| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন তুমি কি ?
জানতে ইচ্ছে করে , সন্দ্রতায় জমা
একফোঁটা জলের দিকে তাকিয়ে থেকে ,
পাথর বাদানো মেঘনার মোহনায়
এ্যবরো থ্যাবরো পাথরের জমিনে বসে থেকে ,
ঘোলা জলের শেষে , ওপাড়ে
কুয়াশার গায়ে লাল সূর্যের হারিয়ে যাওয়া ,
আমার উদাস হয়ে তাকিয়ে থাকার ফাঁকে ফাঁকে ,
জানতে ইচ্ছে করে ,
জীবন , তুমি কী ?
তুমি কি অসীম জলের পিচ্ছিল তলে জেগে থাকা ডিঙ্গি ?
বৈঠা ধারি ,যে নিয়ে যাবে ইচ্ছে খুশি জীবন ঘুড়ি ,
কখনো কখনো স্রোত এসে এগিয়ে নেবে ,
অথবা উল্টো স্রোতে তোমার সংগ্রাম ,
তোমার দিক ভ্রস্ট ।
জীবন তুমি কি জলের
বুকে ছোট্রখানি ডিঙ্গি ?
নাকি পাথরের ফাঁকে ফাঁকে
নদীর জলের থুবরে পড়া জলকল ধ্বনি ;
আমার গায়ে ছিটকে পড়া সুই স্পর্শ শীতলতা ,
সন্ধা রাঙা নদীর তীরের সুর ?
জীবন তুমি কি ?
উবাত্ থুবাত্ জলের মত ছন্দোময় ভুবন ,
নাকি ছায়াহী নীসঙ্গ নিস্তব্দ রাতের
আলো ,
আথবা সোডিয়াম বাষ্পের বিষাদের রঙ ,
কলকারখানার বিরক্তি অথচ শান্তি ।
জানতে ইচ্ছে করে ।
জানতে ইচ্ছে করে তুমি কি ,
অথৈই জলে খোলে ভাসা প্রেমময় নরনারী ?
দূর নদীতে আবেগকণ্যার একটুখানি বিচরন ,
সন্ধা ছায়ায় ভাডা মাছের সঙ্গম ,
আঢ়ালে উকি ঝুকি একটু আধটু অপরাধ ।
জীবন তুমি কি ?
জানতে ইচ্ছে করে ।
তুমি কি তারুণ্য মনে দীপ্ত কোন
চেতনা ?
স্বাধীন আকাঙ্খি কালো চুলে কচুরি পানা ?
অথবা বরশি তোলা মাছের মত
চটপট অশান্তির কল্পনা কিংবা বাস্তব ,
হয়ত গভীর জলে হাঙ্গরের ফাঁদ ,
হয়ত এই সব ।
জীবন তুমি কি ?
বড় বেশি জানতে ইচ্ছে করে ।
২|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৭
সোহরাব হোসাইন বলেছেন: ধন্যবাদ । ভাললাগায় প্রথম হওটা ভাগ্যের কথা । স্যামহয়ারে নতুন ব্লগিং করছি । তাই ব্যবহার গত অনেক সমস্যাই হচ্ছে ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১২
বোকামন বলেছেন: প্রথম ভালোলাগা !!!