| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ভিন্ন পথের ছিন্ন জন এক,
একলা পথের পথিক;
আমি মূল্যহীন এক ছন্নছাড়া,
লক্ষ্য যে নাই ঠিক।
আমি প্রভাতবেলায় পূবালপথে,
পশ্চিমে সাঁঝখনে;
আমি এই চলিতো উত্তরে আর,
দখিন হাওয়া মনে।
আমি এই ভাবিতো ভালোবাসি,
একটু পরেই ঘৃণা ;
আমি এই নাচিতো খড়গ হাতে,
আবার সুরের বীণা।
আমি এখন বলি রৌদ্রকথন,
বর্ষা কিয়তক্ষণে;
আমি দুপুরকালে মরুর দেশে,
রাত্রি গহীন বনে।
আমি এখন ভাবি বৃহস্পতি,
একটু পরেই শনি;
আমি নিরব নিথর হই কখনো,
আবার সরব ধ্বনি।
আমি নিজরে শুধাই আপন মনে,
অন্য কারেও নয়;
আমি আপন মনেই যাচ্ছি খুঁজে,
আপনন পরিচয়।
২|
২৫ শে মে, ২০১৪ দুপুর ১:০৯
আহসানের ব্লগ বলেছেন: Reply please
৩|
২৫ শে মে, ২০১৪ রাত ৮:১২
শফিউল শামু বলেছেন: ধন্যবাদ আহসান।
©somewhere in net ltd.
১|
২৪ শে মে, ২০১৪ রাত ১:০৪
আহসানের ব্লগ বলেছেন: বাহ