নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেলী সুলতানা

খুব সাধারন এক জন মানুষ

সোহেলী সুলতানা › বিস্তারিত পোস্টঃ

সময়ের কি ডানা আছে?

৩১ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৯

সময়ের কি ডানা আছে?
যদি থাকে
সে যাকনা উড়ে ফেলে আসা আকাশের দেশে
যেখানে না পাবার সহস্রতায় পাবার একক
জোসনার প্লাবনে ভাসাত আমার পৃথিবী ।

এখানে জল আছে, আছে মেঘ আর রোদ
আধার মাতিয়ে রাখার আলো আছে অসীম
শুধু সসীম তোমার স্পর্শের অনুভব ।
সেই যে কবে...এক পশলা বৃষ্টির মত তুমি মরু বুকে হারিয়েছ
আর কি নদী হবে কোন দিন,আমায় ভাসাতে?
এখানে জল নীল না,না মেঘ রাতুল
রোদেরা রোদেলা নয়
না বৃষ্টি ভেজায়...
কেন না তুমি নেই
নেই নেই নেই ,
সময়ের কি ডানা আছে?
January 2013

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:২৯

খেলাঘর বলেছেন:


মোটামুটি ভালো হয়েছে কবিতা

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৫:০৮

জাফরুল মবীন বলেছেন: “শুধু সসীম তোমার স্পর্শের অনুভব” -দারুণ উপলব্ধি!

ভাল লাগল বেশ :)

ধন্যবাদ আপনাকে।

৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জীবনের নিয়ন্ত্রক হিসেবে সময়ের তুলনা নেই।
কিন্তু অতীতের কাছে ম্রিয়মান সবকিছু।

কবিতায় ভালো লাগা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.