নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেলী সুলতানা

খুব সাধারন এক জন মানুষ

সোহেলী সুলতানা › বিস্তারিত পোস্টঃ

কাছাকাছি

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৬

নিমগ্ন রাত চুপচাপ ছিল
তুমি আসবে তাই,
জোস্নার পরত নেমে এল
মুছে মুছে মখমলি আধার ,
হাস্নাহেনার সুগন্ধি ধার এনেছিল হাওয়া
অথচ আমাকে বলেনি কেউ কিছু ।
সপ্নলোকের অজবিথী বেয়ে
নেমে এল সেই ক্ষন
আমার দোরে তোমার মৃদু পদার্পন ।
কল্পনার তেপান্তরে তোমার সাথেই ছিলাম
মেঘের পংখিরাজে ,
চুপি চুপি কখন তাই হয়নি জানা, এসেছ ।
অধরে স্পর্শের উষ্ণ স্রোতে
টেনে নিলে সপ্ন জীবি আমাকে
বাস্তবতার শক্ত বুকে ।
শীতার্ত পৃথিবীর রুক্ষতার মাঝে
জেগে উঠে নরম উষ্ণতার স্ফুলিঙ্গ ,
ছুয়ে যায় দুজনার বিন্দু বিন্দু শোনিত ধার ।
লৌকিকতার সুবিশাল আয়োজন
আবেদনহীন পরে রয়
আলৌকিক এ রাতে ,
গারো তিমিরের এ ঘরে
সে স্ফুলিঙ্গ হতে জেগে উঠে
অদৃশ্য আলোক শিখা -- ভালোবাসার
তোমার আমার , দুজনার ।
তখন কেবল ই
এক আতি অনুভবের অচেনা সাগরে ডুবে যাওয়া
তোমাকে পাশে রেখে ।
হয় তো আছে, হয় তো নেই কেউ বুঝবার
রীতির যে শৃঙখলে বাধা পরে দেহ
ভেঙ্গে তার নাগপাশ বন্দনায় মহীয়ান
দুটি অন্তর আকুল অপার ।
তোমার আমার এই ক্ষন জানলোনা কেউ ,
কালের পাতায় লীন এ মহাকাব্যের তবু
স্তুতি হবে জেনো ,
আকাশে - বাতাসে - শুভ্র চন্দ্রলোকে
আধারে - আলোকে ।
আমাদের প্রেমে নেই আর কোন মোহ
কামুক প্রাপ্তির টান -
আর নেই কোন সুখের সন্ধান ।
নেই হৃদয় বিহীন অন্য কোন পিছুটান ।
এখন প্রাপ্তি যত পূর্তি তার পলে পলে ,
দেহে - মনে , চেতনে - অবচেতনে
মিলনে - বিচ্ছেদে ,
তোমার আমার ।
জানো তুমি আর আমি
এমনি করে সত্যের এই রূপ ,
শান্ত কবরে শপে দিলে জীবন
রহিত হলে হৃদ স্পন্দন
কীটের উদর পূর্তি শুধু
তখন আমি তুমি নিখোঁজ অতীত ছাড়া
কিছু নই আর ।
যতোদিন জীবনে আছে যৌবন মদির
চুমুকে চুমুকে পুর্ন করি
স্মৃতির সুরাইদানী ।
যে হৃদয় ক্ষানি পরম ভালবাসি
জড়িয়ে থাকুক তার দেহটি দেহের কাছাকাছি ।

1999, Dhaka

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩২

আদি১৮ বলেছেন: আমার মনে হয়েছে আপনি ভালো লিখেন । তাই আপনার কাছথেকে লেখা নিতে চাই , যদি আপনি চান । এটা আমার নাম্বার - ০১৫৫৩ ৪৮৩ ৭৬৮

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.