| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দুটো বর্ণ !
দুটো অক্ষরের ছোট্র মিলন !
একটি পদ আবরনের গন্ধ
একটি সহজ উচ্চারন ।
ব্যশ !
এইটুকুনইতো !
কত ছোট্র একটি শব্দ
লাশ !
অথবা মৃত্যু ।
এইটুকুন কর্ণিয়া
এইটুকুন নিম্প
এতটুকুনইতো !
লাশ !
অথবা মৃত্যু ।
তোমার কাছে এর চেয়ে কতটুকুনই হতে পারত ?
হে সমাজ ! হে নীতি !হে বিবেক !
তুমি কেন অসহায় ?
কেন তুমি লজ্জিত আজ ?
নিচু নামতে নামতে এত নিচে নেমেছ !
আর কি ফাঁকা আছে নিচে নামার ?
যেখানে তুমি লুকাবে ?
তুমি বেশ্যার মত আতঙ্কিত কেন
হে সমাজ ?
এতো তোমারই কাজ ।
এই যে এই লাশ !
এই মৃত্যু !
এতো তোমার নীরবতা
তোমার বিবেক নামক বিষ্টার
আবর্জনা
তোমার অন্ধ চোখের আতঙ্কিত দৃষ্টি ।
কাঁদছ কেন ? কাঁপছ কেন ?
হাঁস
হাঁস পিচাশের মত ।
আজতো তোমার উত্সব !
আজ পুলক মনে
আমার থেতলে যাওয়া লাশের গন্ধ কর অনুভব ।
কেন দংশনের যন্ত্রনা বইছ ?
আজতো তোমার আনন্দের দিন !
একটু একটু করে গড়ে নেওয়া
নীতির লঙ্গনের জয় !
তোমার লোভ গুলোর সফল অভিযান ।
তোমার বিবেক নামক বিষ্টার নরকপাত ।
আজ তোমার -
লজ্জা ! লজ্জা ! লজ্জা !
আশুলিয়াকেতো ভুলেই যাবে
তোমার মস্তিষ্ক আছে নাকি ?
তাজরিন !
পোড়া ছাই গুলো এখনো
জমে আছে স্থূপে স্থূপে ,
কালো কাক চেটে বেড়ায় সে ছাই ।
ওরা মেডিকেলের ছাত্র ভাবে নিজেকে
হিউমেরাস , ফিমার , টিবিয়া খুঁজে খুঁজে বের
করে আনে ।
উড়ে যাওয়া ধোয়া গুলো
বৃষ্টি হয়ে ফিরে নি এখন ;
আসবে ফিরে
তুমি গোসল করে নিও , সমাজ !
মাংসের জলে ।
ভয় নেই !
এতো ছোট্র একটি শব্দ
সহজ উচ্চারন
লাশ !
অথবা মৃত্যু !
কত সম্মানের প্রকৌশল !
কত শ্রদ্ধের অর্থ লোভ !
কত মর্যাদার চোরি !
কত ইজ্জতের থেতলে মারা সন্ত্রাসী !
হে সমাজ , তুমি কাঁদছ কেন ?
আজ তোমার আর্তনাদ কেন সমাজ
পিচাশের মত হেসে দেখ ।
তোমার চেতনা নিয়ে বের
হয়ে যাও !
মিছিল কর ! মিটিং কর তুমি !
সেখানে তোমার স্বার্থ এক কাপ চা !
আর যাদের জন্য করেছ তাদের লুটত রাজ ।
অথবা তোমার রাজপথে জ্বলা লাশ ।
ধ্বংসযজ্ঞের ভিড়ে তোমার নিঃষ্প্রাণ দেহ ।
কত সহজ একটি উচ্চারন ;
কত ছোট্র একটি শব্দ ;
দুটো বর্ণ ; দুটো অক্ষরের ছোট্র মিলন ।
লাশ !
অথবা মৃত্যু !
©somewhere in net ltd.