুট বলেছেন: হাইজেনবার্গ @ এনসিপি নিয়ে কেন আশায় ছিলেন? আপনার আশায় বুক বাধার কারন টা কি জানতে পারি?

৮| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ৯:৫২

কামাল১৮ বলেছেন: আমি ব্লগে আসি ২০১৯।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩১

শেরজা তপন বলেছেন: ভালো করেছেন- ওই সময়টা দেখতে হয়নি। তাহলে আশাহত হবার কষ্ট পেতেন ভীষন।

৯| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৭

জাহিদ অনিক বলেছেন: আপনি চান বা না চান, একটা দল ক্ষমতায় আসবে। বেশ কিছু মানুষ মারা যাবে। যেতেই পারে মহৎকর্ম সাধনে। তারপর তারা অনেক উপায়ে অনেক টাকা কামাবে। দেশ আগের মত অথবা আরও খারাপ হবে৷ মুদ্রাস্ফীতি আরো বাড়বে।
তারপর কেউ কেউ বলবে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে আগাচ্ছি অথবা সম্পূর্ণ ইসলাম কায়েম হচ্ছে এমন সংবাদ আসবে। আপনি চান বা না চান যে কোনো একটা দল ক্ষমতায় আসবে, আসবেই।
সত্যি বলতে সাধারণ আমজনতা হিসেবে দেশে গণতন্ত্র আসুক বা ইসলামী আইন আসুক কোনো সমস্যা নাই৷ সমস্যা তখন মনে হয়, যখন দেখি যাদের হাত দিয়ে ব্যাপারগুলো আসতেছে, এবং যে ভাবে আসতেছে, দৈত্যাকৃতি হয়ে। ভয়াবহ হয়ে!

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩২

শেরজা তপন বলেছেন: চমৎকার মন্তব্য সুপ্রিয় ব্লগার
আপনি বুদ্ধিমান মানুষ- সঠিক বিষয়টা আগের থেকে আঁচ করতে পারেন।

১০| ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩২

কলিমুদ্দি দফাদার বলেছেন:
সাধারণ জনগন, রাজনীতিবিদের মধ্যে দেশপ্রেমের বড়ই অভাব। জাতিকে দেশপ্রেমিক ঐক্যবদ্ধ করতে এমন একটি গান দরকার :P view this link

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩৭

শেরজা তপন বলেছেন: :)
Wake up people, all people on earth are family… dont let the politicians destroy the world peace and cause segregation
আপনি রাশিয়ান গানের ভক্ত নাকি???

১১| ৩১ শে জানুয়ারি, ২০২৬ বিকাল ৪:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমরা সব সময়ে আশা নিয়ে বসে থাকি।
কেউ ভালো কিছু বললে তা বিশ্বাস করি।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩৮

শেরজা তপন বলেছেন: ব্যাবসায়ীরা কখনো হাল ছাড়ে না।

১২| ৩১ শে জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:০৭

রাজীব নুর বলেছেন: অসভ্য জাতি বলাটা ঠিক না।
অল্প কয়েকজন অসভ্যের জন্য পুরো জাতিকে অসভ্য বলা ঠিক না।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৩৮

শেরজা তপন বলেছেন: আপনি এসময়ে সভ্য দুচারজন্ন মানুষকে দেখান?

১৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৪২

হাইজেনবার্গ ০৬ বলেছেন: @ কিরকুট: কারন টা কি জানতে পারি? হ পারেন।ভাবছিলাম ছেলেগুলি ভালো করবে পলিটিক্সে।বিম্পি জামাতের একই মানুষের চেহারার বাইরে নতুন মুখ দেখে আশায় ছিলাম।যারা সংস্কারের কথা বলছে, দুর্ণীতির বিপক্ষে কথা বলছে, ইন্ডিয়ার দাদাগিরীর বিরুদ্বে কথা বলছে।সাধারন মানুষদের অনেক সমস্যা নিয়া কথা বলছে। সবকয়টা তরুন, বাকপটু আর শিক্ষিত । বিম্পি জামাত জাতীয় পার্টির সব বয়স্ক লোকজন এলাকা ভিত্তিক চুরি, টেন্ডারবাজীতে ব্যাস্ত।এই ট্রেন্ডের বাইরে এনসিপি ভালো করতে পারতো।বিম্পি জামাত হাসিনার মসনদের কিছুই করতে পারে নাই।ছেলেগুলি নিজের জীবন বাজি রেখে রাস্তায় নামছিলো, হারুনের হাতের মাইর খাইছে, সফল এক্টা বিপ্লবের লিড দিছে। তবে পরে ওদের ইনটেগ্রেটি কলূষিত হওয়ায় আশাহত আছি ;)

এনসিপিকে বারেমে এহি মেরা সৌচ থা =p~

১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৪২

আমি ব্লগার হইছি! বলেছেন: রাজনীতি না করলেও ৭১ এর মহান স্বাধীনতা যুদ্ধ, বাংগালী জাতীয়তাবাদ আর ধর্মনীরপেক্ষতার প্রশ্নে কোন আপোষ নেই। আমাদের দেশ কখনো পাকিস্তান হবে না ইনশাআল্লাহ।

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:৪০

শেরজা তপন বলেছেন: হারে আমরা যদি সত্যিকারে জানতাম দেশভাগ,ফের স্বাধীনতা, নব্বুই ১৩ আর ২৪ শের ইতিহাস- তবে সবকিছি কি অন্যভাবেই না ভাবতাম!!!!

১৫| ০১ লা মার্চ, ২০২৬ রাত ১০:৪৬

মিরোরডডল বলেছেন:





আজ তারেক জিয়া মহা নায়কের বেশে ফিরে এসেছে, আর আমি শালা বেঁচে আছি বহাল তবিয়তে।

So, what you gonna do?
সুইসাইড করবে?
সেই শোকে কি ব্লগে আসা বন্ধ করে দিবে শেরজা?

Please come soon.
পোষ্ট দিয়ে হারিয়ে যাবে, মন্তব্যের রিপ্লাই করবে না, এটা কি ঠিক?
Leaving politics aside, write something new.


০৪ ঠা মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬

শেরজা তপন বলেছেন: সুপ্রিয় মিরর আপু, আমি আপনি সহ এই পোস্টে যিনি বা যাহারা মন্তব্য করেছেন তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী!
আমার মায়ের চরম অসুস্থতার জন্য আমি সহ আমার পরিবারের সবাই চরম মানসিক পীড়নে আছি।
যদি স্বাভাবিক ভাবে চিন্তা করি তবে এটা অমোঘ নিয়তি। তিনি বৃদ্ধা হয়েছেন বার্ধক্যজনিত রোগ-ভোগে ধীরে ধীরে চরমযাত্রার দিকে ধাবিত হবেন সেটাই প্রাকৃতিক নিয়ম।
কিন্তু এখানে বিষয়টা অন্যরকম। যে কঠিন কথাগুলো এখানে আমি শেয়ার করে আমি কারো অনুকম্পা নিতে চাচ্ছি না।
আমি ব্লগ ছেড়ে কোথাও যাইনি। যেখানেই থাকি কিছু সময়ের জন্য হলেও মন পড়ে থাকে ব্লগে।
আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন- ফের দেখা হবে শিঘ্রই।

১৬| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩১

মিরোরডডল বলেছেন:





স্যরি শেরজা, মায়ের কথা শুনে খারাপ লাগলো।
ওনার সুস্থতা প্রার্থনা করছি।

Family is the first priority.
বিশেষ করে বাবা-মা।

মায়ের পাশে থাকবে, যতটা সম্ভব যত্ন নিবে।
শেরজা এবং তার পরিবারের সবাই ভালো থাকুক।


১১ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩

শেরজা তপন বলেছেন: আন্তরিকতার জন্য অনেক ধন্যবাদ।
সম্ভবত সামুকে চিরবিদায় জানানোর সময় এসে গেছে- ব্লগের শেষের এই সময়গুলোতে প্রিয় ব্লগারদের সাথে থাকতে পারছিনা দেখে ভীষন কষ্টবোধ আছে।

১৭| ০৭ ই মার্চ, ২০২৬ রাত ১০:৪০

কাছের-মানুষ বলেছেন: রাজনিতী অনেক জটিল, কখন কি ঘটে বলা মুশকিল। কে বন্ধু, কে শত্রু সেটা নির্ধারন হয় স্বার্ধ দ্বারা! যে বন্ধু সে সব সময় বন্ধু থাকে না, আবার যে শত্রু সেও সব সময় শত্রু থাকে না!

আমিও প্রথম আলোতে ব্লগিং করতাম বন্ধ হবার আগ পর্যন্ত!

উপরের কমেন্টের উওরে আপনার মার অসুস্থতার কথা শুনে খারাপ লাগল। তার সুস্থতা কামনা করছি।

১১ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:৫৩

শেরজা তপন বলেছেন: ভালবাসা অবিরাম- ভাল থাকুন।

১৮| ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৮:৪৪

মিরোরডডল বলেছেন:




লেখক বলেছেন: সম্ভবত সামুকে চিরবিদায় জানানোর সময় এসে গেছে- ব্লগের শেষের এই সময়গুলোতে প্রিয় ব্লগারদের সাথে থাকতে পারছিনা দেখে ভীষন কষ্টবোধ আছে।

কি হয়েছে শেরজা?
বিদায়ের কথা আসছে কেনো!
Is everything okay?


১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:১৭

শেরজা তপন বলেছেন: না আমার কোন ব্যাপার নেই, আমার গ্যারান্টি কি আর আমি দিতে পারি। তবে সামুর পক্ষ থেকে তেমন আভাসই পেলাম, এমুহুর্তে সামু চলছে হাওয়ায় হাওয়ায়। যে কোন সময় শেষ বিদায়ের বাঁশি বাজতে পারে।
সুপ্রিয় ব্লগার, আপনার আন্তরিকতায় আমি কৃতজ্ঞ।

১৯| ১৩ ই মার্চ, ২০২৬ রাত ৯:৩৮

ধুলো মেঘ বলেছেন: দারুণ লিখেছেন। ২০১৩ সালের দিকে আমিও একজন শাহবাগী ছিলাম। ৩ রাত খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে থেকেছি আর ক তে কাদের মল্লা বলে চিৎকার করে দ্বিতীয় মুক্তিযোদ্ধা খেতাব পেয়েছি। তখন আমিও ব্লগে লেখালিখি করতাম। নাগরিক ব্লগে আমি জামায়াত শিবিরের চৌদ্দ পুরুষ উদ্ধার করে গালাগালি করতাম। দুই একটা 'ছাগু' পাওয়া গেলে পেনাল্টি পাওয়ার আনন্দে নগদে পোন্দাইতাম। কি দিনটাই না গেছে সেই সময়!

১৯ শে মার্চ, ২০২৬ সকাল ১১:১৯

শেরজা তপন বলেছেন: হ্যা আপনার মত আরো অনেকেই ছিল ওখানে, কেউ বুঝে কেউ না বুঝে শুধু আবেগে চিৎকার করেছে। ফায়দা লুটেছে অন্য গোষ্ঠী।
এটা বিদেশী শক্তির প্ররোচনায় দুর্দান্ত একটা মেটিকুলাস ডিজাইনের আন্দোলন ছিল।

২০| ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৯:৫২

খায়রুল আহসান বলেছেন: আমি যতবারই আপনার কোন পোস্টে মন্তব্য করি, ততবারই মনে হয় জিজ্ঞাসা করি, আপনার মা কেমন আছেন। কিন্তু একই কথা তো আর বারংবার জিজ্ঞাসা করা যায় না! তবে কয়েকটাতে করেছি।

আপনার অনেক আগের কিছু পোস্ট পড়ে আমার মনে ধারণা জন্মেছিল, আপনি অত্যন্ত মা-ভক্ত একজন সন্তান। একবার আপনার মায়ের অসুস্থতার সময়ে ব্লগারেরা রক্তদানে অকাতরে এগিয়ে এসেছিলেন, একথাটি আমার স্মরণে আছে।

আপনার মায়ের আশু আরোগ্য কামনা করছি। আল্লাহ রাব্বুল 'আ-লামীন তাকে দ্রুত রোগ নিরাময় দান করুন, তার সকল ব্যথা বেদনা, অস্বস্তি-অসুস্থতার উপশম করে তাকে শান্তির জীবন দান করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.