| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনের শিরোণাম হয়না। কারণ জীবন এক অপ্রত্যাশিত ঘটনাসমূহের ক্রমঘটিত কালআবর্তনের নাম। খুব জটিল কথা মনে হচ্ছে? কিছু করার নেই। উপরোক্ত সংজ্ঞার চেয়েও জটিল এ জীবন। আপনার কাছে জীবনের সংজ্ঞা হয়তো একটু ভালো রেজাল্ট, একটি ভালো বেতনের চাকুরি,বাসযোগ্য একটি ছোট ছিমছাম বাড়ি,মোটামুটি সুন্দরী একটি বউ। বাহ! আর কি চাই জীবনে! কিন্তু ভাবুনতো ১০ বছরের একটি ছেলে রেলস্টেশনে রাত কাটাচ্ছে, তীব্র শীতের রাত। তার কাছে জীবনের সংজ্ঞা তখন ছোট্ট এক টুকরো কম্বল। ২ দিন অভুক্ত থাকা ছেলেটির জীবনের সংজ্ঞা দোকানের তাকে সাজিয়ে রাখা পাউরুটির প্যাকেটে সীমাবদ্ধ। কাজের সন্ধানে শহরে আসা প্রতারিত মেয়েটি, পতিতাপল্লী যার আশ্রয়; তার জীবন প্রতিনিয়ত কঠোর নিষ্পেষণে নতুনভাবে সংজ্ঞায়িত হয়। বৃদ্ধ বাবা, যাকে আজো জীবিকা নির্বাহ করতে রিকশার প্যাডেল মারতে হয় তার জীবনকেই বা কিভাবে বিশ্লেষণ করা যায়!
জীবন আসলেই অদ্ভূত। জীবন আমাদের মৃত্যু পর্যন্ত শেখায়। তাও আমরা জীবনের মানে খুঁজে পাইনা।
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৮
শফিউল শামু বলেছেন: হুম। আসলেই।
২|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩০
সাইফুদ্দিন আযাদ বলেছেন: সত্যিই জীবন আসলেই অদ্ভূত..
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:২৯
শফিউল শামু বলেছেন: অদ্ভুত জীবন। তার চেয়েও অদ্ভুত আশেপাশের মানুষগুলো
৩|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫৮
নিলু বলেছেন: ভালো
১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:১০
শফিউল শামু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।
৪|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:২২
মোঃরাশেদুজ্জামান রাশেদ বলেছেন: ভাল লাগলো
১৪ ই ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩
শফিউল শামু বলেছেন: ধন্যবাদ। শুভকামনা রইলো।
©somewhere in net ltd.
১|
১৪ ই ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:২১
এহসান সাবির বলেছেন: জীবনটা এই রকমই......