নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহেলী সুলতানা

খুব সাধারন এক জন মানুষ

সোহেলী সুলতানা › বিস্তারিত পোস্টঃ

অচেনা ফাগুন

২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৪:২৭

তোমার দুরন্ত নিশ্বাসের মত উষ্ণ ফাগুন এখন আমার শহরে ,
অনেক দূরে শহর আমার, - তবু জানি
বসন্ত এখনও বেহিসেবি করে তোমার আমার মত কাউকে না কাউকে।

কৃষ্ণচূড়া শাড়ী পরা যুবতী দুপুর মুখ লুকায় নীলাভ উত্তরীয় পরা সন্ধ্যার বুকে।
একটা পুরুষ ওষ্ঠ রমনীয় চিবুকে কবিতা লেখে সারা রাত।

হারায় না সে কবিতা,
হারাই কেবল তুমি আমি
হারাতে হারাতে অচেনা হয়ে যায় সব গুলো ফাগুন
অগুনিত বসন্ত।।
London / March 2014

মন্তব্য ৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ ভোর ৬:৩৪

চাঁদগাজী বলেছেন:

পড়লাম

২| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:৫৪

লীনা জািম্বল বলেছেন: সুন্দর

৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪

বেলায়েত মাছুম বলেছেন: সেই শহর, যেখানে বসন্তও ঘুমিয়ে পড়ে।

ভাল লাগল।

৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

জাফরুল মবীন বলেছেন: চমৎকার লিখেছেন!

অভিনন্দন ও ধন্যবাদ গ্রহণ করুন কবি। :)

৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ২:৩৭

সোহেলী সুলতানা বলেছেন: Thanks everyone

৬| ০৬ ই মার্চ, ২০১৫ রাত ১২:১৮

প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ

৭| ১৪ ই মে, ২০১৫ বিকাল ৩:০৬

আদি১৮ বলেছেন: আর একটিও যেন কোন কিছু না হারায় .।.।.।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১০:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ভাল লাগল কাব্যখানি।

৯| ২২ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৬

দলছুট শালিক বলেছেন: অসাধারণ সুন্দর। সত্যি ভাল লাগলো, শুভ কামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.