| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আছি বসে, প্রিয়ার পাশে
হাতে হাত, সন্ধ্যারাত,
মৃদু হাওয়া, হারিয়ে যাওয়া,
দিগন্তের শেষ,
মাতাল করা,সুরভী ভরা,
প্রিয়ার এলোকেশ।
কোমল হাতের
জাদুমাখা,উষ্ণ পরশ।
নিথর প্রাণে,প্রবল কাপন,
সতেজ সরস।
আ'মরি মরণ
হৃদয় ক্ষরণ
যাচ্ছে ঝরে জলপ্রপাত।
আছি বসে, প্রিয়ার পাশে
হাতে হাত,সন্ধ্যারাত।
হায়! অসম্বৃত,
আধেক তনু,
চাইছে যেন,
পরাগরেণু।
রংগে ভরা,
রঙের ধনু-
তাই দেখিনু,
যাই হারিনু,
আ'মরি প্রিয়া-
আ'মরি হিয়া,
তারি জন্য-
দিল সওগাত।
আছি বসে,প্রিয়ার পাশে
হাতে হাত,সন্ধ্যারাত।
প্রিয়ার আখে, প্রিয়ার কাখে,
সুর বহমান।
যাচ্ছি ভেসে,
প্রেমের দেশে,
নাই অভিধান।
এমনি করে,প্রেমের ঘোরে,
যাকনা বয়ে, নিঝুম রাত।
চাঁদের হাসি,
তারার রাশি,
বিলীন হয়ে,
নামুক প্রাত।
আছি বসে,প্রিয়ার পাশে,
হাতে হাত,সন্ধ্যারাত।।।
২|
১২ ই মে, ২০১৪ বিকাল ৫:৫৩
শফিউল শামু বলেছেন: :-D :-D :-D
©somewhere in net ltd.
১|
১২ ই মে, ২০১৪ দুপুর ১:৫৭
আহসানের ব্লগ বলেছেন: ওয়াও !