নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগার অর্ক

ভালোবাসুন,ভালো থাকুন।

শফিউল শামু

শফিউল শামু › বিস্তারিত পোস্টঃ

অবিস্মৃত স্মৃতি

০৬ ই জুন, ২০১৪ রাত ১:৪৭

তোমার খেয়ালে,হেয়ালীর বশে,

কাটায়েছি কত বেলা।

তোমার বিহনে নিত্য এ মনে,

কত লুকোচুরি খেলা।

মনের আকাশে প্রতিক্ষণে ভাসে-

মেঘে ঢাকা কালো হাসি।

সে হাসি লুকিয়ে, মিথ্যে প্রবোধে-

তবু বলি ভালোবাসি।

ভালোবাসা তোমার ইন্দ্রধনু!

রঙীন আভার আকাশ!

তোমার সুরভী মাদকতা হয়ে,

বেসামাল করে বাতাস!

দিয়েছি তোমায় সরিয়ে দুরে-

ভুলেছি তোমায় সত্য।

তবু তুমি মোর নিদ্রা-জাগরণে

দেখা দিয়ে যাও নিত্য।

আমার জীবনে কোথাও নেই তুমি,

নেই তোমার কোন ছায়া।

ছেড়েছি তোমায় কতদিন হলো....

ছাড়েনি তোমার মায়া।

দেবী তুমি মোর মন-মন্দিরে;

রুক্ষ কঠিন শীলা....

কে হবে বলো তোমার কক্ষ?

কে আছে তোমার তলা?!?

তুমি আমার ব্যর্থ জীবনে এক টুকরো স্মৃতি।,

জীবন সায়াহ্নেও হবেনা কখনো,

এ স্মৃতির বিস্মৃতি।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৪ রাত ৯:২৯

জাফরুল মবীন বলেছেন: ভালোলাগা ও শুভকামনা জানিয়ে গেলাম কবি :)

২| ০৭ ই জুন, ২০১৪ রাত ১১:৩০

শফিউল শামু বলেছেন: ধন্যবাদ ভাই। আপনার জন্যেও অনেক অনেক শুভ কামনা।।।।

৩| ২২ শে জুন, ২০১৪ দুপুর ২:০৯

আফ্রি আয়েশা বলেছেন:
ভালো লাগা জানালাম :)

৪| ২৩ শে জুন, ২০১৪ রাত ১০:১০

শফিউল শামু বলেছেন: ধন্যবাদ আফ্রি! নাকি আফ্রোদিতি। যাই হোক! শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.