| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একবার এসে
তোমার পরশে
আমায় তুমি ভিজিয়ে দাও ;
তোমার দু'চোখে
পাপড়ি পলকে
কত চিঠি লিখে লিখে যাও ।
কেন প্রিয় তুমি
দূরন্ত পথ গামী
ছুটে চল দূর বনবাস;
পিছু ফিরে দেখ
চোখে চোখ রেখ
অভিমান ছেড়ে ছন্দে হাস ।
কাকতারু বনে
নীল কন্ঠি মনে
এই দেখ গ্রীষ্ম ঝরা ঝাড় ;
তুমি সখি ভুলে
কোন পথে গেলে ?
সময় যায় বৃষ্টি ভেজার ।
এসো কেলি করি
তুলি সুরাসরি
গান গাই শ্রাবণ বাদলার ;
জোছনা ভিড়েছে
সময় এসেছে
প্রনয়ি অভিমান ভুলার ।
©somewhere in net ltd.