| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসনাইন শিহাব
নিজের সম্পর্কে বলার মত তেমন কিছু নেই। সব বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করতে ভাল লাগে ।“সবার উপর মানুষ সত্য,তাহার উপর নাই” বাক্যটা চরম ভাবে বিশ্বাস করি।আমার সকল আদর্শের কেন্দ্রবিন্দু হচ্ছে আমার বাবা ।কারও উপকার করি কিনা জানিনা,তবে বুকে অনেক আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি যে আমি কারও ক্ষতি করি না।বাংলাদেশটা কে অনেক বেশি ভালবাশি তাইত মায়ের মত সম্মান করি । আর মাঝে মাঝে যেকোনো বিষয় নিয়ে লিখতে বসে যাই.........এইতো ।
মাঝে মাঝে দেশটাকে বড় আজব মনে হয় ।মাথায় টুপি দিয়ে নামায পরলে আর ইসলাম ধর্ম নিয়ে দুইটা কথা বললে……আড় চোখে তাকিয়ে অনেকে বলে…… এই তুমি শিবির কর নাকি? আর যদি বলি আমি একজন ব্লগার……নিজের মুক্ত চিন্তা গুলো মানুষের সাথে শেয়ার করি………তখন পাশে থাকা হুজুর টাইপের লোকটা উচ্চস্বরে বলে উঠে “অস্তাগফিরুল্লাহ” তুমি কি নাস্তিক নাকি? যদি বলি আমি ছাত্রলীগ করি………অনেকেই বলে তোমরা ত বিশ্বজিৎ এর হত্যাকারী......তোমরা বঙ্গবন্ধুর নাম খাটিয়ে চাদাবাজি করে বেড়াও......... যদি বলি আমি ছাত্রদল করি.........তখন সবাই বলে......... তোমরা ত যুদ্ধ অপরাধীদের সাথে হাত মিলিয়ে রাজনীতি কর......তাদের কথা মত কান ধরে উঠবস কর । যদি বলি ভাই আমি একজন সাধারন ছাত্র মাত্র...... ছাত্র শিবির,ছাত্রলীগ বা ছাত্রদল কোনটাই করি না ......কোন ভাবে পড়াশোনাটা শেষ করতে পারলেই বাছি.........তখন পাশের রুমের বুদ্ধিজীবী টাইপের বড় ভাইটা বলে.........তোমাকে বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে না......তারচেয়ে বরং গ্রামে গিয়ে কোন একটা অনার্স কলেজে ভর্তি হউ............সেখানে মন দিয়ে পড় .........দেখবে কোন একটা চাকরি হয়ে যাবে নিশ্চই ।আর বিশ্ববিদ্যালয় তোমার জন্য নয় এটা সাহসীদের জন্য প্রতিবাধীদের জন্য । তখন মনে হয় আসলে ঠিকেইত যেকোনো একটা করা উচিৎ। কিন্ত কোন দল করব??? আমার মাতৃভূমিতে যে কয়টা রাজনীতিক দল আছে তাদের কাররেই কলঙ্কের ভার কম না ।পাঁচ বছর পর পর ক্ষমতার পালা বদল হয় কিন্তু দেশের খুব একটা পরিবর্তন লক্ষ করা যায় না। তার পরেও আমাদের উচিৎ যার যার অবস্তানে থেকে দেশের জন্য দেশের মানুষের জন্য ভাল কাজ করা । আসলে নিজের বলতে ত এই একটা জিনিসই আমাদের আছে .........সেটা হচ্ছে বাংলাদেশ। আমাদের সকল আশা ভরসা ত এই একটা দেশকে নিয়েই । বঙ্গবন্ধু আর জিয়া দুই জনেই দেশ কে অনেক বেশি ভালবাসতেন দেশের মানুষের জন্য কাজ করেছেন । তাদের নিয়ে তর্ক বিতর্ক না করে তাদের দেখানো ভাল পথ গুলো ধরে আমাদের এগিয়ে যাওয়া উচিৎ বলে মনে করি । অনেক দেশ আমাদের পরে স্বাধীনতা পেয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে । তার কারন হচ্ছে আমরা ঘুমিয়ে গেছি.........আমাদের কে জাগিয়ে দেয়ার মত লোক নাই......... তাই বলে কি আমরা থেমে থাকব??? এটাত হতে পারে না............ আসুন আমরা শূন্য থেকে শুরু করি.........দেশের স্বার্থে কাজ করি......আসুন আমারা দেশের স্বার্থে নিয়ম ভাঙি । আসলে আমরা অনেকেই মনে করি আমর একার পক্ষে কি করা সম্ভব?হ্যাঁ ভাই একার পক্ষে একটা দেশ পরিবর্তন করা সম্ভব না? কিন্তু ভাই একবার চিন্তা করেন একজন মানুষ যদি দশটা মানুষকে সচেতন করে ঐ দশ জন যদি আরও ১০০ জনকে জাগিয়ে দেয় তখন কিন্তু আমরা আর একা থাকব না। এমন একদিন হয়ত আসবে ......মানুষ যেখানে দুর্নীতি অনিয়ম দেখবে সেখানেই প্রতিরোধ করবে.......এমন একদিন হয়ত আসবে যে দিন সরকার কে জনগণের সামনে জবাবদিহি করতে হবে......আসুন না আমাদের দেশটা কে আমাদের মাকে বাচাতে প্রতিদিন অন্তত একটা করে ভাল কাজ করি এবং একটা করে নিয়মের নামে অনিয়মের প্রতিবাদ করি ।যেদিন আমরা সোনার সন্তান হতে পারব সেদিনেই না আমাদের দেশ সোনার দেশ হবে তাই না ????
২|
০২ রা আগস্ট, ২০১৩ দুপুর ২:৩৯
হাসনাইন শিহাব বলেছেন: লেডি বার্ড আপনার মন্তব্যর জন্য ধন্যবাদ । আসলে আমরা নিজের ক্ষুদ্র স্বার্থ গুলার পিছনে ছুটতে ছুটতে মাতৃভূমির বৃহৎ স্বার্থের কথা ভুলে যাই ।এটাই হচ্ছে আমাদের সমস্যা ।
©somewhere in net ltd.
১|
০২ রা আগস্ট, ২০১৩ রাত ৩:১৬
লেডি বার্ড বলেছেন: আপনার ভাবনা ভালো । কিন্তু বাস্তাবায়ন করার মানুষ নাই, মন নাই আমাদের। নিজেরে বাদ দিয়া দেশ নিয়া ভাবনার সময় কই। বড়ই অভাগা দেশ আমাদের ভাই। আর জাতি হিসাবে আমরা আরো বেশী অভাগা।
শুভ ব্লগিং।