নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সোহরাব হোসাইন

সোহরাব হোসাইন › বিস্তারিত পোস্টঃ

কবি তুমি কাব্য লিখ

০৫ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৮



কবি তুমি কাব্য লিখ

তোমার কাব্যে কেটে যাবে আমার -

এক একটি রজনী ,

আমার এক একটি জোছনাময় ভুবন ।

কবি তুমি কাব্য লিখ

নদীর জলে জোনাক জ্বলা বিকেলের

পাথর বাধানো পাড়ে

আমার অঙ্গে অঙ্গ

মেখে পাশে বসে থেকে ।

পুলক জমা কিশোরীর,

নদীর জলে দোল খাওয়া খোলে বসা -

প্রমময় নারীর ।

অথবা বালিয়ারি চরে বালু

মাখা ;আমি ,তুমি ।

কবি কাব্য লিখে লিখে

বিন্দু বিন্দু ঘুমটুকু কেড়ে নাও আমার ;

আমার প্রেমময় হৃদয়

ছিড়ে নিয়ে যাও টুকরো টুকরো করে

যাও তুমি , নাহয় এবার পালিয়ে যাও



আমায় শুধু দিয়ে যাও

কাব্য মাখা ছেড়া পাতাটুকু -

মাঝে মাঝে বসন্ত বাতাসে

যে পাতা উড়ে উড়ে ভাসতে থাকে ;

শূণ্যে ।

কাব্য মাখা ছেড়া পাতা ।

কবি তুমি বসে থেক না

একবার আমার দিকে তাকাও ,

তোমার পুষ্পিত কোমল চেখে একবার

চেয়ে দেখ

দেখ এবুকে কত জোছনা জমে আছে !

পায়ে পায়ে কত্ব

বালিয়ারি হেঁটে গেছে !

কাব্য কামুকে কত্ব ঘুম চেপেছে চোখ !

সহস্র বিনিদ্র নিশি যাপন ।

কবি তুমি আমায় কবিতা দাও

আমি মাদুলি পাতানো ছাদে শুয়ে তারা গুনতে চাই

সাদা মেঘের দূরন্ত ছুটা জ্যোত্স্নাময়

আকাশ ।

জাহাজ জাগানো দোলে , কালো জলে

গন্দময় নৃত্য কাঁপানো দোলে ।

কবি তুমি কাব্যের এক একটি ঝড় তুলে

আমার দু কৃষ্ঞকণার মুন্ডু ছিড়ে অশ্রু

চিনিয়ে নিও

সেই অশ্রুতে হৃদয়ব্যাথার ক্ষতটুকু দেব

তুমি ক্ষত জমিয়ে ভালবাসার

নদী ভরে নিও ।

কবি তুমি কাব্য লিখছনা কেন ?

আমার বুকে ব্যাথার সাগরে ঝড় তরঙ্গ

তুলে ;

কবি তুমি কাব্যটুকু লিখ

তোমার কাব্যে কেটে যাবে আমার

এক একটি রজনী ;

আমার এক একটি জোছনাময় ভুবন ।

অক্ষরবৃত্তে গদ্য ছন্দ ;বিলম্বিত লয়

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.