নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার অর্ক

ভালোবাসুন,ভালো থাকুন।

শফিউল শামু

শফিউল শামু › বিস্তারিত পোস্টঃ

ভুলে থাকা

২৬ শে মে, ২০১৪ রাত ৮:২০

জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা। জীবনের চাহিদায় সময়ের নিষ্ঠুরতায় আজ যে পাশাপাশি, কাল সে হয়তো চলে যাবে যোজন যোজন দূরে। তবুও জীবন চলবে তার নিজস্ব গতিশীলতায়। বাস্তবতার কঠিন নিষ্পেষণে আমাদের আবেগগুলো কেমন যেন ফিকে হয়ে যায়। প্রয়োজনীয়তার রুক্ষতা ম্লান করে দেয় আমদের সরল অনুভূতিগুলোকে। তবুও জীবনের উচ্ছলতা নষ্ট হয়না।শেষ হয়না বেচে থাকার ইচ্ছা।জীবনের গতিপথ শুধু একটু থমকে যায়। তবে সে থমকে যাওয়া কখনোই স্থায়ী নয়। মানুষ তার স্বভাবজাত প্রবৃত্তি থেকেই কোননা কোন উপায়ে সমস্যার সমাধান বের করে। সৃষ্টিকর্তাই মানুষকে এই অসাধারণ ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। মানুষের ভুলে থাকার ক্ষমতা অসাধারণ। জীবনে এমন কিছু কষ্টের স্মৃতি থাকে যা কখনোই ভুলে যাওয়া সম্ভব হয়না। তবে মানুষ ভুলে থাকে। সময়ের প্রয়োজনে, জীবনের প্রয়োজনেই তাকে ভুলে থাকতে হয়। ভুলে থাকতে হয় তার হৃদয়ে ঐ মানুষটার উপস্থিতি। ভুলে থাকতে হয় হৃদয়ের বোবা কান্না। অভিনয় করে যেতে হয় ভালোথাকার। ভালোবাসার।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০১৪ সকাল ৭:২৩

জাফরুল মবীন বলেছেন:
“জীবন কখনো কারো জন্য থেমে থাকেনা”-খুব খুব সত্যি কথা।

২| ২৮ শে মে, ২০১৪ দুপুর ১২:১১

শফিউল শামু বলেছেন: জ্বী ভাই। বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.