| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নীল আকাশের জোছনা তলে
আমায় একমুঠো সুখ দিও ,
সে সুখে আমি কষ্ট ভুলব ,
বাঙ্গালীর কষ্ট ;
যে কষ্ট আমার অন্তর-
ক্ষুরে ক্ষুরে ছিন্ন ভিন্ন করে
রক্তাক্ত করে করনারি ;
আমি কষ্ট ভুলব
সহায়হীন সেই দুঃখী বাঙ্গালী ।
মেঘনা মোহনা পাড়ের বালিয়ারি ,
পাথুরে আশ্রয়,আর-
ভেসে যাওয়া কছুরিপানার স্বপ্নীল চিঠী ,
তুমি আমায় ভুলিয়ে দাও -
অস্থিশীল নিশ্চল বাংলার কান্না ,
দিনমজুরের ক্ষুদার্থ যন্ত্রনা ,
আর ক্ষমতালোভী পাচাশের হাসি !
নদীর জলে জোনাকি জ্বলা বিকেল ,
আমায় একমুঠো সুখ দিও ,
সুখ দিও , নির্মল কোমল প্রকৃতি ;
আমায় ভালবাসা দিও ,
সেই ভালবাসায় আমি সৃঙ্খল খুঁজব,
জেগে উঠব সাধারন আমি;
চির মুক্তাকামী বাঙ্গালী ।
আমি বাংলা প্রেমী
অঙ্কুরিত আগামী ।
২|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪০
সোহরাব হোসাইন বলেছেন: এখানেও আপনাকে পেয়ে ভাল লাগল ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বোকামন বলেছেন: +++