নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে...

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে

সবজান্তা-সব জানে

হ্যা, তারপর একদিন, সব শেষ হয়ে যাবে,

সবজান্তা-সব জানে › বিস্তারিত পোস্টঃ

শাকিব খানের প্রতি অশোভন বিশেষণ প্রয়োগ এবং অশ্লীল ভাষা ব্যবহার বন্ধ করুন।-গনসচেতনতা তৈরি মূলক পোস্ট

২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:২৭







শুরুতেই বলে রাখা ভালো, যে সকল মানুষ শাকিব খানের নামের সাথে ‘হিজড়া’ অপরিহার্য অংশ হিসেবে যুক্ত করেন আমি তাদের মধ্যে নই। শাকিব খানকে আমি সিনেমার একজন কুশলী হিসেবে দেখি – তিনি অভিনেতা এবং তিনি নায়ক। শাকিব খানকে হিজড়া হিসেবে ট্যাগ করার ফলে একটা জিনিস ফুটে উঠে। সেটা হল- আমরা মানবতা, মানবিক অধিকার ইত্যাদির কথা বলে মুখে ফেনা তুলে ফেললেও হিজড়াদেরকে এখনো ক্ষুদ্র এবং নিকৃষ্ট জ্ঞান করি এবং কাউকে গালি দেয়ার সময় সমাজেরই আরেকটি অংশের দিকে আঙ্গুল তুলে দিই।



তাকে হিজরা বলে প্রায়ই উল্লেখ করা, যেই বিশেষণের মাধ্যমে একজন পুরুষকে গালাগাল করা হয়ে থাকে, এর কারণটা কি?



গত ২১শে মার্চ ২০১২ তারিখে সরকার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১০ ঘোষনা করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২০১০ সালের সেরা অভিনেতা শাকিব খান। ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ সিনেমায় অভিনয়ের জন্য শাকিব খান এই পুরস্কার পেয়েছেন। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অপু বিশ্বাস এবং রোমানা অভিনয় করেছেন। ১৯৯৯ সালের ২৮ মে সোহানুর রহমান সোহানের পরিচালিত সিনেমা ‘অনন্ত ভালোবাসা’ সিনেমার মাধ্যমে সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার এক যুগ পরে তিনি রাষ্ট্রীয় ও সর্ব্বোচ্চ খেতাব জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। শাকিব খানকে অভিনন্দন।



শাকিব খানের এই পুরস্কার প্রাপ্তিতে প্রশংসার পাশাপাশি নিন্দা ও ব্যঙ্গাত্মক বিভিন্ন মন্তব্য আলোচনা পড়ার সুযোগ আমার হয়েছে। শাকিব খানের নামের সাথে অপরিহার্য অংশ হিসেবে ‘হিজড়া’ যোগ করে বিভিন্ন মন্তব্যগুলোর মধ্যে একটি বিষয়ই বেশ ভালো ভাবে ফুটে উঠেছে, তা হল – শাকিব খান এই পুরস্কারের যোগ্য ছিলেন না, এই পুরস্কার প্রদানের মাধ্যমে দেশের চলচ্চিত্রে দুর্দশার চিত্র আরেকটু স্পষ্টভাবে ফুটে উঠল ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মন্তব্যগুলোর বিপরীতে চিন্তা ভাবনা করতে গিয়ে কিছু প্রশ্ন মাথায় আসল। তাদের মধ্যে সবচে’ গুরুত্বপূর্ণ হল -



১. শাকিব খানকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া যাবে না?



২. শাকিব খানকে বাদ দিয়ে কাকে পুরস্কার দেয়া যেত?



৩. শাকিব খানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে চলচ্চিত্র পুরস্কার দেয়া যেত তবে কেন দেয়া হল না?



৪. শাকিব খান কি ভালো সিনেমার অন্তরায়?



৫. শাকিব খান যদি ভালো সিনেমার অন্তরায় হয় তবে সমাধানের উপায় কি?




আপনারা নিজেই বিচার করে বলুন, উপরের প্রশ্নগুলোতে আপনাদের বিবেচ্য উত্তর বসিয়ে চিন্তা করুন, বাংলাদেশের সিনেমা জগতের বর্তমান দুর্দশার পেছনে শাকিবের কোনো দোষ রয়েছে কিনা।



শাকিবের দোষ কি এটাই যে, এফডিসির চরম দুর্দশাই তিনিই এফডিসিকে লাভের মুখ দেখাচ্ছেন?







তাঁর দোষ কি এটাই যে, একটি দুটি ছবি না করে তিনি প্রচুর ছবি করেছেন? তবে জেনে রাখুন, তাঁর প্রত্যেকটি ছবিতে অভিনয় করার মাধ্যমে তিনি লাখো দর্শককে আনন্দ দিয়েছেন। তাঁর অভিনয়ের ফলেই অসংখ্য কলাকুশলী জীবিকা নির্বাহ করতে পারছেন। তিনি একাই যেমন এফডিসিকে টিকিয়ে রেখেছিলেন এতদিন তেমনি আনন্দ দিয়ে গেছেন শ্রমিক শ্রেণীকে। বর্তমানে যারা চলচ্চিত্রের মুল দর্শক। তিনি এতদিন অভিনয় না করলে বন্ধ হয়ে যেত চলচ্চিত্র শিল্প। বছরে দু-একবার মনপুরা-গেরিলা এরকম সিনেমার জন্য নিশ্চয়ই হল মালিকেরা হল খুলে সারা বছর মাছি মারবে না



আরেকটি ব্যাপার উল্লেখ্য যে, একজন অভিনেতার অভিনয় কতটা ভাল হবে তার পেছনে মূল অবদান থাকে চিত্র পরিচালকের।



যেমন, শাকিব খান "সুভা" সিনেমাতেও অভিনয় করেছেন আবার প্রচুর নিম্নমানের ছবিতেও অভিনয় করেছেন। তেমনি, রিয়াজ "দারুচিনি দ্বীপ" সিনেমাতে করেছেন অনবদ্য অভিনয়। আবার আমরা তাকে অনেক সিনেমাতেই দেখেছি যেখানে তাকে অভিনেতা মনে হত না, অশ্লীল ভাষায় গালিগালাজ করতে ব্যস্ত থাকতেন সিনেমাজুড়ে।



অতএব, শাকিব খানের প্রতি এরুপ অশোভন আক্রমণ বন্ধ করুন। ব্লগে উল্টা-পাল্টা পোস্ট দেওয়া বন্ধ করুন। অকারনে একজন মানুষকে যে কিনা চরম প্রয়োজনে দেশের সিনেমাশিল্পকে ছেড়ে যায়নি তাকে নিয়ে এরুপ করার কোনো মানে নেই।



মনে রাখুন, তিনি আমাদের সিনেমা শিল্পকে কি দিয়েছেন। তাঁর এরুপ কর্মে তাকে ধন্যবাদ প্রদান বাদ্ধতামূলক।



উল্লেখ্য, চলচ্চিত্র শিল্পী সমিতির দুস্থ তহবিলে শাকিব খানের ২৫ লাখ টাকা প্রদান করেন। গেল ঈদে দেশটিভিতে প্রচারিত ‘কে হতে চায় কোটিপতি’-এর বিশেষ পর্বে শাকিব খান ও অপু বিশ্বাস যৌথভাবে অংশ নিয়ে জিতে নেন সাড়ে ১২ লাখ টাকা। এর সঙ্গে শাকিব খান যোগ করেন তার ব্যক্তিগত উপার্জনের সাড়ে ১২ লাখ টাকা। সব মিলিয়ে ২৫ লাখ টাকা দুস্থ শিল্পীদের জন্য গঠিত তহবিলে প্রদান করেছেন তিনি। এ সময় চলচ্চিত্রের সিনিয়র শিল্পী ও সমিতির অন্য সদস্যদের উপস্থিতিতে শাকিব খান বলেন, "চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে আমি অঙ্গীকার করেছিলাম- দুস্থ শিল্পীদের অনাহারে-অর্ধাহারে বিনা চিকিৎসায় মারা যেতে দেবো না। তাদের কল্যাণের জন্য ৫০ লাখ টাকার একটি তহবিল গঠন করবো। আমার এই প্রতিশ্র“তিকে কেউ কেউ তখন আকাশ-কুসুম কল্পনা বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু আমি বিশ্বাস করি, সদিচ্ছা থাকলে আকাশ-কুসুম কল্পনাও বাস্তবায়ন করা সম্ভব। শাকিব খান আরও বলেন, আমি আমার অঙ্গীকার পূরণের জন্য আন্তরিকতার সঙ্গে কাজ করছি। আপাতত শিল্পী সমিতির দুস্থ কল্যাণ তহবিলে ২৫ লাখ টাকা জমা হলো। আমি প্রতিশ্র“তি অনুযায়ী তহবিলে ৫০ লাখ টাকা পূরণ করার জন্য কাজ করছি। এ উদ্দেশ্যে দাতা ও স্পন্সরদের সঙ্গে কথাবার্তাও বলেছি। তারা আমাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এ ছাড়াও দুস্থ শিল্পীকল্যাণ তহবিলের জন্য শিল্পী সমিতির উদ্যোগে একটি চ্যারিটি কালচারাল শো করার পরিকল্পনা আমাদের আছে।"





শাকিব খান সম্পর্কিত দুটি উল্লেখযোগ্য পোস্ট- দয়া করে শাকিব বিরোধীরা দেখবেন না, নিজেকে হেয় লাগবে।



শাকিব খানের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তি এবং কিছু প্রশ্ন



শাকিব খান- জীবন বিত্তান্ত, আজকের নায়ক ও তার প্রোফাইল



পরিশেষে, কিছু অংশ দারাশিকোর ব্লগ থেকে নেওয়া, কপি-পেস্ট। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান।



এবং এই পোস্টটি নির্বাচিত পোস্ট করা হলে অনেকেই এর ব্যাপারে জানতে পারবেন।



ভাল লাগলে কমেন্ট ও লাইক দিয়ে জানাতে পারেন।













মন্তব্য ৭৭ টি রেটিং +১০/-০

মন্তব্য (৭৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৬

ইমাম হাসান রনি বলেছেন: =p~ পোষ্ট স্টিখি করা হোক ।

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩৭

সবজান্তা-সব জানে বলেছেন: হোক হোক হোক

২| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৭

মেহেদী হাসান মানিক বলেছেন: কি লিংক দিলেন এরর দেখায়।

২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৬

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, এইটা সামুর দোষ। আমি অনেকবার অনেক পোস্ট এ দেখসি এরর দেখাচ্ছে। আপনি লিঙ্ক ড্রেগ করে নতুন উইন্ডো ওপেন করুন। তাহলে অই নামে গুগল সার্চ রেসাল্ট দেখাবে।

৩| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৯

এস বাসার বলেছেন: B:-)

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩৮

সবজান্তা-সব জানে বলেছেন: পুরা খালি কেনো?

৪| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫০

কালোকাক বলেছেন: যদিও রোজাতে লুল ফেলানো নিষেধ, তারপরও সামুর ব্লগারদের কাছে ছোট একটা প্রশ্ন আছে।

দেখুন তো পারেন কিনা।

ছবির মেয়েটা কে বলেন তো?

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩৯

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, পোস্ট পড়েও আপনি কিছুই শিখলেন নয়া? আমার পোস্ট ব্যর্থ।

৫| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫২

ৈসকত ইসলাম বলেছেন: অসম্ভব সুন্দর পোস্ট

২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০১

সবজান্তা-সব জানে বলেছেন: ধন্যবাদ...অনেক ধন্যবাদ।

৬| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৫

ঘুমন্ত আমি বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক হোয়াট আ জোকস !

২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৯

সবজান্তা-সব জানে বলেছেন: ভালা কইরা হাইসসা লন.....

৭| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১০:৫৬

সপ্নভুক বলেছেন: বাংলা সিনেমা কে বলতে গেলে এখন তিনি একাই ধরে রেখেছেন। এমনিতেই আমরা বাংলা সিনেমা দেখতে হলে যাই না। আমাদের বাংলা সিনেমা নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্যের কারনে এখন রাস্তায় রাস্তায় ভারতের সিনেমার পোস্টার দেখা যায়।আমাদের দেশের এই শিল্পকে বাচাতে সিনেমা হলে না গেলেও মাসে একটা হলের টিকেট কেনা উচিত।

২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০০

সবজান্তা-সব জানে বলেছেন: যারা সাধ্যে পারেন আরকি....

৮| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০০

shaontex বলেছেন: B:-) B:-) B:-) ভাল হইসে

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪০

সবজান্তা-সব জানে বলেছেন: আসলেই, ভালা হইসে। নিজ গুণগান করি।

৯| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৩

দুনিয়াদার বলেছেন: হি ইজ মাই ফেভারিট নায়ক

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪২

সবজান্তা-সব জানে বলেছেন: খুব ভালা।

১০| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৪

নিয়েল ( হিমু ) বলেছেন: ধুত কি মনে করছি আর কি

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪৪

সবজান্তা-সব জানে বলেছেন: কি মনে করছেন?

১১| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৬

লিন্‌কিন পার্ক বলেছেন:
পোষত ঈশটীকী খড়া হোক :| :| :|

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪২

সবজান্তা-সব জানে বলেছেন: ভাইজান, বাংলা বর্ণমালা বইটাতে একটু চোখ বুলায়েন। সামু যারতার জায়গা নয়া। কমপক্ষে বানান জানতে হয়। পরিতাপ, আপনি সেইটাও জানেন না।

১২| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:০৭

মেহেদী হাসান মানিক বলেছেন: @সপ্নভুক হাচাই কইছেন প্রতি মাসে একটা কইরা টিকিট কাটমু।কিন্তু এক কাহিনীর ছবি দেখবার মন চায় না যে।পরিচালকরা আর কত এক কাহিনী নিয়া পইরা থাকব?
তবে লেখকের
"আরেকটি ব্যাপার উল্লেখ্য যে, একজন অভিনেতার অভিনয় কতটা ভাল হবে তার পেছনে মূল অবদান থাকে চিত্র পরিচালকের "
কথাটি ভাল লাগে নাই আমার মনে হয় কাহিনী কতটা ভাল হবে তা নির্ভর করে পরিচালকের উপর আর অভিনয় শিল্পীর উপর।

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩০

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, সিনেমার পরিচালনা ঠিক ভাবে করলে অভিনয় ঠিক হতে বাধ্য।

১৩| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:১৫

অ্যামাটার বলেছেন: =p~

১৪| ২৭ শে জুলাই, ২০১২ রাত ১১:২১

আমি ব্লগার হইছি! বলেছেন: খুব ভালো কথা লিখেছেন ভাই।

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩১

সবজান্তা-সব জানে বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৫| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:১৬

ইব্রাহীম খলিল আল-আমিন বলেছেন: দুনিয়াডা কতো বিচিত্র !!! আহা......নাম্বার ওয়ান গার্মেন্টস খান :-P :-P :-P

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৪৬

সবজান্তা-সব জানে বলেছেন: দুনিয়াডা বিচিত্র !!! নতুন জানলেন নাকি?

১৬| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:২২

মিজভী বাপ্পা বলেছেন: B:-/ B:-/ B:-/ B:-/ B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১৭| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:২৭

সুন্দর খাঁ বলেছেন: ভাদারা তো আর মুসলমানদের নায়ক দেখতে চায় না, তারা চায় হিন্দী ছবির হিন্দু নায়ক

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩৭

সবজান্তা-সব জানে বলেছেন: আপনি আবার হিন্দু-মুসলমান টেনে আনলেন কেনো?

১৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১২:৫৯

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: ভাল লিখেছেন....তবে
তাকে হিজরা বলে প্রায়ই উল্লেখ করা, যেই বিশেষণের মাধ্যমে একজন পুরুষকে গালাগাল করা হয়ে থাকে, এর কারণটা কি?


কারণটা হলো শাকিব (আমি খান টান বলে চাই না, এগুলা নিজের দেয়া নাম, নকল নাম) পুরুষসুলভ অভিনয় করেন না। উনার অভিনয় আমি দেখেছি-ন্যাকামি হাসি হাসেন। পৌরষত্য মার্কা ডায়লগ গুলা হয় না। পরিচালকেরও দোষ থাকতে পারে। সালমান শাহ, রিয়াজদের মতো অভিনয় জানলে ভাল হতো।


১. শাকিব খানকে কেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া যাবে না?
সিম্পল আনসার , উনার অভিনয় ভাল না


২. শাকিব খানকে বাদ দিয়ে কাকে পুরস্কার দেয়া যেত?
দুর্ভাগ্য বশত আপনার শাকিবের চেয়েও ভাল নায়ক আছে, তবে তারা কেউ তারাও ভাল মানের না।

৩. শাকিব খানকে বাদ দিয়ে যদি অন্য কাউকে চলচ্চিত্র পুরস্কার দেয়া যেত তবে কেন দেয়া হল না?
কারণ, মে বি শাকিব রাজনীতি ফাজনীতি শুরু করে দিয়েছে। তেল ও টাকা ঢাললে সব হয় বাংলাদেশে।

৪. শাকিব খান কি ভালো সিনেমার অন্তরায়?
জি না, উনি ভাল অভিনয় করে যদি একটা সিনেমা উপহার দেন আমি নিজে উনার জন্য একটা পোষ্ট লিখব, কথা দিলাম

৫. শাকিব খান যদি ভালো সিনেমার অন্তরায় হয় তবে সমাধানের উপায় কি?
লিপস্টিক দিয়ে অভিনয় করা যাবে না, ন্যাকামি ছাড়তে হবে, ভুরি কমাতে হবে, সর্বোপরি পৌরষত্ব ভাব চলাফেরায় থাকতে হবে।


ধন্যবাদ

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৫১

সবজান্তা-সব জানে বলেছেন: উল্লেখ্য, শাকিব টাও নিজের দেওয়া নাম। আসল নাম মাসুদ রানা।
উনার অভিনয় খারাপ, কিন্তু বাকিদের আরো খারাপ। এই কারনে তিনি পুরস্কার পেয়েছেন।

"মে বি শাকিব রাজনীতি ফাজনীতি শুরু করে দিয়েছে। তেল ও টাকা ঢাললে সব হয় বাংলাদেশে।"---আপনি বলেছেন মে বি। সিউর না হয়ে আপনি এই উত্তর দিতে পারেন না। ৫ নম্বারের উত্তরে যা বলেছেন, এসবও অনেকটা পরিচালক ঠিক করতে পারে। অর্থাৎ, পরিচালক ঠিক ত নায়ক হিট।

১৯| ২৮ শে জুলাই, ২০১২ রাত ২:২০

তাশা বলেছেন: পুরাই দারাশিকোর ব্লগ থেইকা কপি পেস্ট..................

২৮ শে জুলাই, ২০১২ রাত ২:৩৫

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, আপনার দেখাই ভুল আসে, চক্ষে চশমা লাগান।

২০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৩:০১

আমি তুমি আমরা বলেছেন: হুম... ...

২১| ২৮ শে জুলাই, ২০১২ ভোর ৪:১৯

ইমাম হাসান রনি বলেছেন: ঘুমন্ত আমি বলেছেন: পোষ্ট স্টিকি করা হোক হোয়াট আ জোকস


=p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~

২২| ২৮ শে জুলাই, ২০১২ সকাল ৯:৩৭

পাস্ট পারফেক্ট বলেছেন: আমাদের দূর্ভাগ্য যে এইরকম একটা শিজড়া দিনের পর দিন আমাদের ফ্লিম ইন্ডাস্ট্রিতে পুরষ্কার পেয়ে যাচ্ছে। কচু বনে শিয়াল রাজা। এই লিপিস্টিক লোকরে আপনার কেন ভালো লাগে সেইটা নিয়া আমি কোন সন্দেহ আপাতত করছি না। এখন নাকি সব কিছুই স্বাভাবিক শুন্তাসি।
ভাল থাইকেন।

২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৪:৩১

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, লোকটারে আমারো অত ভালো লাগে না। মানবতার প্রতি সম্মান প্রদর্শন করতে পোস্টটি লেখা।

২৩| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:০৭

ইলুসন বলেছেন: ওনাকে বলেন দুই কানে দুল দেয়া ছাড়তে, লিপিস্টিক দেয়া ছাড়তে আর ডায়ালগগুলা একটু বোল্ডভাবে উচ্চারণ করতে। কথা এমনভাবে বলে মনে হয় যে কোন সময় কেঁদে ফেলবে বাচ্চাদের মতো। এই জিনিষটা সবার আগে পরিবর্তন করা দরকার। রাজ্জাক, জাফর ইকবাল, আলমগীর পরবর্তীতে মান্না, সালমান শাহ, রিয়াজ কাউকে কিন্তু আমরা হিজরা ডাকিনি। তার মানে দোষ কিছু থাকলে তা ওই সাকিব খানের মাঝেই আছে যার জন্য তাকে হিজরা ডাকা হয়।

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ২:১০

সবজান্তা-সব জানে বলেছেন: লিপিস্টিকের কথা বলতে পারেন। সেটা ওনার মর্জি। তাকে পছন্দ না হলে দর্শক তাকে ত্যাগ করবে, তাঁর ছবি দেখা থেকে বিরত থাকবে। হিজরা বলার ত প্রয়োজন নাই।

আর কানের দুলের কথা সিউর হয়ে বলতে পারছি না। অনেক সময় কানের কি জানি সমস্যার জন্য দুল দিতে হয়। আমি একজন কে দেখেছি, কানের ডাক্তার দেখিয়ে এসে সোনার দুল দেওয়া শুরু করে।

২৪| ২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৪৯

নিয়েল ( হিমু ) বলেছেন: এখন ঠিকাছে । জা ভাবছিলাম পাইছি ।

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ২:০৬

সবজান্তা-সব জানে বলেছেন: ইউরেকা!

২৫| ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৩:০০

ব্লুম্যাজিক বলেছেন: হিজড়ারে হিজড়া কইব না তো কি কইবো। ইলসুন ভাইয়ের সাথে সহমত, উনারে এইগুলান ছাড়তে কোন... দেখবেন আর কেও হিজড়া ডাকবো না।

২৬| ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৩:১৯

আবদুল্লাহ্‌ আল্‌ মামুন বলেছেন:
আজ পর্যন্ত, কেউ কোন হিজড়াকে সাকিব খান বলে নাই.....
আবার যেহেতু, আর কোন হিজড়াই সাকিব খান না, কেউ সিনেমায় মেয়েলি অভিনয় করে না।

অতএব সাবিক খান হিজড়া না, প্রমাণিত :P !:#P !:#P

২৭| ২৮ শে জুলাই, ২০১২ বিকাল ৩:৪৪

আমাকে এক থাকতে দাও বলেছেন: গো-বেশ-না মূলক পুষ্ট। ;)

২৮| ২৮ শে জুলাই, ২০১২ রাত ৮:১৭

রাসেল মেটামোরফোজ বলেছেন: গেল ঈদে দেশটিভিতে প্রচারিত ‘কে হতে চায় কোটিপতি’-এর বিশেষ পর্বে শাকিব খান ও অপু বিশ্বাস যৌথভাবে অংশ নিয়ে জিতে নেন সাড়ে ১২ লাখ টাকা। এর সঙ্গে শাকিব খান যোগ করেন তার ব্যক্তিগত উপার্জনের সাড়ে ১২ লাখ টাকা। সব মিলিয়ে ২৫ লাখ টাকা দুস্থ শিল্পীদের জন্য গঠিত তহবিলে প্রদান করেছেন তিনি।
++++

২৮ শে জুলাই, ২০১২ রাত ৯:৪৫

সবজান্তা-সব জানে বলেছেন: :-)

২৯| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৬

প্রদীপ মিত্র বলেছেন: নাই মামার চেয়ে কানা মামা ভালো

২৮ শে জুলাই, ২০১২ রাত ১০:৩৯

সবজান্তা-সব জানে বলেছেন: ঠিক বলেছেন।

৩০| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:০২

আমি-মুসাফির বলেছেন: ভালোবাসা দিবি কি না বল?
লাভ মি অর কিল মি।

৩১| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:১২

ফেরারিআমি বলেছেন: I have to speak out for sure...am not good in bangla typing so am using english....

1. This Bangladesh is house of stupid and illiterate ppl....dnt knw how to show respect to others and how to criticize some one...they call Shakib Khan some thing bad but how good those ppl r ? if thy r really better than Shakib then thy shud go and start acting...Shakib is still the no 1 hero in our poor dhallywood...hws that possible...he charges 30 lakhs per movie...why do producers cast him if he cant act well ?

2. I am a fan of Shakib Khan...I wnt to theater after 12 years only to see his movie...he is suppose to play the roles that has been given to him....he is putting lipstick coz our bangla camera is 25 years old one...

3. Winning the national award is not easy honey...it takes a great effort, hard work, sincerity and and a great love for the job...he has all this..his acting is thousand times better than others...he is a complete package...acting, dance, fight...wht else u want from a bd actor....tell the producers to change the script and the camera and the whole story...then its only possible...dont blame Shakib Khan only...

4. I met with this terrible Khan in Ramna Tennis Club while they had shooting for a movie...he is very mick, generous, and finally manly. Standing at 6 feet 2, he is the tallest guy in the industry...

5. I dont like Maruf Khan Hatat...dont know its his full name of wht ,,,,I wnt to mean son of Kazi Hatat but I dnt put thousand of posts everyday against him...If u ppl dont like Shakib then dont watch him...no need put bad names against him...and ppl think thy r that good then go to FDC and start acting...let us see how many cows and goats go to watch their movie...

6. Being a no 1 for more than 5 years is not a matter of joke...

7. If u dnt like something then just neglect if....Shakib is nof fucking u guys ass all d day...he ddnt do anything bad with u then dnt just mock him without any reason...

২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:০৫

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, আপনি অতি যথার্থ বলেছেন। আপনার মতের সাথে সহমত পোষণ করি।

৩২| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:১২

ফেরারিআমি বলেছেন: 8. Other ppl r jealous at his success...

২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:১২

সবজান্তা-সব জানে বলেছেন: i appreciate you

৩৩| ২৮ শে জুলাই, ২০১২ রাত ১১:২৪

তামিম ইবনে আমান বলেছেন:

শাকিব খান ভালো লোক

২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:১৩

সবজান্তা-সব জানে বলেছেন: সহমত।

৩৪| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:১৫

তৌসিক তানভীর বলেছেন:
আমার কমেন্ট কই গেল ????

আমি শাকিবরে নিয়া খারাপ ত কিছু বলি নি ! তাহলে ?????

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৫

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, দয়া করে কমেন্টটি আরেকবার করুন।

৩৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:২০

ক্ষুদে ব্লগার বলেছেন: আপনার সাথে সহমত পোষণ করছি ।

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৪

সবজান্তা-সব জানে বলেছেন: অসংখ্য ধন্যবাদ।

৩৬| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:২৯

গ্যাম্বিট কিং বলেছেন: একমত

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৬

সবজান্তা-সব জানে বলেছেন: হতে বাধ্য। ধন্যবাদ। :-)

৩৭| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৫

পারমানবিক বোমা বলেছেন: ওরাই হচ্ছে আসল ইন্ডিয়ার দালাল ।

৩৮| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১২:৪৪

rasel246 বলেছেন: বরাবরের মতোই চমৎকার। আগুন পোস্ট। ভিন্নমত পোষন করার কোন সুযোগই নেই। বস, অন্ধদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, যদিও জানি যার চোখ নেই সে চিরকালই অন্ধ থাকবে। এটাই সান্তনা যে অন্তত যারা দুই চোখ খুলে জগতটাকে দেখতে চায়, তারা আপনার লেখা পড়ে জানতে পারবে, নতুন কিছু শিখতে পারবে। (ধারিং ফ্রম কালিদাস )

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:২৮

সবজান্তা-সব জানে বলেছেন: ধন্যবাদ। "বরারবরের মতোই চমৎকার"- উক্তিটি কি আমাকে করেছেন? :-) আমাকে করে থাকলে খুশশী হলাম।

৩৯| ২৯ শে জুলাই, ২০১২ রাত ১:৫৪

পাস্ট পারফেক্ট বলেছেন: ফেরারীয়ামির একটা পোস্ট দেখলাম-
"মানুষ কেন সমকামিতাকে ভুল মনে করে?"
--------------
কিচ্ছু বলার নেই, আপনি থাকছেন স্যার!

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৮

সবজান্তা-সব জানে বলেছেন: হমম।।

৪০| ২৯ শে জুলাই, ২০১২ রাত ২:০৭

ঢাকা ভাই বলেছেন: আচ্ছা ছাকিভ খালের কি মুসলমানি করানো হইছে........???

২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:১৫

সবজান্তা-সব জানে বলেছেন: সেটা আপনি গো-বেশ-না করে বের করেন। :-(

৪১| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪

অদম্য১২৩৪ বলেছেন: ফেরারিআমি বলেছেন: I have to speak out for sure...am not good in bangla typing so am using english....

2. I am a fan of Shakib Khan...I wnt to theater after 12 years only to see his movie...he is suppose to play the roles that has been given to him....he is putting lipstick coz our bangla camera is 25 years old one...


সমকামী ব্লগার ফেরারিআমি সাকিব খানরে ভালা পাইব এইটাই স্বাভাবিক ।

@ লেখক, সাকিব খানের দানঅনুদান প্রশংসা যোগ্য , কিন্তু উনার সাজ পোষাক গ্রহণযোগ্য না । উনি যেহেতু এক নাম্বার স্টার,সেহেতু উনার দায় থাকে উনার পোষাকের ব্যাপারে

৪২| ২৯ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৩৮

অদম্য১২৩৪ বলেছেন: শেষ লাইনে "পোষাকের" = সাজপোষাকের

৪৩| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১২:৩১

পাতিকাক বলেছেন: ১ শাকিব খানের জন্য অনেক গুলো মানুষ করে কর্মে খায়। মান্না কেও তো হাজার মানুষ গালি দিসে, ওনার মরার পর দেখছেন তো তার জন্য মানুষের ভালবাসা।
শাকিব তো ফালতু র ফালতু, তা ভাই, আপনারা তো বহুত জ্ঞানী গুণী।/ অনেকের আবার ব্যাপক পরা শুনা ছিনেমার উপর। আপানরা হাল ধরেন। বদলিয়ে দিন। না পারলে চুপ থাকেন। সাধারণ মানুষ লিপিস্তিক দেয়া শাকিব কে দেখে হাত তালি দিবে সিনেমা হলে।।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৭

সবজান্তা-সব জানে বলেছেন: ভাই, হক কথা বলেছেন।

৪৪| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১২:৩৬

মুনসুর সজীব বলেছেন: লেখকের চেতনার মান আমার খু ভালো লাগসে। ধন্যবাদ ভাই।

৩১ শে জুলাই, ২০১২ বিকাল ৫:০৮

সবজান্তা-সব জানে বলেছেন: আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবেন। :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.